• Sitemap
  • Advance Search
Economy

ভারতের তন্তুশিল্পের ভবিষ্যৎ

Posted On: 12 JUL 2026 1:37PM

১২ জুলাই, ২০২৬

 

ভারতের তন্তুশিল্প ক্ষেত্র এবং বৃত্তাকার বৃদ্ধির পথ (India’s Textile Sector and the Pathway to Circular Growth)

ভারতের শিল্প প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসাবে পরিচিত তন্তুশিল্প ও পোশাক উৎপাদন অর্থনীতির একটি মূল স্তম্ভ। ২০২৫ সালের জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, এই ক্ষেত্রটি ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় ২% এবং ম্যানুফ্যাকচারিং জিভিএ (GVA)-এর প্রায় ১১%। ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তন্তুশিল্প ও পোশাক রপ্তানিকারক দেশ, যা আন্তর্জাতিক রপ্তানির প্রায় ৪%। এই ক্ষেত্রটি ৪৫ মিলিয়নেরও বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করে, যার মধ্যে একটি বড় অংশ মহিলা এবং গ্রামীণ কর্মী।

আন্তর্জাতিক বাজারে পরিবেশ বান্ধব উৎপাদনের চাহিদা বাড়ায়, ভারতে তন্তুশিল্পের সক্ষমতা বাড়ানোর বড় সুযোগ তৈরি হয়েছে। এই লক্ষ্যে দেশের তন্তুশিল্প ক্ষেত্রে সার্কুলার উৎপাদন গতি পাচ্ছে, যা পণ্যের পরিবেশগত প্রভাব কমিয়ে ঐতিহ্যবাহী কারুশিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়াচ্ছে।

তন্তুশিল্প ক্ষেত্রে বৃত্তাকার অর্থনীতি (Circular Economy in the Textiles Sector)

সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উপাদান এবং সম্পদসমূহ ফেলে না দিয়ে পুনঃব্যবহার এবং দীর্ঘকাল ধরে সচল রাখা হয়। এটি বর্জ্য নির্গমন হ্রাস করার সঙ্গে একটি সু স্থায়ী উৎপাদন পদ্ধতিকে উৎসাহিত করে। তন্তুশিল্প ক্ষেত্রে সরবরাহ চেইনের ক্ষতিকর প্রভাব কমাতে এর গুরুত্ব অপরিসীম। বিদ্যমান উপাদানগুলির মূল কাঠামো পরিবর্তন না করেই পুনর্ব্যবহার করা হয়, যা শক্তি, রাসায়নিক এবং জলের ব্যবহার কমায়।

ভারতের তন্তুশিল্প মূল্য শৃঙ্খলে সার্কুলারিটির দৃশ্যমানতা (Circularity Visible in India’s Textile Value Chain)

ভারতের তন্তুশিল্প মূল্য শৃঙ্খলে সার্কুলারিটি বা চক্রাকার পদ্ধতির প্রভাব পুনরুদ্ধার ও পুনর্ব্যবহারের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত:

 * বার্ষিক পরিচালিত প্রায় ৭.৮ মিলিয়ন টন বর্জ্যের ৯০%-এরও বেশি অভ্যন্তরীণ প্রাক-গ্রাহক (ফ্যাক্টরি স্ক্র্যাপ) এবং উত্তর-ভোক্তা বর্জ্য থেকে সংগ্রহ করা হয়।
 * মোট তন্তুশিল্প বর্জ্যের ৭০%-এরও বেশি বর্তমানে পুনরুদ্ধার করে পুনর্ব্যবহার, আপসাইক্লিং বা ডাউনসাইক্লিং-এর আওতায় আনা হচ্ছে।
 * প্রাক-গ্রাহক পর্যায়ে পুনরুদ্ধার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, যেখানে প্রতিষ্ঠিত নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৯৫%  বস্ত্র সংক্রান্ত বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার করা হয়।
 * স্পিনিং ক্ষেত্রে ক্লোজড-লুপ সার্কুলারিটির সেরা উদাহরণ দেখা যায়, যেখানে প্রায় সব স্পিনিং বর্জ্য পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয়।
 * উত্তর-ভোক্তা তন্তুশিল্প বর্জ্যের প্রায় ৫৫% ভারতের ব্যাপক সংগ্রহ ও বাছাই ব্যবস্থার মাধ্যমে আবর্জনাভূমিতে যাওয়া থেকে রক্ষা পায়।
 * এই ব্যবস্থাটি প্রায় ৪০-৪৫ লক্ষ মানুষের জীবিকা নির্বাহে সহায়তা করে, যার মধ্যে প্রান্তিক সম্প্রদায়ের নারীরা বর্জ্য সংগ্রহ ও পুনর্বণ্টনে প্রধান ভূমিকা পালন করেন।

