Social Welfare
নারী-নেতৃত্বাধীন বিকাশ: কল্যাণমূলক নীতি থেকে ক্ষমতায়নের পথে রূপান্তর
Posted On:
02 JUN 2026 3:35PM
২ জুন, ২০২৬
ভারতের প্রবৃদ্ধির কেন্দ্রে নারী
২০১৪ থেকে ২০২৬ সালের মধ্যে ভারত জুড়ে বিভিন্ন ক্ষেত্র এবং প্রতিষ্ঠানে ‘নারীর কল্যাণ’ থেকে ‘নারী-নেতৃত্বাধীন উন্নয়ন’-এর দিকে এক উল্লেখযোগ্য দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন ঘটেছে। সরকারের গৃহীত একটি জীবনচক্রভিত্তিক নীতি স্বাস্থ্যসেবা, শিক্ষা, পুষ্টি, জীবিকা, আর্থিক অন্তর্ভুক্তি এবং নেতৃত্বের সুযোগের ক্ষেত্রে নারীদের প্রবেশাধিকারকে শক্তিশালী করেছে। স্বনির্ভর গোষ্ঠী (SHGs), উদ্যোক্তা এবং ডিজিটাল অন্তর্ভুক্তির সহায়তামূলক কর্মসূচিগুলি নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়িয়েছে। এর সঙ্গে সাস্থ্যবিধি, আবাসন, স্বচ্ছ জ্বালানি এবং কলের জলের সহজ লভ্যতা নারীদের মর্যাদা, নিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নত করেছে।
বিগত ১২ বছরে ভারতের নারীরা আর কেবল কল্যাণমূলক পরিকল্পনার সুবিধাভোগী নন, বরং তারা দেশের প্রবৃদ্ধি এবং অগ্রগতির পথ তৈরি করছেন। কন্যাশিশুর সুরক্ষা ও শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, পুষ্টি, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে সরকারি পদক্ষেপের মাধ্যমে এই রূপান্তর সফল হয়েছে।
জন্মের অধিকার ও শৈশবের যত্ন: Beti Bachao Beti Padhao এবং PMMVY
* বেটি বাঁচাও বেটি পড়াও (Beti Bachao Beti Padhao):
২০১৫ সালের ২২ জানুয়ারি শুরু হওয়া এই প্রকল্পটির লক্ষ্য লিঙ্গ-ভিত্তিক বৈষম্য রোধ, কন্যাশিশুর সুরক্ষা এবং তার শিক্ষা নিশ্চিত করা। এটি মাধ্যমিক শিক্ষায় মেয়েদের ভর্তি বৃদ্ধি, স্কুল ছুটের হার হ্রাস এবং নিরাপদ ঋতুস্রাব স্বাস্থ্যবিধি সচেতনতা নিয়ে কাজ করে। ফলস্বরূপ, ভারতের লিঙ্গ অনুপাতে একটি বড় পরিবর্তন এসেছে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৫ (NFHS-5) অনুযায়ী, ২০১১ সালের জনগণনার হিসাবে প্রতি ১,০০০ জন পুরুষের বিপরীতে ৯৪৩ জন নারীর সংখ্যাটি বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১,০২০ জন।
* প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PMMVY):
২০১৭ সালে শুরু হওয়া এই মাতৃত্বকালীন সুবিধা প্রকল্পের অধীনে প্রথম সন্তানের জন্য ₹৫,০০০ এবং দ্বিতীয় সন্তানের (কেবলমাত্র কন্যাসন্তান হলে) ক্ষেত্রে ₹৬,০০০ দুই কিস্তিতে দেওয়া হয়। এই সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (Direct Benefit Transfer) পাঠানো হয়, যা মাতৃত্বকালীন স্বাস্থ্যের উন্নতি এবং মজুরির আংশিক ক্ষতিপূরণ হিসেবে কাজ করে। ৩০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত এই প্রকল্পের অধীনে ৪.২৮ কোটিরও বেশি সুবিধাভোগীকে মোট ₹২০,১৫০ কোটি টাকা প্রদান করা হয়েছে।
নিরাপদ মাতৃত্ব: PMSMA, JSY এবং JSSK
* প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান (PMSMA):
২০১৬ সালে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে প্রতি মাসের ৯ তারিখে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে মানসম্পন্ন প্রসবপূর্ব পরীক্ষা করা হয়। দেশব্যাপী ২২ হাজারেরও বেশি কেন্দ্রে ৭.৪ কোটিরও বেশি গর্ভবতী মহিলার পরীক্ষা করা হয়েছে এবং ১.০৩ কোটি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা যাচাই করা হয়েছে। এর ফলে মাতৃমৃত্যুর হার (MMR) ২০১৪-১৫ সালের প্রতি লাখে১৩০ থেকে কমে (২০২১-২৩) ৮৮-এ নেমে এসেছে।
* জননী সুরক্ষা যোজনা (JSY) ও জননী শিশু সুরক্ষা কার্যক্রম (JSSK):
JSY দরিদ্র গর্ভবতী মহিলাদের প্রাতিষ্ঠানিক প্রসবের ক্ষেত্রে শর্তসাপেক্ষ আর্থিক সহায়তা দেয়। ২০১৪ সালে JSSK-এর পরিধি বাড়িয়ে সমস্ত প্রসবপূর্ব ও প্রসবোত্তর জটিলতা এবং অসুস্থ নবজাতকদের (এক বছর পর্যন্ত) বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ১.৯৯ কোটি গর্ভবতী মহিলা এবং ১৬.৮৫ লাখ অসুস্থ শিশু এর দ্বারা উপকৃত হয়েছে।
* ফলাফল: প্রাতিষ্ঠানিক প্রসবের হার দেশীয় স্তরে ২০১৫-১৬ সালের ৭৯% থেকে বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪ সালে ৯০.৬% হয়েছে।
শিক্ষা, দক্ষতা এবং ডিজিটাল অন্তর্ভুক্তি
জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-এর মাধ্যমে মেয়েদের শিক্ষার পরিকাঠামো উন্নত করা হয়েছে। জেন্ডার ইনক্লুশন ফান্ড বা লিঙ্গ অন্তর্ভুক্তি তহবিল এবং নমনীয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্কুল ছুটের হার কমানো সম্ভব হয়েছে।
* সমগ্র শিক্ষা ও কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় (KGBV):
