Social Welfare
এমএসএমই-এর কাহিনী
Posted On:
26 JUN 2026 11:44AM
২৬ জুন, ২০২৬
অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির শক্তি
ভারতের এমএসএমই (MSME) ক্ষেত্রটি দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সংস্কার, ডিজিটালাইজেশন এবং সুনির্দিষ্ট সহায়তার মাধ্যমে লক্ষ লক্ষ ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ আজ অর্থায়ন, প্রযুক্তি, দক্ষতা এবং বাজারের সুবিধা পাচ্ছে। 'আত্মনির্ভর ভারত' এবং 'বিকশিত ভারত ২০৪৭' (Viksit Bharat 2047) এর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে এই ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১. ভারতের এমএসএমই পরিদৃশ্য: পরিধি, বৈচিত্র্য এবং প্রভাব
২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এমএসএমই-এর সংশোধিত সংজ্ঞা উদ্যোগগুলিকে সম্প্রসারণের আরও সুযোগ করে দিয়েছে। ২০২৬ সালের জানুয়ারির উপাত্ত অনুযায়ী, ভারতের জিডিপিতে (GDP) বা মোট অভ্যন্তরীণ উৎপাদনে এই ক্ষেত্রের অবদান প্রায় ৩১.১%, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের উৎপাদনে ৩৫.৪% এবং রপ্তানিতে ৪৮.৫৮%। কৃষির পর এটিই দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের উৎস, যেখানে ৩৮.৯ কোটিরও বেশি মানুষ নিয়োজিত রয়েছেন। ডিজিটাল ক্রেডিট অ্যাসেসমেন্ট মডেল এবং SIDBI-কে দেওয়া ইক্যুইটি সহায়তা এই ক্ষেত্রের অর্থায়ন সহজ করেছে।
২. পরিবর্তনের একটি বছর (২০২৫-২৬)
২০২৫-২৬ বছরটি ভারতের এমএসএমই বাস্তুতন্ত্রের শক্তিশালীকরণের ক্ষেত্রে বেশ কিছু সাফল্য অর্জন করেছে:
* *রেকর্ড আনুষ্ঠানিকতা:* ২০২৬ সালের জুন পর্যন্ত 'উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল' এবং 'উদ্যম অ্যাসিস্ট প্ল্যাটফর্ম'-এর অধীনে নিবন্ধন ৮.৭ কোটি অতিক্রম করেছে।
* *ঋণের সহজলভ্যতা:* ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট (CGTMSE) তার ২৫ বছর পূর্ণ করেছে। প্রসঙ্গত, ২০২৫-এর ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩.৭৭ লক্ষ কোটি টাকার ২৯.০৩ লক্ষ গ্যারান্টি অনুমোদিত হয়েছে। গ্যারান্টির ঊর্ধ্বসীমা ৫ কোটি থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হয়েছে।
* *খাদি ও গ্রামোদ্যোগ ক্ষেত্র:* এই বছরে খাদি ও গ্রামোদ্যোগের বিক্রি ১.২৭ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। ২০২৫-২৬ সালে নারকেলের ছিবড়া জাত পণ্য রপ্তানি ৬৬১৪.৪০ কোটি টাকায় পৌঁছেছে।
* *প্রযুক্তি-চালিত পরিচালন ব্যবস্থা:* বকেয়া পেমেন্ট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 'এমএসএমই সমাধান পোর্টাল'-এ জুন ২০২৬ পর্যন্ত ৫৫,২৪৪.২৯ কোটি টাকার দাবি সহ ২,৫৬,৮৯২টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৫৮,১৪৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। 'চ্যাম্পিয়নস পোর্টাল' ৩৯,৪৯৪টি অভিযোগের মধ্যে ৩৯,৩৮৭টি সমাধান করেছে (নিষ্পত্তির হার ৯৯.৭২%)। এছাড়াও একটি অনলাইন বিরোধ নিষ্পত্তি (ODR) পোর্টাল চালু করা হয়েছে।
