• Sitemap
  • Advance Search
Infrastructure

ভারতের উন্নয়নের কেন্দ্রে পরিকাঠামো

জাতি গঠনের অন্যতম হাতিয়ার হিসাবে পরিকাঠামো

Posted On: 09 JUN 2026 4:21PM

নয়াদিল্লি, ০৯ জুন, ২০২৬ 

 

গত এক দশকে পরিকাঠামো উন্নয়ন দেশের অর্থনীতি ও জনজীবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে।

সড়ক, রেল, বিমান, ডিজিটাল সংযোগ, আবাসন, পানীয় জল ও পরিচ্ছন্ন জ্বালানির ক্ষেত্রে ব্যাপক সম্প্রসারণ হয়েছে।

২০১৪ সালের পর বিচ্ছিন্ন প্রকল্পভিত্তিক কাজের পরিবর্তে সমন্বিত পরিকাঠামো পরিকল্পনার উপর জোর দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মূলধনী ব্যয় ২০১৪-১৫ সালে প্রায় ২ লক্ষ কোটি টাকা থেকে ২০২৬-২৭ সালে ১২.২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

সাগরমালা, ভারতমালা, পিএম গতিশক্তি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং উড়ান কর্মসূচি পরিকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

যাতায়াত ও সংযোগ ব্যবস্থা

রেলপথ

ভারতীয় রেলে পরিকাঠামো, নিরাপত্তা ও যাত্রী পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

রেলখাতে বাজেট বরাদ্দ ২০১৪-১৫ সালের প্রায় ৩২ হাজার কোটি টাকা থেকে ২০২৬-২৭ সালে ২.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে ১৬২টি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু হয়েছে।

২০২৬ সালে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হয়েছে।

অমৃত ভারত এক্সপ্রেসের ৬০টি পরিষেবা বর্তমানে চালু রয়েছে।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ১,৩৩৮টি স্টেশনের মধ্যে ২০৮টির আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে।

ট্রেনের সময়ানুবর্তিতা ৭৭%। -এর বেশি হয়েছে।

উল্লেখযোগ্য রেল প্রকল্প

চেনাব সেতু (২০২৫): বিশ্বের সর্বোচ্চ রেল আর্চ সেতু।

অঞ্জি খাদ সেতু (২০২৫): ভারতের প্রথম কেবল-স্টেড রেল সেতু।

পাম্বান সেতু (২০২৫): ভারতের প্রথম উল্লম্ব-উত্তোলনযোগ্য সমুদ্র রেল সেতু।

বৈরাবি-সাইরাং রেলপথ (২০২৫): মিজোরামকে রেল নেটওয়ার্কের সঙ্গে আরও শক্তিশালীভাবে যুক্ত করেছে।

সড়ক ও জাতীয় মহাসড়ক

ভারতের সড়ক নেটওয়ার্ক ৬৩.৭৩ লক্ষ কিলোমিটারে পৌঁছেছে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ২০১৪ সালের ৯১,২৮৭ কিলোমিটার থেকে বেড়ে ২০২৬ সালে ১,৪৬,৫৬৬ কিলোমিটার হয়েছে। চার লেন বা তার বেশি জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ১৮,৩৭১ কিলোমিটার থেকে বেড়ে ৪৫,৫১৬ কিলোমিটার হয়েছে। ৩,৬৪৪ কিলোমিটার নিয়ন্ত্রিত প্রবেশাধিকারযুক্ত দ্রুতগতির করিডর ও এক্সপ্রেসওয়ে চালু হয়েছে।

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)

গ্রামীণ সংযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
৯৯.৬% যোগ্য গ্রামকে সর্বকালীন সড়ক সংযোগের আওতায় আনা হয়েছে।

২০১৪-১৫ সালে ৩৮৬ কোটি টাকার বরাদ্দ বেড়ে ২০২৬-২৭ সালে ১৯,০০০ কোটি টাকায় পৌঁছেছে। ২০১৪-২০২৬ সময়কালে ৪.১১ লক্ষ কিলোমিটার সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে।
১০,২৯৩টি সেতু নির্মিত হয়েছে।

ভারতমালা প্রকল্প

২০১৭ সালে ভারতমালা প্রকল্প শুরু হয়। অর্থনৈতিক করিডর, সীমান্ত সড়ক, উপকূলীয় সড়ক ও এক্সপ্রেসওয়ে নির্মাণে জোর দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ২২,৫৯০ কিলোমিটার সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। পণ্য পরিবহণ, আঞ্চলিক সংযোগ ও কৌশলগত অঞ্চলে যাতায়াত আরও সহজ হয়েছে।