ভারতের স্থানীয় তন্তুশিল্প বর্জ্য পুনরুদ্ধার মডেল (India’s Local Textile Waste Recovery Models)

 * *নভি মুম্বইয়ের সার্কুলার টেক্সটাইল রিকভারি মডেল:* বেলাপুরের এই মিউনিসিপ্যাল সুবিধাটি সংগ্রহ, সর্টিং এবং আপসাইক্লিং-এর মাধ্যমে বা পরিত্যক্ত জিনিসকে নতুন করে গড়ে তুলে তাকে আর-ও মনোগ্রাহী ও ব্যবহারোপযোগী করে তূলেছে এবং একটি বৃত্তাকার পুনর্প্রাপ্ত বাস্তুতন্ত্র তৈরি করেছে। এটি এ পর্যন্ত ৩০ মেট্রিক টন উত্তর-ভোক্তা তন্তুশিল্প বর্জ্য সংগ্রহ করেছে এবং প্রদর্শনী ও বাজারের সুযোগ সৃষ্টির মাধ্যমে মহিলা কারিগরদের সহায়তা করছে।
 * *ডাউনস্ট্রিম তন্তুশিল্প রিসাইক্লিং হাব হিসাবে পানিপথ:* পানিপথ একটি প্রধান তন্তুশিল্প পুনর্ব্যবহারের হাব হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই ক্লাস্টারটি দৈনিক প্রায় ৩,৫০০-৫,২৫০ টন বর্জ্য পরিচালনা করে এবং উপাদান পৃথকীকরণের মাধ্যমে উচ্চ-মূল্যের টেক্সটাইল-টু-টেক্সটাইল পুনর্ব্যবহারের সুযোগ তৈরি করে।
 * *মঙ্গোলপুরীর কাটিং বর্জ্য সর্টিং নেটওয়ার্ক:* দিল্লির মঙ্গোলপুরীর বাজার দেখায় কিভাবে তন্তুশিল্প সার্কুলারিটি বা বৃত্তাকার পর্যায়কে সমর্থন করেছে। বিভিন্ন অঞ্চল থেকে আসা কাটিং বর্জ্য সংগ্রহ করে রঙের ভিত্তিতে আলাদা করা হয়, যা পুনর্ব্যবহারের মূল্য বাড়িয়ে দেয়। এই মার্কেটটি প্রতিদিন ১০ টনেরও বেশি সর্টেড কাটিং বর্জ্য পানিপথের আনুষ্ঠানিক রিসাইক্লিং ক্লাস্টারে সরবরাহ করে।

ইনপুট পর্যায়: তন্তু, রাসায়নিক এবং উপাদান (Input Stage: Fibre, Chemicals and Material)

তন্তুশিল্প উৎপাদন শুরু হয় ইনপুট বা প্রাথমিক পর্যায় থেকে। তাই জৈব তন্তু, আধুনিক প্রাকৃতিক তন্তু উৎপাদন এবং বিপজ্জনক উপাদানের ব্যবহার হ্রাসের ক্ষেত্রে নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে।