* *বাজারের সুযোগ বৃদ্ধি:* 'এমএসএমই সম্বন্ধ পোর্টাল'-এর তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে সিপিএসই (CPSE) এবং সরকারি সংস্থাগুলি ৩১,৪৪৩.৩২ কোটি টাকার পণ্য ও পরিষেবা প্রদান করেছে, যার ৫৪.৫১% এসেছে ক্ষুদ্র ও ছোট উদ্যোগ থেকে। ৪৪তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা (IITF) ২০২৫-এ 'ভাইব্রেন্ট এমএসএমই, বিকশিত ভারত' থিমের অধীনে এই ক্ষেত্রটি 'এম্পাওয়ারিং ইন্ডিয়া' ক্যাটিগরিতে রৌপ্য পদক জিতেছে। মেলায় স্টলগুলির ৬৭%-এর বেশি নারী উদ্যোক্তা এবং ৩৪%-এর বেশি এসসি/এসটি (SC/ST) উদ্যোক্তাদের দেওয়া হয়েছিল।
৩. নীতি ও উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের ক্ষমতায়ন
* *প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা:* উল্লেখ্য, ১৮টি ঐতিহ্যবাহী পেশায় নিয়োজিত কারিগরদের দক্ষতা প্রশিক্ষণ, টুলকিট এবং ডিজিটাল লেনদেনের সুবিধা দেওয়া হচ্ছে। চার বছরের লক্ষ্যমাত্রা মাত্র দুই বছরে পূরণ করে ৩০ লক্ষ সুবিধাভোগী নিবন্ধিত হয়েছেন। বস্তুত, ২৪ লক্ষেরও বেশি মানুষ প্রশিক্ষণ শেষ করেছেন এবং ৫.৯৮ লক্ষেরও বেশি সুবিধাভোগীকে ৫,১৩৩ কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। নাগাল্যান্ডের ঝুনহেবোটোর ঝুড়ি প্রস্তুতকারক শ্রীমতী ভিলির মাসিক আয় এই প্রকল্পের সহায়তায় প্রায় ৪০% বৃদ্ধি পেয়ে প্রায় ১৫,০০০ টাকা হয়েছে।
* *অ্যাস্পায়ার (ASPIRE) স্কিম:* গ্রামীণ এলাকায় উদ্ভাবন ও ক্ষুদ্র উদ্যোগের বিকাশের জন্য জুন ২০২৬ পর্যন্ত ১০৯টি লাইভলিহুড বিজনেস ইনকিউবেটর (LBI) অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে ১.২৩ লক্ষেরও বেশি সুবিধাভোগী প্রশিক্ষণ পেয়েছেন এবং ১,০০০-এর বেশি ক্ষুদ্র উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছে।
* *প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি (PMEGP):* অকৃষি ক্ষেত্রে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণের সঙ্গে প্রদত্ত ভর্তুকি প্রকল্পটিতে জুন ২০২৫ থেকে ইংরেজি ও হিন্দি ছাড়া আরও ১৯টি আঞ্চলিক ভাষায় আবেদনের সুবিধা যুক্ত করা হয়েছে। মে ২০২৬ পর্যন্ত এটি ১০.৮৪ লক্ষেরও বেশি ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন করেছে, ২৯,৬২৩ কোটি টাকা ভর্তুকি দিয়েছে এবং ৯৭ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
* *এমএসএমই চ্যাম্পিয়নস স্কিম:* এর তিনটি মূল স্তম্ভ রয়েছে:
1. *এমএসএমই ইনোভেটিভ:* এর অধীনে নতুন ধারণা ও স্টার্টআপের জন্য ৮৩৩টি হোস্ট ইনস্টিটিউট বা আয়োজক প্রতিষ্ঠান অনুমোদিত হয়েছে। আইপিআর (IPR) উপাদানের অধীনে ১৯১টি পেটেন্ট, ৮০৭টি ট্রেডমার্ক এবং ৯৯টি ডিজাইন অনুমোদিত হয়েছে।
2. *এমএসএমই সাসটেইনেবল বা ক্ষুদ্র, ছোট ও মধ্যমানের উদ্যোগের সুস্থায়িত্ব (ZED):* পরিবেশের ক্ষতি না করে মানসম্পন্ন উৎপাদনের এই সার্টিফিকেশনে মে ২০২৬ পর্যন্ত ৯৩.৬১ লক্ষেরও বেশি এমএসএমই নিবন্ধিত এবং ৬.৬৮ লক্ষেরও বেশি প্রত্যয়িত হয়েছে।
3. *এমএসএমই কম্পিটিটিভ (LEAN):* কর্মক্ষমতা বাড়াতে এবং অপচয় কমাতে ৬৫,৬৪৭টিরও বেশি এমএসএমই নিবন্ধিত এবং ১৮,৯৬১টি প্রত্যয়িত হয়েছে।