ভারতের উন্নয়নের মূল ভিত্তি : পরিকাঠামো

সামগ্রিক চিত্র

২০১৪ সালের পর পরিকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনার উপর জোর।

সরকারি মূলধনী ব্যয় ২ লক্ষ কোটি টাকা (২০১৪-১৫) থেকে বেড়ে ১২.২ লক্ষ কোটি টাকা (২০২৬-২৭)।

সড়ক, রেল, বিমান, বন্দর, আবাসন, জল ও ডিজিটাল পরিষেবার দ্রুত সম্প্রসারণ।

রেলওয়ে

রেল বাজেট ৩২,০০০ কোটি টাকা থেকে বেড়ে ₹২.৭৮ লক্ষ কোটি।

দেশে ১৬২টি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু।

বন্দে ভারত স্লিপার ট্রেন চালু (২০২৬)।

মোট ৬০টি অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবা চালু।

অমৃত ভারত স্টেশন প্রকল্পে ২০৮টি স্টেশন আধুনিকীকরণ সম্পন্ন।

ট্রেনের সময়নিষ্ঠা ৭৭%-এর বেশি।

উল্লেখযোগ্য রেল প্রকল্প

চেনাব সেতু (২০২৫) - বিশ্বের সর্বোচ্চ রেল আর্চ সেতু।

অঞ্জি খাদ সেতু (২০২৫) - ভারতের প্রথম কেবল-স্টেইড রেল সেতু।

পাম্বান সেতু (২০২৫) - ভারতের প্রথম উল্লম্ব-উত্তোলনযোগ্য সমুদ্র রেল সেতু।

বৈরাবি-সাইরাং রেললাইন (২০২৫) - মিজোরামের সঙ্গে রেল সংযোগ শক্তিশালী।

সড়ক ও মহাসড়ক

জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ৬১% বৃদ্ধি পেয়ে ১,৪৬,৫৬৬ কিমি। চার লেন বা তার বেশি মহাসড়ক ১৮,৩৭১ কিমি থেকে বেড়ে ৪৫,৫১৬ কিমি।
৩,৬৪৪ কিমি এক্সপ্রেসওয়ে ও  করিডর চালু।

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা

বস্তুত, ৯৯.৬% যোগ্য গ্রাম সর্বকালীন সড়ক সংযোগ পেয়েছে। ৪.১১ লক্ষ কিমি রাস্তা নির্মাণ। ১০,২৯৩টি সেতু নির্মাণ।

ভারতমালা প্রকল্প

২২,৫৯০ কিমি সড়ক নির্মাণ সম্পন্ন। মালবাহী পরিবহণ ও আঞ্চলিক সংযোগে উন্নতি।

উল্লেখযোগ্য সড়ক প্রকল্প

জেড-মোড়/সোনমার্গ টানেল (২০২৫)

সুদর্শন সেতু (২০২৪)

মৈত্রী সেতু (২০২১)

অটল টানেল (২০২০)

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সুড়ঙ্গ (২০১৭)

ঢোলা-সদিয়া সেতু (২০১৭)

অসামরিক বিমান পরিবহণ

উড়ান প্রকল্পের মাধ্যমে ৬৬৫টি রুটে সংযোগ। মোট ৯৫টি বিমানবন্দর, হেলিপোর্ট ও জলবিমান ঘাঁটি সংযুক্ত। ১.৬৪ কোটির বেশি যাত্রী উপকৃত। সংশোধিত উড়ান প্রকল্পে আরও ১২০টি নতুন গন্তব্য সংযোগের লক্ষ্য।

মেট্রো ও দ্রুতগতির গণপরিবহণ

মেট্রো নেটওয়ার্ক ২৪৮ কিমি থেকে বেড়ে ১,১৫৫ কিমির বেশি। মেট্রো শহর পাঁচ থেকে বেড়ে ২৬। দৈনিক যাত্রীসংখ্যা ২৮ লক্ষ থেকে বেড়ে ১.১৫ কোটির বেশি।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের দেশ।

উল্লেখযোগ্য সাফল্য

কলকাতায় ভারতের প্রথম নদীর তলদেশে মেট্রো।
কোচিতে ভারতের প্রথম ওয়াটার মেট্রো। দিল্লি-মিরাট নমো ভারত র‍্যাপিড রেল চালু।