জৈব তন্তু উৎপাদনের প্রসার (Promoting Organic Fibre Production)
 * *ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন (NPOP):* এটি প্রত্যয়িত জৈব পণ্যের বিকাশ ও মান নির্ধারণে সহায়তা করে। এই মানদণ্ড ইউরোপীয় কমিশন এবং সুইজারল্যান্ড দ্বারা স্বীকৃত এবং এটি জৈব তুলার ক্ষেত্রে বিশেষভাবে প্রাসঙ্গিক।
 * *জুট-আইসিএআর (Jute-ICARE):* ২০১৫ সালে চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য হল, বৈজ্ঞানিক পাট চাষের প্রসার ঘটানো। কৃষকদের উচ্চ ফলনশীল বীজ এবং উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে সহায়তা দেওয়া হয়। ২০২৪-২৫ সালে এর পরিধি বেড়ে প্রায় ২.১৫ লক্ষ হেক্টরে পৌঁছেছে।
 * *নিউ এজ ফাইবার মিশন (MM-III):* এটি তুলা উৎপাদনশীলতা মিশনের অধীনে একটি মিনি-মিশন যা রেমি, সিসাল এবং ফ্ল্যাক্সের মতো পরিবেশবান্ধব নতুন যুগের প্রাকৃতিক তন্তুগুলির চাষ বাড়াতে কাজ করে।
 * *ন্যাশনাল ফাইবার স্কিম:* এই স্কিমটির লক্ষ্য ফাইবার ভ্যালু চেইন জুড়ে স্বনির্ভরতা বৃদ্ধি করা এবং তন্তুশিল্পে উদ্ভাবনকে উৎসাহিত করে আমদানির ওপর নির্ভরতা হ্রাস করা।

তন্তুশিল্প সরবরাহ শৃঙ্খলে বিপজ্জনক রাসায়নিকের ব্যবহার হ্রাস (Reducing Use of Hazardous Chemicals)

 * *সুস্থায়ী তন্তুশিল্প, উৎপাদনের পাইলট প্রকল্প:* গ্লোবাল বেস্ট প্র্যাকটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে বেশ কিছু পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হল, "ভারতে ফ্যাশন সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খল থেকে বিপজ্জনক রাসায়নিক দূরীকরণ", যা আটটি ক্লাস্টারের ৪০০টি ফ্যাক্টরি কভার করে ১,৪৭,০০০ টন কার্বন নির্গমন এবং ১০,৫৩০ টন ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার কমাতে ডিজাইন করা হয়েছে।
 * *বিপজ্জনক রং এবং স্থায়ী দূষক নিয়ন্ত্রণ:* বেনজিডিন-ভিত্তিক রঞ্জক এবং ৭০টি অ্যাজো রঞ্জকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, স্থায়ী জৈব দূষক (POPs) থেকে মানব স্বাস্থ্য রক্ষায় ভারত ২০০৬ সালে স্টকহোম কনভেনশন সমর্থন করেছে।
### উৎপাদন পর্যায়: তন্তুশিল্প প্রক্রিয়াকরণ এবং প্রস্তুতকরণ (Production Stage: Textile Processing and Manufacturing)
উৎপাদন পর্যায়টি জল ও শক্তির ব্যাপক ব্যবহারের কারণে পরিবেশগত প্রভাবের কেন্দ্রে রয়েছে। উৎপাদনের পরিচ্ছন্ন পরিকাঠামো এবং কম নির্গমনের ওপর জোর দেওয়া হচ্ছে।

সুস্থায়ী উৎপাদনের জন্য সমন্বিত তন্তুশিল্প পার্ক (Integrated Textile Parks)

পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল (PM MITRA) পার্কগুলি বিনিয়োগ, কর্মসংস্থান এবং রপ্তানি বৃদ্ধির জন্য বিশ্বমানের সমন্বিত হাব হিসাবে পরিকল্পিত। এগুলি '5F' (Farm to Fibre to Factory to Fashion to Foreign) ভিশনের ওপর ভিত্তি করে নির্মিত। এই পার্কগুলিতে কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (CETP), বর্জ্য জল পুনর্ব্যবহার এবং বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনার মতো পরিকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৭-২৮ সাল পর্যন্ত ৪,৪৪৫ কোটি টাকা ব্যয়ে তামিলনাড়ু, তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রে সাতটি পিএম মিত্র পার্কের অনুমোদন দেওয়া হয়েছে।

RAMP-এর অধীনে গ্রীন  বা হরিৎ এবং সার্কুলার বা বৃত্তাকার অর্থনৈতিক সহায়তা (Green and Circular Economy Support under RAMP)

অর্থনৈতিক সমীক্ষা ২০২৩-২৪ অনুযায়ী, ভারতের তন্তুশিল্প ও পোশাক উৎপাদন ক্ষমতার ৮০%-এরও বেশি এমএসএমই (MSME)। ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের জন্য ২০২৩ সালে সরকার MSE-GIFT এবং MSE-SPICE স্কিম চালু করেছে।
 * *MSE-GIFT:* এটি এমএসএমই-তে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং পরিচ্ছন্ন শক্তি ব্যবহার করতে সহায়তা করে। এর অধীনে ২ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ঋণের ওপর বার্ষিক ২% সুদ ছাড় এবং ৭৫% ক্রেডিট গ্যারান্টি দেওয়া হয়।
 * *MSE-SPICE:* এই স্কিমটি ক্ষুদ্র ও ছোট উদ্যোগগুলিকে সম্পদ-দক্ষ এবং বৃত্তাকার সমাধান গ্রহণে সহায়তা করে, যার মধ্যে যোগ্য যন্ত্রপাতি ক্ষেত্রে বিনিয়োগের জন্য ২৫% মূলধনী ভর্তুকি অন্তর্ভুক্ত রয়েছে।

ইন্ডিয়ান কার্বন মার্কেটের (ICM) অধীনে তন্তুশিল্প ক্ষেত্র (Textile Sector under the Indian Carbon Market)

কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম (CCTS), ২০২৩-এর অধীনে তন্তুশিল্প ক্ষেত্রকে আইসিএম (ICM) কমপ্লায়েন্স ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এই কাঠামোর অধীনে সংস্থাগুলিকে তাদের স্কোপ-১ (সরাসরি নির্গমন) এবং স্কোপ-২ (পরোক্ষ নির্গমন) প্রকাশ করতে হবে। নির্ধারিত লক্ষ্যের চেয়ে ভাল কাজকর্ম করা সংস্থাগুলি কার্বন ক্রেডিট সার্টিফিকেট পাবে, যা বাজারে কেনাবেচা করা যাবে।

তন্তুশিল্প উৎপাদনের রূপরেখা ও টেক্স ইকো উদ্যোগ (Roadmap and Tex Eco Initiative)

পরিচ্ছন্ন তন্তুশিল্প উৎপাদনের জন্য জল ও শক্তির দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন গবেষণা ও রূপরেখা তৈরি করেছে। 'টেক্স ইকো ইনিশিয়েটিভ' ভারতীয় তন্তুশিল্পকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে কাজ করছে।

উৎপাদন-পরবর্তী পর্যায়: বর্জ্য ব্যবস্থাপনা (Post-Production Stage: Waste Management)

উৎপাদন-পরবর্তী পর্যায় নির্ধারণ করে কিভাবে বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার করা হবে।

