• Sitemap
  • Advance Search
Social Welfare

মধ্যবিত্তের যাত্রাপথ : নীতিনির্ভর উন্নয়নের শক্তিতে অগ্রগতি

Posted On: 03 JUN 2026 10:55AM

নয়াদিল্লি, ০৩ জুন, ২০২৬

 

ক্ষমতায়িত ও পরিবর্তনশীল : নতুন ভারতের মধ্যবিত্ত

এক সময় ভারতের মধ্যবিত্ত শ্রেণির পরিচয় ছিল সীমিত ব্যয়, সীমিত বিকল্প এবং সংযত আকাঙ্ক্ষা। আজ সেই চিত্র বদলেছে। আয় বৃদ্ধি, ডিজিটাল সুবিধার প্রসার এবং নতুন সুযোগের ফলে স্বপ্ন ক্রমশ বাস্তবে রূপ নিচ্ছে।

২০১৪ সাল থেকে আয়কর ছাড়ের সীমা বৃদ্ধির রেকর্ড, পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংস্কার এবং বিভিন্ন আর্থিক উদ্যোগ মধ্যবিত্তের সঞ্চয় ও ব্যয়যোগ্য আয় বৃদ্ধি করেছে। ফলে, ভারতের মধ্যবিত্ত আজ আরও আত্মবিশ্বাসী, আরও শক্তিশালী এবং দেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।

ভারতের মধ্যবিত্তের পরিবর্তিত চেহারা

২০১০ সালে বিশ্বের অধিকাংশ মধ্যবিত্ত মানুষ ওইসিডি-ভুক্ত দেশগুলিতে বসবাস করতেন। পরবর্তী সময়ে পরিস্থিতি দ্রুত বদলেছে। ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে আন্তর্জাতিক স্তরে মধ্যবিত্ত জনসংখ্যা ১৮০ কোটি থেকে ৩৫০ কোটিতে পৌঁছেছে। এর প্রায় ৪০% এশিয়ায়। এই বৃদ্ধির নেপথ্যে ভারত ও চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতের মাথাপিছু জিডিপি ৫৩% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে দেশের মধ্যবিত্ত শ্রেণি বার্ষিক ৬.৩% হারে প্রসারিত হয়েছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৩১% মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত।

ওইসিডি-র পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে মধ্যবিত্ত জনসংখ্যার নিরিখে ভারত চীনকে অতিক্রম করবে। এই প্রবণতা আয় বৃদ্ধি, উন্নত জীবনমান এবং বিস্তৃত অর্থনৈতিক সুযোগের প্রতিফলন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, ভারতের মধ্যবিত্তের ভোগব্যবস্থায় একটি কাঠামোগত পরিবর্তন ঘটছে। শহুরে উপভোক্তা বৃদ্ধির ৯৩% দেশের প্রথম পাঁচটি মহানগরের বাইরে ঘটবে। এর ফলে, প্রায় ৫০০ নতুন 'উপভোক্তা শহর’ গড়ে উঠতে পারে।

২০৩৬ সালের মধ্যে মধ্যবিত্ত এবং উচ্চ আয়ের ভোক্তারা দেশের মোট ব্যয়ের ৯৩% - এর জন্য দায়ী হবেন বলে অনুমান করা হচ্ছে। ২০২৬ সালে এই হার ৮০%।

১২ বছরের রূপান্তরমূলক শাসন : মধ্যবিত্তের শক্তিবৃদ্ধি

গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্কার মধ্যবিত্তের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত করেছে।

সরল করব্যবস্থা, শক্তিশালী ব্যাঙ্কিং পরিষেবা, বীমা ও পেনশন ব্যবস্থার সম্প্রসারণ আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করেছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, নগর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল প্রশাসন দৈনন্দিন জীবনকে আরও সহজ করেছে।

কর হ্রাস, উন্নত ব্যাঙ্কিং ও বিস্তৃত পেনশন

সরল আয়কর ব্যবস্থা

২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন, ১৯৬১-এর পূর্ণাঙ্গ পর্যালোচনার ঘোষণা করা হয়। এর ভিত্তিতে আয়কর আইন, ২০২৫ কার্যকর হয় ২০২৬ সালের এপ্রিল মাসে।