বন্দর ও সামুদ্রিক ক্ষেত্র

প্রধান বন্দরগুলির সক্ষমতা ৮৭৩ এমএমটিপিএ থেকে বেড়ে ১,৭২৬ এমএমটিপিএ। কার্গো পরিবহণ ৫৮১ এমএমটি থেকে বেড়ে ৯১৫ এমএমটি। জাহাজের গড় অপেক্ষার সময় ৯৪ ঘণ্টা থেকে কমে ৪৮.৮ ঘণ্টা।

সাগরমালা প্রকল্প

মোট ৭৮টি প্রকল্প সম্পন্ন, বন্দরভিত্তিক শিল্প ও উপকূলীয় অর্থনীতি শক্তিশালী হয়েছে।

সামুদ্রিক ক্ষেত্রে অগ্রগতি

ভারতীয় পতাকাবাহী জাহাজ ১,২৫০ থেকে বেড়ে ১,৫৯৩। উপকূলীয় কার্গো পরিবহণ ৭৪ এমএমটি থেকে বেড়ে ২১৫ এমএমটি। নাবিকের সংখ্যা ১.২৭ লক্ষ থেকে বেড়ে ৩.২০ লক্ষ।

শিল্প ও উৎপাদন পরিকাঠামো

উল্লেখ্য, ৪,২২০টি শিল্প পার্ক চিহ্নিত।
৬.৯৮ লক্ষ হেক্টর জমি শিল্পায়নের আওতায়। মোট 
২৭২টি প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পার্ক চালু।

জাতীয় শিল্প করিডর কর্মসূচির অধীনে ২০টি স্মার্ট শিল্পনগরী গড়ে উঠছে।
'ভাব্য’ প্রকল্পের অধীনে ১০০টি নতুন শিল্প পার্ক গড়ার পরিকল্পনা।

লজিস্টিকস ও সমন্বিত পরিকল্পনা

২০২১ সালে পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান চালু। ৫৮টি মন্ত্রক ও বিভাগের সমন্বিত পরিকল্পনা ব্যবস্থা। ৩,২০২টির বেশি তথ্যস্তরযুক্ত জিআইএস প্ল্যাটফর্ম।

জাতীয় লজিস্টিকস নীতি

সরবরাহ শৃঙ্খল আরও দক্ষ করার উদ্যোগ।

বিশ্বব্যাঙ্কের লজিস্টিকস পারফরম্যান্স সূচকে ভারতের স্থান ৫৪ থেকে উন্নীত হয়ে ৩৮।

২০৩০ সালের মধ্যে শীর্ষ ২৫ দেশের মধ্যে থাকার লক্ষ্য।

জল, আবাসন, বিদ্যুৎ ও ডিজিটাল পরিকাঠামো: মূল পয়েন্ট

জল পরিকাঠামো ও জল নিরাপত্তা

জল জীবন মিশন (২০১৯)-এর মাধ্যমে গ্রামীণ পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ বৃদ্ধি।

২০১৯ সালে ১৭% পরিবার থেকে ২০২৬ সালে ৮১.৯৪% পরিবারে জল সংযোগ।

মোট ১৫.৮৬ কোটি গ্রামীণ পরিবার উপকৃত। প্রকল্পের মেয়াদ ২০২৮ পর্যন্ত বাড়ানো হয়েছে, প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা সেচ পরিকাঠামো উন্নয়ন করেছে।

নমামি গঙ্গে কর্মসূচির মাধ্যমে গঙ্গা সংরক্ষণ ও পুনরুজ্জীবন।

কেন-বেতোয়া নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নাধীন।

আবাসন ও গৃহ পরিকাঠামো

প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর (PMAY-U)

২০১৫ সালে শুরু, সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিতকরণ। PMAY-U 2.0-এর লক্ষ্য আরও ১ কোটি শহুরে পরিবারগুলিকে আবাসন সুবিধা। মোট বরাদ্দ ৮.৭৭ লক্ষ কোটি টাকা।

প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G)

২০১৬ সালে শুরু, ২০২৯ সালের মধ্যে ৪.৯৫ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য। ২০২৬-এর জুন পর্যন্ত ৩.৯১ কোটি বাড়ি অনুমোদিত। প্রসঙ্গত, ৩.০৬ কোটি বাড়ি নির্মাণ সম্পন্ন। উপভোক্তাদের প্রায় ৭৫% মহিলা।