২০১৮-১৯ সালে চালু হওয়া সমগ্র শিক্ষা প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে এক ছাতার তলায় এনেছে। ২০২৪-২৫ সালে ছাত্রী ভর্তির সংখ্যা ২০১৪-১৫ সালের ১.৫৭ কোটি (৩২%) থেকে বেড়ে বর্তমানে ১১.৯৩ কোটি (৪৮%) হয়েছে। এই ব্যবস্থার অধীনে সুবিধা থেকে বঞ্চিত ব্লকের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের জন্য আবাসিক স্কুল হিসেবে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় (KGBV) কাজ করে। ২০২৬ সালের মধ্যে এই স্কুলের সংখ্যা বেড়ে ৫,৩১৬ হয়েছে এবং ছাত্রীর সংখ্যা ৭.৫৮ লাখে পৌঁছেছে।
* বৃত্তি এবং আর্থিক সহায়তা:
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় বৃত্তির ৫০% মেয়েদের জন্য সংরক্ষিত। ২০২৩-২৪ সালে শুরু হওয়া স্নাতকোত্তর বৃত্তির মাধ্যমে বার্ষিক ৩,০০০ মহিলাকে ₹১.৫ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া, এআইসিটিই প্রগতি (PRAGATI) বৃত্তির মাধ্যমে ২০২৪-২৫ সালের মধ্যে প্রায় ৩৬ হাজার ছাত্রী প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে সুবিধা পেয়েছে।
* বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী (STEM):
২০১৯ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া 'বিজ্ঞান জ্যোতি প্রকল্প' ৩০০টি জেলায় ১.১২ লক্ষেরও বেশি ছাত্রীকে STEM শিক্ষায় উৎসাহিত করেছে। আইআইটি (IIT) এবং এনআইটি (NIT)-তে অতিরিক্ত আসন সৃষ্টির মাধ্যমে মেয়েদের অংশগ্রহণ ১০% থেকে বাড়িয়ে ২০%-এর উপরে নিয়ে যাওয়া হয়েছে।
* প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY ৪.০) এবং NAVYA:
২০১৫ সালে চালু হওয়া এই স্কিলিং কর্মসূচির প্রায় ৪৫% সুবিধাভোগী হলেন নারী। বর্তমান PMKVY ৪.০ পর্যায়টি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ড্রোন, গ্রিন এনার্জি এবং বৈদ্যুতিন ক্ষেত্রেরর মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে ব্যবহারিক শিক্ষা প্রদান করে। এর অধীনে ২০২৫ সালে শুরু হওয়া 'NAVYA' কর্মসূচিটি ১৬-১৮ বছর বয়সী কিশোরীদের ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা এবং পরিবেশবান্ধব কাজের জন্য প্রস্তুত করছে।
স্বাস্থ্য, পুষ্টি ও উন্নত পরিকাঠামো: Ayushman Bharat এবং Poshan 2.0
* আয়ুষ্মান ভারত (AB-PMJAY):
২০১৮ সালে চালু হওয়া এই ফ্ল্যাগশিপ প্রকল্পর অধীনে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩.৫২ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে, যার মধ্যে প্রায় ৪৯% (২১ কোটি) নারীদের নামে। অনুমোদিত হাসপাতাল ভর্তির প্রায় ৪৮% (৪.৯৭ কোটিরও বেশি) নারী সুবিধাভোগী। এর সঙ্গে ১.৮৪ লক্ষেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির গ্রামীণ ও উপজাতি ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্য ও মাতৃকালীন সেবা প্রদান করছে। এছাড়া, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM)-এর ৯৫ কোটি ডিজিটাল স্বাস্থ্য রেকর্ডের মধ্যে ৪৯.৭৫% অ্যাকাউন্ট নারীদের।
* সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০ (Poshan 2.0):
ছয় বছর বয়স পর্যন্ত শিশু, কিশোরী, গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের সমন্বিত পুষ্টি জোগাতে ১.০৩ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে 'সক্ষম অঙ্গনওয়াড়ি'-তে উন্নীত করা হয়েছে। এখানে ডিজিটাল শিক্ষা ও জাতীয় শিক্ষানীতি ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে খেলার ছলে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
* মিশন ইন্দ্রধনুষ (Mission Indradhanush):
২০১৪ সালের ডিসেম্বরে চালু হওয়া এই টিকাকরণ কর্মসূচির ডিজিটাল প্ল্যাটফর্ম ইউ-উইন (U-WIN)-এ ১৮ মার্চ, ২০২৬ পর্যন্ত ৩.৯৬ কোটি গর্ভবতী মহিলা নিবন্ধিত হয়েছেন এবং ১.৩২ কোটি গর্ভবতী মহিলাকে সফলভাবে প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র
Press Information Bureau
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1999713®=3&lang=2#:~:text=The%20Female%20enrolment%20has%20increased,32%25)%20in%202014%2D15
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2161543&utm_®=3&lang=2
