Farmer's Welfare
সেচের প্রসার, জল-সঞ্চয় এবং সুস্থায়ী কৃষির মজবুতিকরণ
Posted On:
30 JUN 2026 5:28PM
উল্লেখযোগ্য বিষয়গুলি:
কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা গড়ে তোলা এবং কৃষকদের সুস্থায়ী জীবিকা নিশ্চিত করতে জল-নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসলের সঠিক পরিকল্পনা এবং দক্ষ জল ব্যবহারের মাধ্যমে সীমিত জলসম্পদের সর্বোত্তম ব্যবহার সম্ভব।
২০১৫ সালের ১ জুলাই শুরু হওয়া প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চায়ী যোজনা (পিএমকেএসওয়াই) সেচনির্ভর কৃষি উন্নয়নের এক দশকেরও বেশি সময় পূর্ণ করেছে। এই প্রকল্প নিশ্চিত সেচের পরিধি বাড়িয়েছে, খামারে জল ব্যবহারের দক্ষতা উন্নত করেছে এবং বৃষ্টির জল সংরক্ষণ ও দক্ষ সেচ ব্যবস্থার মাধ্যমে জল সংরক্ষণে উৎসাহ দিয়েছে।
এর ফলে, সেচের আওতা বেড়েছে, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, জমির স্বাস্থ্য উন্নত হয়েছে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়েছে।
পিএমকেএসওয়াই-এর চারটি প্রধান উপাদান
অ্যাক্সিলারেটেড ইরিগেশন বেনিফিট প্রোগ্রামবা ত্বরান্বিত সেচ সুবিধা কর্মসূচি (এআইবিপি): বড় ও মাঝারি সেচ প্রকল্প দ্রুত সম্পূর্ণ করে কৃষকদের জন্য জল সরবরাহ নিশ্চিত করা। ২০১৬-১৭ সাল থেকে মোট ২১,০২৩ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তায় ১.৭৩ কোটি কৃষক উপকৃত হয়েছেন।
২০২৫-২৬ সালে মডার্নাইজেশন অফ কম্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (এম-ক্যাডডব্লিউএম) উপ-প্রকল্প অনুমোদিত হয়েছে। এর জন্য মোট ১,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
হর ক্ষেত কো পানি (এইচকেকেপি) (প্রতিটি ক্ষেতে জলের যোগান) : ক্ষুদ্র সেচ প্রকল্প, ভূগর্ভস্থ জল এবং জলাধার সংস্কারের মাধ্যমে নিশ্চিত সেচের পরিধি বাড়ানো। এ পর্যন্ত ৩,৪৬২টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। মোট ৫.৯৩ লক্ষ হেক্টর জমিতে নতুন সেচের সম্ভাবনা তৈরি হয়েছে।
ওয়াটারশেড ডেভেলপমেন্ট বা জলবিভাজিকা উন্নয়ন: বৃষ্টিনির্ভর ও অনুর্বর জমির উন্নয়নের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। ২০১৬-১৭ সাল থেকে ১২,৪৩২.০৯ কোটি টাকার সহায়তায় ১৩.৪ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।
পার ড্রপ মোর ক্রপ বা প্রতি ফোঁটায় অধিক ফসল (পিডিএমসি) (প্রতিটি ফোঁটায় আরো বেশি শস্য) : ড্রিপ ও স্প্রিংকলার ইরিগেশন বা সেচের মাধ্যমে খামারে দক্ষ জল ব্যবহারে উৎসাহ। ২০২২-২৩ সাল থেকে এটি প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনা (পিএম-আরকেভিওয়াই)-এর অংশ।
সেচের পরিধি বৃদ্ধি
২০২১-২৬ সময়কালের জন্য পিএমকেএসওয়াই-এর মোট বরাদ্দ মোট ৯৩,০৬৮.৫৬ কোটি টাকা। ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে মোট ৬,৫৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
২০২৫ সালের অগস্ট পর্যন্ত ৬৪,৪০৭ কোটি টাকা ব্যয়ে ২.৭ কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। উল্লেখ্য, ২ কোটি ৪৬.১ লক্ষ হেক্টরের বেশি জমি সেচ ও জল সংরক্ষণের আওতায় এসেছে।
অণু-সেচ প্রযুক্তির প্রসার
ড্রিপ ও স্প্রিংকলার সেচের মাধ্যমে জল অপচয় কমে, উৎপাদনশীলতা বাড়ে এবং জলবায়ু সহনশীল কৃষি গড়ে ওঠে।
ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এর অধীনে মাইক্রো ইরিগেশন ফান্ড বা অনু সেচ তহবিল গঠন করা হয়েছে।
পিডিএমসি প্রকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা অণু-সেচ ব্যবস্থার জন্য ৫৫ শতাংশ এবং অন্যান্য কৃষকরা ৪৫ শতাংশ আর্থিক সহায়তা পান।
এ পর্যন্ত ১ কোটি ১০.৯২ লক্ষ হেক্টর জমি অণু-সেচের আওতায় এসেছে। প্রতি বছর প্রায় ৯.৩ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পান।
কৃষিকাজে নতুন দিশা
পিএমকেএসওয়াই সুস্থায়ী জল ব্যবস্থাপনা, সেচের সম্প্রসারণ এবং আধুনিক সেচ প্রযুক্তির মাধ্যমে দেশের কৃষিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এই প্রকল্প লক্ষ লক্ষ কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি, জীবিকার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তথ্যসূত্র
Ministry of Agriculture and Farmer’s Welfare
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120360
https://pmksy.gov.in/pdflinks/Guidelines_English.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1524067®=48&lang=2#:~:text=It%20was%20restructured%20and%20renamed,with%20AIBP%20since%20XII%20Plan.
https://agritech.tnau.ac.in/agricultural_engineering/agriengg_faq_swc.html
https://sameti.assam.gov.in/schemes/pradhan-mantri-krishi-sinchayee-yojana-pmksy \
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1388_YiT1U8.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1424_eZX914.pdf?source=pqals
Ministry of Information and Broadcasting
https://www.youtube.com/watch?v=Np56e2GwCQo
Ministry of Jal Shakti
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157479
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU4423_eMn2Zt.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU1406_B0zGM0.pdf?source=pqals&utm
https://sansad.in/getFile/annex/259/AU364.pdf?source=pqars
https://sansad.in/getFile/annex/268/AU2808_Uj2WID.pdf?source=pqars
Ministry of Finance
https://www.indiabudget.gov.in/doc/OutcomeBudgetE2026_2027.pdf
Ministry of Rural Development
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AS117_iDl9s0.pdf?source=pqals
PIB Backgrounders
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/jul/doc20227169101.pdf
Click to See In PDF
****
SSS/AS...
(Explainer ID: 159097)
आगंतुक पटल : 142
Provide suggestions / comments