২০১৪ সালে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনও কর দিতে হতো না। বর্তমানে নতুন করব্যবস্থার অধীনে বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় এবং বেতনভোগীদের ক্ষেত্রে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত।

এর ফলে, সঞ্চয় বৃদ্ধি পেয়েছে এবং ব্যয়যোগ্য আয়ও বেড়েছে।

পণ্য ও পরিষেবা কর (জিএসটি)

২০১৭ সালের জুলাই মাসে জিএসটি কার্যকর হয়। এটি স্বাধীনতার পর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরোক্ষ কর সংস্কার।

একাধিক কেন্দ্রীয় ও রাজ্য করকে একত্রিত করে একক জাতীয় বাজার গড়ে তোলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যে কম করহার এবং কর কাঠামোর সরলীকরণ মধ্যবিত্তের দৈনন্দিন ব্যয় কমাতে সহায়তা করেছে।

২০১৭ সালে জিএসটি-র আওতায় করদাতার সংখ্যা ছিল ৬৬.৫ লক্ষ। ২০২৬ সালের এপ্রিল মাসে তা বেড়ে ১.৬৪ কোটিতে পৌঁছেছে।

ইউনিফায়েড পেনশন স্কীম  (ইউপিএস)

২০২৫ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হওয়া ইউপিএস কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করেছে।

কমপক্ষে ১০ বছর চাকরি সম্পন্ন করলে অবসরের পরে মাসিক ন্যূনতম ১০,০০০ টাকা পেনশনের নিশ্চয়তা রয়েছে। মূল্যবৃদ্ধি মোকাবিলায় মহার্ঘ্য ভাতা এবং পারিবারিক পেনশনের সুবিধাও দেওয়া হয়।

বীমা ক্ষেত্রে প্রসার

মোট প্রিমিয়ামের নিরিখে ভারত বর্তমানে বিশ্বের দশম বৃহত্তম বীমা বাজার।

২০১৮-১৯ অর্থবর্ষে পরিবারের আর্থিক সম্পদের মধ্যে বীমা ও পেনশন তহবিলের অংশ ছিল ২৮.৬%। ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে ২৯.৬% হয়েছে। এটি দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার প্রতি মানুষের আস্থার প্রতিফলন।

ঋণের সুদের হার হ্রাস

২০১৫ সালে গৃহঋণের সুদের হার ছিল ৯.৫ থেকে ১০.৫ %। ২০২৫ সালে তা কমে ৭.৩৫ থেকে ৮.৭৫% হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ২০১৫ সালের ৮% থেকে ২০২৬ সালে ৫.২৫% -এ নেমে আসায় ঋণগ্রহীতারা সুবিধা পেয়েছেন।

শিক্ষাঋণের সুদের হার ১৪.২৫% থেকে ৯.৪% নেমেছে। ব্যক্তিগত ঋণের সুদের হারও কমেছে। এর ফলে, মাসিক কিস্তির চাপ কমেছে।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা

২০১৫ সালে শুরু হওয়া প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা উৎপাদন, বাণিজ্য, পরিষেবা এবং কৃষি-সহায়ক ক্ষেত্রে ২০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করে।

২০২৬ সালের মার্চ পর্যন্ত ৫৭ কোটির বেশি ঋণ প্রদান করা হয়েছে। মোট ঋণের পরিমাণ ৪০.০৭ লক্ষ কোটি টাকা।

এই প্রকল্প ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলা, স্বনিযুক্তির সুযোগ বৃদ্ধি এবং অনানুষ্ঠানিক ঋণের উপর নির্ভরতা কমাতে সহায়তা করেছে।

নগর উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার বিস্তার

প্রধানমন্ত্রী আবাস যোজনা-নগর

২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্প শহুরে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বৃদ্ধি করেছে।

২০২৬ সালের মে মাস পর্যন্ত অনুমোদিত ১২৫.৩১ লক্ষ বাড়ির মধ্যে ৯৮.১ লক্ষ বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে।