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=2091737&utm_®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235796®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2245228®=1&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157709&ModuleId=3®=3&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154880&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216748®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235818®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146870®=3&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155102&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158056&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249915®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206995®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119045®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244648®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215001®=3&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=158114&NoteId=158114&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2005189®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198559®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236551®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2094929®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239637
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113800®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128024®=3&lang=2
Press Release: Press Information Bureau
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074713®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2226336
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245908
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245904
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc202631807601.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247176
Ministry of Women and Child Development
Beti Bachao Beti Padhao (BBBP) | Ministry of Women and Child Development
https://missionshakti.wcd.gov.in/public/documents/whatsnew/BBBP_Operational_Manual.pdf
https://missionshakti.wcd.gov.in/public/documents/whatsnew/BBBP_Operational_Manual.pdf
https://pmmvy.wcd.gov.in/WebsiteContent/assets/pdf/success-story/ss-003.pdf
https://pmmvy.wcd.gov.in/
Ministry of Education
https://www.education.gov.in/en/national-education-policy
https://dashboard.udiseplus.gov.in/
https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/upload_document/CPIOs.pdf
https://samagra.education.gov.in/kgbv.html
https://dashboard.udiseplus.gov.in/report2025/static/media/UDISE+2024_25_Booklet_nep.ea09e672a163f92d9cfe.pdf
https://dashboard.udiseplus.gov.in/report2025/static/media/UDISE+2022_23_Booklet_nep.897ad1d762ba546d666b.pdf
Lok Sabha Questions
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AS436_KnRltD.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU5006_t85YVC.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AS322_pXcJiB.pdf?source=pqals
https://sansad.in/getFile/annex/268/AU2676_k3eJh9.pdf?source=pqars
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1136_kCnH0M.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU5006_t85YVC.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AS322_pXcJiB.pdf?source=pqals
Ministry of Rural Development
https://nrlm.gov.in/outerReportAction.do?methodName=showIndex#gsc.tab=0
https://lakhpatididi.gov.in/lakhpati-didi-impact/
Ministry of Finance
https://www.pmjdy.gov.in/account
https://www.pmjdy.gov.in/files/progress/phase1.pdf
https://www.indiabudget.gov.in/doc/Budget_Speech.pdf
https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/eschapter/echap11.pdf
Others
https://mospi.gov.in/sites/default/files/reports_and_publication/statistical_publication/Women_Men/mw24/SuccessStories.pdf
https://vigyanjyoti.dst.gov.in/
https://pmsvanidhi.mohua.gov.in/
https://pmsvanidhi.mohua.gov.in/Home/PMSDashboard
https://namodronedidi.da.gov.in/
https://she-mart.in/
https://sbmurban.org/
https://dashboard.abdm.gov.in/abdm/
https://dashboard.nha.gov.in/public/
Click here to see in PDF
*********
SSS/PK...
(Explainer ID: 158741)
आगंतुक पटल : 19
Provide suggestions / comments