Social Welfare
প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান
সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক মাতৃস্বাস্থ্য পরিষেবা প্রদানের এক দশক
Posted On:
08 JUN 2026 9:47PM
নয়াদিল্লি, ৮ জুন ২০২৬
মূল বিষয়গুলি
এবছর ৯ জুন প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানে পথচলা শুরু। প্রতি মাসের ৯ তারিখে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকের গর্ভবতী মহিলারা এই পরিষেবা পান।
২০২৬ সালে কর্মসূচির ১০ বছর পূর্ণ হয়েছে।
৭.৫০ কোটির বেশি গর্ভবতী মহিলা এই কর্মসূচির আওতায় পরিষেবা পেয়েছেন।
কর্মসূচির উদ্দেশ্য
ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা দ্রুত শনাক্ত করা। সময়মতো চিকিৎসা ও পরামর্শ নিশ্চিত করা। নিরাপদ মাতৃত্ব ও সুস্থ নবজাতক নিশ্চিত করা।
প্রদত্ত পরিষেবা
বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা। রক্ত ও মূত্র পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি, বিনামূল্যে ওষুধ। পুষ্টি, প্রসব পরিকল্পনা ও নিরাপদ মাতৃত্ব সম্পর্কে পরামর্শ।
ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা
বস্তুত, ২৫ ধরণের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ভিত্তিতে গর্ভবতী মহিলাদের চিহ্নিত করা হয়। ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার ক্ষেত্রে বিশেষ নজরদারি ও চিকিৎসা দেওয়া হয়। নিরাপদ প্রসবের জন্য নিকটবর্তী বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয়।
চিকিৎসকদের অংশগ্রহণ
বেসরকারি ক্ষেত্রের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসকেরা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন। ‘I Pledge for 9’ উদ্যোগের মাধ্যমে চিকিৎসকদের উৎসাহিত করা হয়।
উল্লেখযোগ্য সাফল্য
মাতৃমৃত্যুর অনুপাত (MMR) ২০১৪-১৬ সালে প্রতি লক্ষ জীবিত প্রসবে ১৩০ থেকে কমে ২০২২-২৪ সালে ৮৭ হয়েছে। সারা দেশে মাতৃস্বাস্থ্য পরিষেবার বিস্তার ঘটেছে।
সম্প্রসারিত PMSMA (২০২২) : পরবর্তী পর্যায়ের পরিচর্যা আরও শক্তিশালী করা
ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার ক্ষেত্রে অতিরিক্ত পর্যবেক্ষণ ও ফলো-আপ শুরু হয়েছে। নিরাপদ প্রসব না হওয়া পর্যন্ত প্রতিটি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার উপর নজর রাখা হয়। উপভোক্তা ও আশা কর্মীদের জন্য আর্থিক সহায়তা এবং SMS সতর্কবার্তার ব্যবস্থা রয়েছে।
সংশ্লিষ্ট অন্যান্য কর্মসূচি
জননী সুরক্ষা যোজনা (JSY), জননী শিশু সুরক্ষা কর্মসূচি (JSSK), সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন (SUMAN),
পোষণ অভিযান, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PMMVY), লক্ষ্য (LaQshya)
১০ বছর পূর্তি উপলক্ষে
উল্লেখ্য, ১.৮ লক্ষ আয়ুষ্মান আরোগ্য মন্দিরে বিশেষ স্বাস্থ্য শিবির।
মাতৃস্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন। জেলা হাসপাতাল ও অন্যান্য নির্ধারিত কেন্দ্রে বিশেষ PMSMA সেশন।
১০ বছরের পথচলা, আগামী দিনের লক্ষ্য
PMSMA গত এক দশকে মাতৃস্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করেছে। ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা দ্রুত শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মাতৃমৃত্যু হ্রাসে কর্মসূচিটি উল্লেখযোগ্য অবদান রেখেছে।
***
তথ্যসূত্র
Press Information Bureau
Prime Minister's Office
Ministry of Health and Family Welfare
Others
Click here to see pdf
SSS/AS.....
(Explainer ID: 158830)
आगंतुक पटल : 16
Provide suggestions / comments