* *স্বনির্ভর ভারত (SRI) ফান্ড:* এমএসএমই-কে ইক্যুইটি সহায়তা দেওয়ার জন্য এই তহবিল গঠিত হয়েছে। ২০২৬-২৭ সালের বাজেটে এতে আরও ২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মে ২০২৬ পর্যন্ত এটি ৭৬১টি এমএসএমই-কে ২,৮৫১ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে সহায়তা করেছে।
* *উত্তর-পূর্ব অঞ্চল এবং সিকিমে এমএসএমই-এর উন্নয়ন:* ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উৎপাদন, পরীক্ষণ এবং দক্ষতা পরিকাঠামো উন্নয়নের জন্য ৭৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে। ২০২৫ সালে অসম ও মেঘালয়ে ১১৪.৩৭ কোটি টাকা ব্যয়ের আটটি নতুন পরিকাঠামো প্রকল্প অনুমোদিত হয়েছে, যেখানে সরকারি সহায়তা ৮৯.৬০ কোটি টাকা।
* *ন্যাশনাল এসসি-এসটি হাব (NSSH):* তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের উদ্যোক্তাদের সরকারি কেনাকাটায় অংশগ্রহণে সহায়তা করা হচ্ছে। ২০১৫-১৬ সালে এসসি/এসটি মালিকানাধীন উদ্যোগ থেকে সরকারি ক্রয়ের পরিমাণ ছিল প্রায় ৯৯ কোটি টাকা, যা ২০২৪-২৫ সালে বৃদ্ধি পেয়ে ৩,৭৩১ কোটি টাকা ছাড়িয়েছে। রাঁচির 'রিগটেক ইনফ্রা' এই হাবের সহায়তায় ২৫ লক্ষ টাকার ভর্তুকি পেয়ে তাদের উৎপাদন ক্ষমতা বাড়ায় এবং ২০২৫ সালে রেল বিকাশ নিগম লিমিটেড থেকে ১৫.৭৫ লক্ষ টাকার সরকারি টেন্ডার লাভ করে।
* *ক্ষুদ্র ও ছোট উদ্যোগের ক্লাস্টার উন্নয়ন কর্মসূচি (MSE-CDP):* কমন ফেসিলিটি সেন্টার (CFC) এবং শিল্প তালুকের পরিকাঠামো উন্নয়নের জন্য জুন ২০২৬ পর্যন্ত ৬১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে, যার মধ্যে ৩৬৪টি সম্পূর্ণ হয়েছে। ২০২৫-২৬ সালে ২৫৩.২৩ কোটি টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদিত হয়েছে।
* *ঐতিহ্যবাহী শিল্পের পুনর্জীবনের জন্য তহবিল প্রকল্প (SFURTI):* কারিগরদের ক্লাস্টারে সংগঠিত করার এই প্রকল্পে দেশজুড়ে ৫১৩টি ক্লাস্টার অনুমোদিত হয়েছে, যা ৩.০৩ লক্ষ কারিগরকে সুবিধা দিচ্ছে। জুন ২০২৬ পর্যন্ত ৩৭৬টি ক্লাস্টার কার্যকর হয়েছে।
* *এমএসএমই-গুলির পারফরম্যান্স বা কর্মদক্ষতা বৃদ্ধি ও ত্বরান্বিত করা (RAMP):* বিশ্বব্যাংক সমর্থিত এই প্রকল্পের আওতায় দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৩,২১১.৭৫ কোটি টাকার ৩৯৮টি প্রস্তাব অনুমোদিত হয়েছে, যা ৫৫ লক্ষেরও বেশি এমএসএমই-কে সাহায্য করেছে।
* *প্রযুক্তি কেন্দ্র (Technology Centres):* কর্মীগোষ্ঠির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৮টি প্রযুক্তি কেন্দ্র কাজ করছে। এই পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে 'টিসিইসি' (TCEC) প্রকল্পের অধীনে ২০টি নতুন প্রযুক্তি কেন্দ্র এবং ১০০টি এক্সটেনশন (বর্ধিত) কেন্দ্র তৈরি করা হচ্ছে, যার মধ্যে ২৫টি এক্সটেনশন বা বর্ধিত কেন্দ্র বর্তমানে সচল রয়েছে। বিশ্বব্যাংক সমর্থিত টিসিএসপি (TCSP) কর্মসূচির অধীনে আরও নয়টি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে।
উপসংহার
অর্থায়ন, প্রযুক্তি, দক্ষতা এবং বাজারের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে ভারতের এমএসএমই ক্ষেত্রটি আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী হয়ে উঠছে। কর্মসংস্থান, উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই ক্ষেত্রের ক্রমবর্ধমান অবদান ভারতের একটি অন্তর্ভুক্তিমূলক, স্বনির্ভর এবং উন্নত দেশ হিসাবে গড়ে ওঠার যাত্রাকে আরও গতি প্রদান করতে চলেছে।