 * *ভারতের তন্তুশিল্প বর্জ্য পুনর্ব্যবহারের সম্ভাবনা:* ফ্যাশনের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতের তন্তুশিল্প পুনর্ব্যবহার ক্ষেত্রটি ২০৩০ সালের মধ্যে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে এবং আগামী পাঁচ বছরে প্রায় ১ লক্ষ পরিবেশ বান্ধব কর্মসংস্থান (Green Jobs) সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে।
 * *কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পদ পুনরুদ্ধার:* পরিবেশ (সুরক্ষা) আইন, ১৯৮৬-এর অধীনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০২৬ ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এই সংশোধিত বিধিতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি এবং বর্ধিত দায়বদ্ধতার ওপর জোর দেওয়া হয়েছে। সিমেন্ট প্ল্যান্ট এবং বর্জ্য-থেকে-বিদ্যুৎ প্ল্যান্টগুলিতে রিফিউজ ডিরাইভড ফুয়েল (RDF—যার মধ্যে তন্তুশিল্প বর্জ্য অন্তর্ভুক্ত) ব্যবহারের হার ছয় বছরে ৫% থেকে বাড়িয়ে ১৫% করার নির্দেশ দেওয়া হয়েছে।
 * *NTTM এবং বর্জ্য নিষ্কাশন মানদণ্ড:* ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন (NTTM)-এর অধীনে তন্তুশিল্প বর্জ্যকে উন্নত হরিৎ উপাদানে রূপান্তরের জন্য গবেষণা প্রকল্প মঞ্জুর করা হয়েছে। এছাড়া, পরিবেশ সুরক্ষা বিধি, ১৯৮৬-এর অধীনে তন্তুশিল্প ক্লাস্টারগুলির জন্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ETP) বা কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (CETP) পরিচালনা বাধ্যতামূলক করা হয়েছে।
 * *ভারতের বস্ত্রে বর্জ্য মূল্য শৃঙ্খলের বিন্যাস:* ২০২৬ সালে প্রকাশিত "ম্যাপিং অফ টেক্সটাইল ওয়েস্ট ভ্যালু চেইন ইন ইন্ডিয়া" প্রতিবেদনটি তন্তুশিল্প বর্জ্যকে পুনর্ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সম্পদে পরিণত করার একটি ব্যবহারিক রূপরেখা প্রদান করে।

প্রচার পর্যায়: বাজার এবং এন্টারপ্রাইজ সহায়তা (Promotion Stage: Market and Enterprise Support)

মানদণ্ড, সন্ধান এবং সচেতনতা উদ্যোগের মাধ্যমে তন্তুশিল্প ভ্যালু চেইনে অনুশীলন যুক্ত করা হচ্ছে।

 * *স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক:* 'ইকো-মার্ক স্কিম, ২০২৪'-এর অধীনে তন্তুশিল্পকে ইকো মার্ক সংশায়নের যোগ্য পণ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং ১৩টি ভারতীয় মানদণ্ড (Indian Standards) জারি করা হয়েছে। এছাড়া, ব্র্যান্ড ইন্ডিয়ার অবস্থান শক্তিশালী করতে 'কস্তুরী কটন' এবং 'সিল্ক মার্ক'-এর মতো উদ্যোগ চালু করা হয়েছে যা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সরবরাহ চেইনের স্বচ্ছতা নিশ্চিত করে।
 * *সরকারি ক্রয়ের মাধ্যমে আপসাইকেলড পণ্যের প্রচার:* ২০২৪ সালে তন্তুশিল্প কমিটি, গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (GeM) এবং স্কোপ (SCOPE)-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে যাতে সরকারি কেনাকাটায় আপসাইকেলড পণ্য বা বাতিল বা অব্যবহৃত পন্যের ব্যবহারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়।
 * *সচেতনতা উদ্যোগ:* 'SURE' (Sustainable Resolution) ভারতীয় পোশাক শিল্পের অন্যতম বৃহত্তম স্বেচ্ছাসেবী ব্যবস্থা। এছাড়া, 'সার্কেল ব্যাক ক্যাম্পেইন'-এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তন্তুশিল্প পুনর্ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করা হচ্ছে। উৎপাদন ও রপ্তানির বিষয়ে আলোচনার জন্য একটি ইএসজি (ESG) টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
 * *ভারত টেক্স (Bharat Tex):* এটি ভারতের ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক টেক্সটাইল ইভেন্ট বা ফাইবার থেকে ফ্যাশন পর্যন্ত সম্পূর্ণ ভ্যালু চেইন বা মূল্য শৃঙ্খলকে একটি মঞ্চে নিয়ে আসে। ২০২৬ সালের সংস্করণটিতে  সার্কুলার তন্তুশিল্প, কারিগরি তন্তুশিল্প এবং এমএসএমই-এর অংশগ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