মেট্রো রেল সম্প্রসারণ

ভারতে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক রয়েছে।

২০১৪ সালে মাত্র পাঁচটি শহরে মেট্রো পরিষেবা ছিল। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে ২৬ হয়েছে।

প্রতিদিনের যাত্রীসংখ্যা ২৮ লক্ষ থেকে বেড়ে ১.১৫ কোটিরও বেশি হয়েছে।

রেল ব্যবস্থার আধুনিকীকরণ

গত ১২ বছরে ভারতীয় রেলের জন্য বাজেট বরাদ্দ ৩২,০০০ কোটি টাকা থেকে বেড়ে ২.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

'কবচ' নিরাপত্তা ব্যবস্থা, বন্দে ভারত শয়নযান পরিষেবা এবং অমৃত ভারত ট্রেন যাত্রী পরিষেবার মান উন্নত করেছে।

বিমানবন্দর সম্প্রসারণ

২০১৪ সালে দেশের কার্যকর বিমানবন্দরের সংখ্যা ছিল ৭৪। ২০২৬ সালে তা বেড়ে ১৬৫ হয়েছে।

উড়ান প্রকল্পের মাধ্যমে ছোট শহরগুলির সঙ্গে আকাশপথে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সাল থেকে ৬৬৫টি রুটে ১.৬৪ কোটির বেশি যাত্রী পরিষেবা পেয়েছেন।

মৌলিক পরিষেবার দ্রুত বিস্তার

নলবাহিত পানীয় জল

২০১৯ সালে নলবাহিত পানীয় জলের সংযোগ ছিল ৩.২৩ কোটি। ২০২৬ সালের মে মাসে তা বেড়ে ১৫.৮৫ কোটিতে পৌঁছেছে।

পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা

স্বচ্ছ ভারত মিশন-নগরের ফলে শহরাঞ্চলে বর্জ্য প্রক্রিয়াকরণের হার প্রায় শূন্য থেকে বেড়ে ২০২৬ সালে প্রায় ৯৭% -এ পৌঁছেছে।

বিদ্যুৎ পরিষেবা

২০১৩-১৪ অর্থবর্ষে বিদ্যুতের ঘাটতি ছিল ৪.২%। ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমে ০.০৩% হয়েছে।

গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের গড় সময় ১২.৫ ঘণ্টা থেকে বেড়ে ২২.৬ ঘণ্টা হয়েছে। শহরাঞ্চলে তা ২৩.৪ ঘণ্টা।

মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার ২০১৩-১৪ সালের ৯৫৭ কিলোওয়াট ঘণ্টা থেকে ২০২৪-২৫ সালে ১,৪৬০ কিলোওয়াট ঘণ্টায় পৌঁছেছে।

সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা

ইট রাইট ইন্ডিয়া

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১৭.৭৬ লক্ষ খাদ্য-পরিচালক প্রশিক্ষণ পেয়েছেন।

প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্প

বর্তমানে ১৮,০০০-এর বেশি জনঔষধি কেন্দ্র ৫০ থেকে ৮০% কম দামে গুণমানসম্মত জেনেরিক ওষুধ সরবরাহ করছে।

গত ১১ বছরে পরিবারের ওষুধ খরচ প্রায় ৪০,০০০ কোটি টাকা কমাতে সাহায্য করেছে।

আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা

২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্প বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প।

৭০ বছরের বেশি বয়সী ৮৬.৫১ লক্ষেরও বেশি প্রবীণ নাগরিক আয়ুষ্মান বয়ো  বন্দনা কার্ড পেয়েছেন।

শিক্ষা, দক্ষতা ও উদ্যোগ বিকাশ

বিদ্যালয় শিক্ষা

দেশে বর্তমানে ১৪.৭১ লক্ষ বিদ্যালয়ে ২৪.৬৯ কোটি শিক্ষার্থী এবং ১.০১ কোটি শিক্ষক রয়েছেন।

সমগ্র শিক্ষা কর্মসূচি এবং জাতীয় শিক্ষা নীতি ২০২০ শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