SWAMIH তহবিল

আটকে থাকা আবাসন প্রকল্প সম্পূর্ণ করতে সহায়তা।

১৫,৫৩১ কোটি টাকার তহবিল।

উল্লেখ্য, ৬৩,০০০-এর বেশি বাড়ি হস্তান্তর। প্রায় ২.৫২ লক্ষ মানুষ উপকৃত।

AMRUT ও AMRUT 2.0

শহরে জল সরবরাহ, নিকাশি, সবুজায়ন ও নগর পরিকাঠামো উন্নয়ন। মোট ২.৭৯ লক্ষ কোটি টাকার প্রকল্প অনুমোদিত।

প্রসঙ্গত, ২.৫৩ কোটি নলবাহিত জল সংযোগ প্রদান।

মোট ৭,৯৪৩টির বেশি প্রকল্প সম্পন্ন।

শক্তি নিরাপত্তা ও বিদ্যুতায়ন

বিদ্যুতের ঘাটতি ৪.২% থেকে কমে ০.০৩%।

গ্রামে দৈনিক বিদ্যুৎ সরবরাহ ১২.৫ ঘণ্টা থেকে বেড়ে ২২.৬ ঘণ্টা।

বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪৮ গিগাওয়াট থেকে বেড়ে ৫৩২.৭৪ গিগাওয়াট।

নবীকরণযোগ্য শক্তি

বিশ্বে তৃতীয় বৃহত্তম পরিচ্ছন্ন শক্তি উৎপাদন ক্ষমতা। বিশ্বে চতুর্থ বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা।

পিএম সূর্য ঘর : মুফত বিজলি যোজনা

মোট ১ কোটি পরিবারে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্য। বিদ্যুৎ খরচ কমাতে সহায়তা।

গোবর্ধন প্রকল্প

জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন।বস্তুত, ১,০১৪টির বেশি কার্যকর প্ল্যান্ট চালু।

সৌভাগ্য প্রকল্প

মোট ২.৮৬ কোটি পরিবারে বিদ্যুৎ সংযোগ। প্রায় সর্বজনীন বিদ্যুতায়ন নিশ্চিত।

দূষণমুক্ত রান্নার জ্বালানি 

এলপিজি অন্তর্ভুক্তি ৫৫.৯% থেকে বেড়ে ১০৭.২%।
গ্রাহক সংখ্যা ১৪.৫১ কোটি থেকে বেড়ে ৩৩.৩৯ কোটি।
এলপিজি ব্যবহার প্রায় দ্বিগুণ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

দরিদ্র পরিবারে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি পৌঁছে দিয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ৪৯.২১ কোটি সিলিন্ডার সরবরাহ।
অতিরিক্ত ২৫ লক্ষ নতুন সংযোগ অনুমোদিত।

ডিজিটাল সংযোগ ও ডিজিটাল পরিকাঠামো

টেলি-ঘনত্ব ৭৫.২৩% থেকে বেড়ে ৮৬.২৩%। ইন্টারনেট সংযোগ ২৫.১৫ কোটি থেকে বেড়ে ১০০.২৯ কোটি।
ব্রডব্যান্ড সংযোগ ৬.১ কোটি থেকে বেড়ে ৯৯.৫৬ কোটি।

মাসিক ডেটা ব্যবহার ৬১.৬৬ এমবি থেকে বেড়ে ২৪.০১ জিবি। দেশের ৮৫.৫% পরিবারের অন্তত একটি স্মার্টফোন রয়েছে।

পিএম-ওয়ানি (PM-WANI)

সাশ্রয়ী মূল্যে গণ-ওয়াই-ফাই পরিষেবা। সারা দেশে ৪.১০ লক্ষের বেশি ওয়াই-ফাই হটস্পট চালু।

বিকশিত ভারত গঠনের ভিত্তি

বিগত ১২ বছরে দেশের পরিকাঠামো উন্নয়ন অভূতপূর্ব গতি ও ব্যাপ্তি লাভ করেছে। মহাসড়ক, রেলপথ, বন্দর ও বিমানবন্দর মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহণকে আরও দ্রুত ও সহজ করেছে। শহর ও গ্রামীণ পরিকাঠামোয় প্রযুক্তির ব্যবহার এবং জনপরিষেবা প্রদান ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে উঠেছে।
বৃহৎ বিনিয়োগের ফলে, নতুন অর্থনৈতিক আলিন্দ, উৎপাদন কেন্দ্র, লজিস্টিকস নেটওয়ার্ক এবং ডিজিটাল পরিমণ্ডল গড়ে উঠেছে। এই পরিকাঠামোগত অগ্রগতি দেশের অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক উন্নয়নকে আরও শক্তিশালী করেছে।
এই শক্ত ভিত্তির উপর ভর করেই ভারত ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যপূরণের পথে এগিয়ে চলেছে।
****