Ministry of Finance
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216047®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110404®=3&lang=2#:~:text=Specific%20targets%20for%20lending%20to,registered%20under%20the%20GST%20regime
Ministry of Micro, Small & Medium Enterprises
https://msme.gov.in/sites/default/files/Scheme-booklet-Eng.pdf
https://msme.gov.in/sites/default/files/MSMEANNUALREPORT2025-26ENGLISH_0.pdf
https://msme.gov.in/sites/default/files/MSME-Connect.htm#:~:text=The%20engineering%20sector%20forms%20the,manufacturing%20across%20diverse%20engineering%20disciplines.
https://zed.msme.gov.in/
https://pmvishwakarma.gov.in/
https://www.india.gov.in/spotlight/pradhan-mantri-vishwakarma-scheme
https://udyamassist.gov.in/
https://aspire.msme.gov.in/ASPIRE/AFHome.aspx
https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/dashboard.jsp
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089308
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204536®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209712®=3&lang=1
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?id=150535&NoteId=150535&ModuleId=16®=37&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087361®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265369®=3&lang=1
Ministry of Commerce & Industry
https://www.investindia.gov.in/team-india-blogs/growth-imperative-msme-sector#:~:text=The%20MSME%20sector%20accounts%20for,to%20more%20than%201000%20people.
United Nations
https://www.un.org/en/observances/micro-small-medium-businesses-day
Cabinet
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216720®=3&lang=1
Small Industries Development Bank of India (SIDBI)
https://www.sidbi.in/uploads/Understanding_Indian_MSME_sector_Progress_and_Challenges_13_05_25_Final.pdf
RBI
https://www.rbi.org.in/commonman/Upload/English/speeches/PDFs/MSME06032020.PDF
Niti Aayog
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214899®=3&lang=1
https://www.niti.gov.in/sites/default/files/2026-01/Achieving_Efficiencies_in_MSME_Sector_Through_Convergence_of_Schemes.pdf
IBEF
https://www.ibef.org/industry/msme
PIB Archives
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154772&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192524®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2226828®=48&lang=2
Click Here To See PDF
******
SSS/PK/Kol...
(Explainer ID: 159058)
आगंतुक पटल : 3
Provide suggestions / comments