আইআইটি সম্প্রসারণ

২০১৪ সালে দেশে আইআইটির সংখ্যা ছিল ১৬। বর্তমানে তা বেড়ে ২৩ হয়েছে।

শিক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার থেকে বেড়ে ১.৩৫ লক্ষে পৌঁছেছে।

বিদ্যা লক্ষ্মী প্রকল্প

২০২৪ সালে শুরু হওয়া এই উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের জামানতবিহীন শিক্ষাঋণ দেওয়া হয়।

২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৬০,৬০০টির বেশি ঋণ অনুমোদিত হয়েছে। মোট ঋণের পরিমাণ ৭,৭৫০ কোটির বেশি।

স্কিল ইন্ডিয়া মিশন

২০১৫ সালে শুরু হওয়া এই কর্মসূচি শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং উচ্চমূল্যের পরিষেবা ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

স্টার্টআপ ইন্ডিয়া

২০১৬ সালে স্বীকৃত স্টার্টআপের সংখ্যা ছিল ৫০২। ২০২৬ সালের মার্চে তা বেড়ে ২.২৩ লক্ষের বেশি হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ২৩.৩ লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

ডিজিটাল প্রশাসনে নতুন সুবিধা

জ্যাম ত্রয়ী

জনধন হিসাব, আধার এবং মোবাইল সংযোগকে ভিত্তি করে গড়ে ওঠা এই কাঠামো দেশের ডিজিটাল রূপান্তরের ভিত্তি তৈরি করেছে।

জনধন হিসাবের সংখ্যা ২০১৫ সালের ১৪.৭২ কোটি থেকে ২০২৬ সালের মে মাসে ৫৮.২৬ কোটিতে পৌঁছেছে।

ডিজিলকার

২০১৫ সালে শুরু হওয়া ডিজিলকার নাগরিকদের গুরুত্বপূর্ণ নথি ডিজিটালভাবে সংরক্ষণের সুযোগ দিয়েছে।

২০২৬ সালের ২ জুন পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ৬৯.৯ কোটি।

উমঙ্গ অ্যাপ

২০১৭ সালে শুরু হওয়া উমঙ্গ অ্যাপের মাধ্যমে কেন্দ্র, রাজ্য এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পরিষেবা এক জায়গায় পাওয়া যায়।

২০২৬ সালের ২ জুন পর্যন্ত নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১১.৩৯ কোটি।

মধ্যবিত্তের ক্ষমতায়ন : উন্নয়নের শক্ত ভিত

গত ১২ বছরে বিভিন্ন নীতি ও সংস্কারের মাধ্যমে মধ্যবিত্ত পরিবারের আর্থিক নিরাপত্তা, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বৃদ্ধি পেয়েছে।

এই পদক্ষেপগুলি মধ্যবিত্তের জীবনকে আরও সুরক্ষিত, সুবিধাজনক এবং সম্ভাবনাময় করেছে। ভারতের উন্নয়নের ধারায় মধ্যবিত্তের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে। ভবিষ্যতের অগ্রগতির জন্যও এই শ্রেণিই দেশের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠছে।

তথ্যসূত্র

Ministry of Finance

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098352&reg=3&lang=2

www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212593&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2221439&reg=6&lang=1

Ministry of Jal Shakti

https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx

Ministry of Housing and Urban Affairs

sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU2133_IaL9i8.pdf?source=pqals

Ministry of Power

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215187&reg=3&lang=2

Ministry of Housing and Urban Affairs

sansad.in/getFile/annex/270/AS325_mzQ0A3.pdf?source=pqars

https://pmay-urban.gov.in/

Ministry of Electronics & IT

https://www.myscheme.gov.in/schemes/pmbjp

Ministry of Chemicals & Fertilizers

https://janaushadhi.gov.in/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2242928&reg=3&lang=1#:~:text=for%20GLP%20compliance

Ministry of Health and Family Welfare

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189415&reg=46&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165607&reg=3&lang=2

https://eatrightindia.gov.in/streetfoodhub/home

https://aam.mohfw.gov.in/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236917&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124334&reg=3&lang=2