তথ্যসূত্র

Prime Minister's Office
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2008763&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2011855&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1703457&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1703457&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2008763&reg=3&lang=2

https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=160420&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1490914&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092468&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133723&reg=3&lang=2

https://www.pmindia.gov.in/en/news_updates/cabinet-approves-implementation-of-the-pradhan-mantri-awaas-yojana-gramin-pmay-g-during-fy-2024-25-to-2028-29/

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2090307&reg=48&lang=2

 

Ministry of Defence

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1796961&reg=3&lang=2

 

Ministry of Finance:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219991&reg=1&lang=1

https://www.indiabudget.gov.in/doc/eb/sbe87.pdf

https://www.indiabudget.gov.in/doc/eb/sbe87.pdf

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AS424_GwVTMo.pdf?source=pqals


Ministry of Civil Aviation
https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=123209&reg=3&lang=2

https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=123209&reg=3&lang=2


Ministry of Railways
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256054&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248962&v=1&v=1fdkfdkfmdskf&regv=s11%60&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1882109&reg=3&lang=1

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU6133_LyX607.pdf?source=pqals

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209846&reg=1&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241516&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1945922&reg=48&lang=2


Bharat Earth Movers Limited (BEML)
https://www.instagram.com/reel/DJ1FdaITHp0/?utm_source=ig_web_copy_link
https://ddnews.gov.in/en/pm-modi-inaugurates-indias-first-underwater-metro-in-kolkata/

Ministry of Housing & Urban Affairs
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2090364&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223878&reg=3&lang=1


Ministry of Information & Broadcasting
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098788&reg=3&lang=2


Ministry of Commerce and Industry
https://indiaindustriallandbank.gov.in/login1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241814&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156676&ModuleId=3&reg=3&lang=2

https://pmgatishakti.gov.in/pmgatishakti/login

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2131526&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2225808&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167224&reg=3&lang=2


Ministry of Jal Shakti
https://www.jalshakti-dowr.gov.in/static/uploads/2026/02/71facba772426d78db2d39f8c0c2a34b.pdf

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1907654&reg=3&lang=1

https://www.jalshakti-dowr.gov.in/offerings/schemes-and-services/details/namami-gange-AO5ATNtQWa

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109118&reg=3&lang=2

https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx


Ministry of Power
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215761&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157549&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215761&reg=3&lang=2

 

Ministry of Road Transport & Highways

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2111286&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1589080&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223330&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2220128&reg=3&lang=2

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1683339&reg=48&lang=2


Ministry of Health and Family Welfare
https://nextgen.ehospital.gov.in/dashboard/

 

Ministry of Ports, Shipping and Waterways

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202412&reg=3&lang=2


Ministry of Electronics and Information Technology (MeitY)
https://www.digilocker.gov.in/web/statistics

https://pmwani.gov.in/wani

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241781&reg=3&lang=1

https://csc.gov.in/


Ministry of New and Renewable Energy
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238741&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250039&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777364&reg=48&lang=2 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254626&reg=3&lang=1

Ministry of Rural Development

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201070&reg=3&lang=1

https://pmgsy.dord.gov.in/dbweb


Ministry of Communications
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206477&reg=3&lang=1

 

Ministry of Agriculture & Farmers Welfare

https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=124298&reg=3&lang=2

 

Ministry of Education

https://swayam.gov.in/

https://www.swayamprabha.gov.in/

 

Press Information Bureau
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214471&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240324&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206921&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154624&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=158151&NoteId=158151&ModuleId=3&reg=3&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155082&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2003541&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156676&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239597&reg=3&lang=1

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/feb/doc2023227163101.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235812&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214258&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157295&ModuleId=3&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255798&lang=2&reg=3

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154355&ModuleId=3&reg=3&lang=2

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/jul/doc20227169101.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214872&reg=3&lang=2

 

IBEF

https://www.ibef.org/blogs/india-s-one-district-one-product-programme

 

State of Mizoram

https://dipr.mizoram.gov.in/post/pm-modi-inaugrates-bairabi-sairang-railway-line-in-mizoram


NITI Ayog
https://iced.niti.gov.in/energy/electricity/generation

 

Global Biofuel Alliance

https://biofuelsalliance.com/about-us

Infrastructure at the Core of India’s Development

 

SSS/AS

(Explainer ID: 158844) आगंतुक पटल : 24
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Kannada