ভারতের তন্তুশিল্প ক্ষেত্রের ভবিষ্যৎ (A Sustainable Future for India’s Textile Sector)

তন্তুশিল্পের সঙ্গে ভারতের সম্পর্ক তার অর্থনৈতিক ভিত্তির মতোই সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত, যা বহু বছর ধরে ভারতীয় পরিবার এবং কারিগর সম্প্রদায় পুনর্ব্যবহার ও মেরামত করে আসছে এবং বর্তমানের সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির ধারণার সঙ্গে হুবহু মিলে যায়। আজ সেই ঐতিহ্যকে ইনপুট, দায়িত্বশীল উৎপাদন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিকাঠামোর নীতিগত সহায়তার মাধ্যমে আরও শক্তিশালী করা হচ্ছে, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রের পরিবেশগত স্থিতিস্থাপকতা বৃদ্ধি করছে।

তথ্যসূত্র

Ministry of Textiles

https://www.texmin.gov.in/static/uploads/2026/03/407c2f186a2044a4497c9c9803d16a2c.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208051&lang=1&reg=6

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244420&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222481&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152544&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227424&reg=3&lang=2

https://www.texmin.gov.in/static/uploads/2025/12/b56180fbde3114759a80f793979efe32.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221486&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241104&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244420&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237705&reg=3&lang=2

https://www.texmin.gov.in/offerings/schemes-and-services/details/pm-mitra-MzNzMTMtQWa

https://www.texmin.gov.in/static/uploads/2025/12/c865d599cae0c357c02d247a8a82d24e.pdf

https://www.texmin.gov.in/offerings/schemes-and-services/details/integrated-processing-development-scheme-ipds-YjN0MTMtQWa

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2237779&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200825&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204546&lang=2&reg=3

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2238148&reg=3&lang=2

https://www.texmin.gov.in/static/uploads/2026/03/407c2f186a2044a4497c9c9803d16a2c.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263024&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155461&lang=2&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208051&reg=48&lang=2

Ministry of Finance

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2009892&reg=3&lang=2

Ministry of Micro, Small & medium Enterprises

https://ramp.msme.gov.in/ramp/about-ramp.php

https://ramp.msme.gov.in/ramp/gift-scheme.php

https://ramp.msme.gov.in/ramp/spice-scheme.php

Ministry of Environment, Forest and Climate Change

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217239&lang=1&reg=3

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219676&lang=1&reg=3

https://moef.gov.in/storage/tender/1727787383.pdf

Ministry of Housing & Urban Affairs

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249256&reg=48&lang=2

EAC-PM

https://eacpm.gov.in/wp-content/uploads/2023/07/17-Indias-Tryst-with-a-Circular-Economy.pdf

Press Information Bureau

https://blogs.pib.gov.in/iframeblogs.aspx?feaid=291

APEDA

https://organic.apeda.gov.in/npop

Bureau of Indian Standards

https://www.services.bis.gov.in/php/BIS_2.0/bisconnect/knowyourstandards/ecomark/isdetails/MTY=

Others

https://cdn.climatepolicyradar.org/navigator/IND/2023/eliminating-hazardous-chemicals-from-textile-fashion-supply-chains-in-india_e3453b045394a53488885461edb58f44.pdf

https://www.mckinsey.com/featured-insights/mckinsey-explainers/what-are-scope-1-2-and-3-emissions

https://www.sustainableresolution.com/about

Click here to see pdf

 

SSS/PK/Kol...

(Explainer ID: 159198) आगंतुक पटल : 6
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Assamese , Kannada , Malayalam