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://ncvbdc.mohfw.gov.in/Doc/National-Strategic-Plan-Malaria-2023-27.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087878&reg=3&lang=2

https://aam.mohfw.gov.in/

Ministry of Skill Development and Entrepreneurship

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222122&reg=3&lang=1

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2227597&reg=6&lang=1

Ministry of Science and Technology

https://dst.gov.in/anusandhan-national-research-foundation-anrf

Ministry of Education

https://sansad.in/getFile/annex/268/AU373_8QLBR4.pdf?source=pqars

Ministry of Ayush

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221485&reg=3&lang=2

Ministry of Communications

https://www.trai.gov.in/sites/default/files/2024-09/PR-TSD-Nov-07_01_15.pdf

Ministry of Electronics & IT

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224503&reg=3&lang=1

https://www.digilocker.gov.in/web/statistics

https://web.umang.gov.in/landing/dashboard

Cabinet

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127411&reg=3&lang=2

Cabinet Committee on Economic Affairs (CCEA)

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1919985&reg=3&lang=2

World Bank

https://blogs.worldbank.org/en/opendata/understanding-country-income--world-bank-group-income-classifica

World Economic Forum

https://www.weforum.org/stories/2026/02/massive-urban-shift-in-india-consumer-growth-decentralizing/

Niti Aayog

https://niti.gov.in/sites/default/files/2025-08/Electric-Vehicles-WEB-LOW-Report.pdf

https://niti.gov.in/sites/default/files/2026-01/Trade_Watch_Quarterly_April_June_Q1_FY26.pdf

www.niti.gov.in/sites/default/files/2023-02/Health-Insurance-for-India%E2%80%99s-Missing-Middle_08-12-2021.pdf

https://niti.gov.in/sites/default/files/2026-05/School-Education-System-in-India.pdf

SBI

sbi.bank.in/documents/13958/14472/19012026_India+to+become+Upper+Middle+Income+country+soon_SBI+Research.pdf/a7c2377b-b58f-0bb6-21e0-af032519e73f?t=1768802982522

OECD

www.oecd.org/content/dam/oecd/en/publications/reports/2019/05/under-pressure-the-squeezed-middle-class_f3fa7167/689afed1-en.pdf

https://oecd-development-matters.org/2019/05/07/look-east-instead-of-west-for-the-future-global-middle-class/

National Library of Medicine

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC12975087/

IBEF

https://www.ibef.org/government-schemes/skill-india

Twitter

https://x.com/PIB_India/status/1930216032368767432

YouTube

https://www.youtube.com/watch?v=gc7WZkS7ObM

https://www.youtube.com/watch?v=HplYaTTWY78

Others

https://ddnews.gov.in/en/indias-health-insurance-premiums-cross-%E2%82%B91-2-lakh-crore-sector-grows-at-9/

https://ddnews.gov.in/en/a-decade-of-change-healthcare-access-improves-for-millions-in-the-middle-class/

https://ddnews.gov.in/en/inflation-tamed-unified-pension-scheme-launched-middle-class-sees-tangible-benefits/

https://ddnews.gov.in/en/indias-ev-sales-cross-2-3-million-in-2025-market-share-rises-to-8/

https://www.kotak.bank.in/en/stories-in-focus/loans/home-loan/home-loan-interest-rate-history-india.html

https://www.asianstudies.org/publications/eaa/archives/the-middle-class-in-india-from-1947-to-the-present-and-beyond/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://docs.iza.org/dp15410.pdf

https://www.price360.in/expertview/the-rise-of-indias-middle-class-a-force-to-reckon-with/

PIB Archives

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157872&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155151&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=158466&NoteId=158466&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254950&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239597&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157711&ModuleId=3&reg=5&lang=16

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155855&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256476&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=158056&NoteId=158056&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154950&ModuleId=3&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157296&ModuleId=3&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235812&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154635&ModuleId=3&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239597&reg=3&lang=1#:~:text=Launched%20in%202019%2C%20SWAMIH%20provides,benefiting%20over%202.38%20lakh%20people

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154588&ModuleId=3&reg=3&lang=2

PIB Research

Click here for pdf file


***


SSS/AS.......

(Explainer ID: 158756) आगंतुक पटल : 5
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Tamil