Global Affairs
তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন
Posted On:
26 MAY 2026 11:51AM
২৬ মে, ২০২৬
*ভূমিকা (Introduction)*
২০১৮ সালে প্রথম ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনের মাধ্যমে ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে একটি বহুমাত্রিক অংশীদারিত্বের সূচনা হয়। এই অংশীদারিত্ব উদ্ভাবন, পরিবেশ দূষণ মুক্ত প্রযুক্তি ও শক্তি এবং সুস্থায়ী উন্নয়নের ওপর জোর দেয়। এবছর ১৯ মে তারিখে অসলোতে অনুষ্ঠিত তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন এই কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে গেছে। এই সম্মেলন বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল উদ্ভাবন, উদীয়মান প্রযুক্তি, ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি, সামুদ্রিক সহযোগিতা, স্টেম (STEM) গবেষণা, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করেছে।
*ভারতের সুমেরু নীতি (India’s Arctic Policy)*
আর্কটিক বা সুমেরু অঞ্চলে জলবায়ু পরিবর্তন এবং বরফ গলে যাওয়া ভারতের মৌসুমি বায়ু, অর্থনৈতিক অবস্থা, খাদ্য ও জল সুরক্ষার ওপর বিশাল প্রভাব ফেলতে পারে। নর্ডিক দেশগুলির সঙ্গে জোট গঠন ভারতের সুমেরু
নীতির একটি অপরিহার্য উপাদান।
ভারতের আর্কটিক নীতিটি ছয়টি স্তম্ভের ওপর ভিত্তি করে গঠিত:
* বৈজ্ঞানিক গবেষণা ও সহযোগিতা শক্তিশালী করা
* জলবায়ু ও পরিবেশ সুরক্ষা
* অর্থনৈতিক ও মানব উন্নয়ন
* পরিবহন ও সংযোগ
* শাসন ব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা
* জাতীয় সক্ষমতা বৃদ্ধি
*নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সংযোগ (India’s Evolving Engagement with Nordic Countries)*
নর্ডিক দেশগুলি উন্নত প্রযুক্তিগত দক্ষতা নিয়ে আসে এবং ভারত বড় বাজার, প্রতিভা ও উৎপাদন ক্ষমতা প্রদান করে। এই অংশীদারিত্ব ভারতের রূপান্তর এবং ডিজিটাল সম্প্রসারণের একটি প্রধান স্তম্ভ হয়ে উঠছে।
*ডেনমার্ক:*
* *বাণিজ্য:* ২০২৫ সালে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য ছিল ২.০৫ বিলিয়ন মার্কিন ডলার। পরিষেবা বাণিজ্য পৌঁছেছে ৪.২৫ বিলিয়ন মার্কিন ডলারে।
* *নিবেশ:* ডেনমার্কে ভারতীয় বিনিয়োগ প্রায় ৫৬০ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সাল পর্যন্ত ডেনমার্ক থেকে ভারতে সরাসরি বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল ১.৪১৩ বিলিয়ন মার্কিন ডলার। প্রায় ৪০টি ভারতীয় কোম্পানি ডেনমার্কে এবং প্রায় ২০০টি ডেনিশ কোম্পানি ভারতে কর্মরত।
* *সংস্কৃতি ও সমাজ:* প্রায় ২১,০০০ ভারতীয় ডেনমার্কে বসবাস করছেন। যোগ দিবস এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ২০২৬ সালে নেতারা মানুষের গতিশীলতা ও বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।
*ফিনল্যান্ড:*
* *বাণিজ্য:* ২০২৪-২৫ সালে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ১.০১৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৫ সালে পরিষেবা বাণিজ্য ছিল ১.৯ বিলিয়ন মার্কিন ডলার।
* *নিবেশ:* ভারত থেকে ফিনল্যান্ডে বিনিয়োগ ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং ফিনল্যান্ডের ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মোট ১০০-র বেশি ফিনল্যান্ডীয় কোম্পানি ভারতে কাজ করছে।
* *সংস্কৃতি ও সমাজ:* ফিনল্যান্ডে প্রায় ৩৩,০০০ ভারতীয় রয়েছেন, যার মধ্যে আইটি বা তথ্য প্রযুক্তি বিষয়ক পেশাদার এবং প্রায় ২,৪০০ শিক্ষার্থী অন্তর্ভুক্ত। ২০২৬ সালে ভারত ও ফিনল্যান্ড ফিনল্যান্ডের উদ্ভাবন ক্ষেত্রে ভারতীয় পেশাদারদের অবদানের কথা স্বীকার করেছে।
*আইসল্যান্ড:*
* *বাণিজ্য:* ২০২৪-২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭৭.০৬ মিলিয়ন মার্কিন ডলার।
* *সহযোগিতা:* আইসল্যান্ডে প্রায় ৬০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। ২০২৬ সালে উভয় দেশ মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধি, সংস্কৃতি, পর্যটন এবং আর্কটিক গবেষণায় সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছে।
*নরওয়ে:*
* *বাণিজ্য ও নিবেশ:* ২০২৪-২৫ সালে পণ্য বাণিজ্য ছিল ১.০stack৫ বিলিয়ন মার্কিন ডলার এবং পরিষেবা বাণিজ্য প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। নরওয়ের গভর্মেন্ট পেনশন ফান্ড গ্লোবাল (GPFG) ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতীয় পুঁজিবাজারে প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
* *সংস্কৃতি ও সমাজ:* নরওয়েতে প্রায় ৩০,০০০ ভারতীয় বসবাস করেন। 'টারবানডাগেন' এবং 'অসলো কালার ফেস্টিভ্যাল'-এর মতো অনুষ্ঠানগুলি সেখানে ভারতীয় সংস্কৃতির প্রভাব তুলে ধরে।
*সুইডেন:*
* *বাণিজ্য ও নিবেশ:* ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ৬.৯৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে সুইডেন থেকে ভারতে সরাসরি বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল ২.৫৯৬ বিলিয়ন মার্কিন ডলার। প্রায় ২৮০টি সুইডিশ কোম্পানি ভারতে এবং ৭৫টি ভারতীয় কোম্পানি সুইডেনে উপস্থিত রয়েছে।
* *সংস্কৃতি ও সমাজ:* সুইডেনে প্রায় ৮৮,০০০ ভারতীয় প্রবাসী রয়েছেন। 'নমস্তে স্টকহোম' উৎসব এবং উপসালা বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০০ বছরের পুরনো ভারততত্ত্ব (Indology) চর্চা গভীর সম্পর্ক নির্দেশ করে। খেলাধুলা এবং সিনেমার ক্ষেত্রেও দ্বিপাক্ষিক আদান-প্রদান লক্ষ্য করা গেছে।
*তৃতীয় নর্ডিক শীর্ষ সম্মেলন: দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের অভিমুখে (Third Nordic Summit: Future Steps)*
বিগত এক দশকে দ্বিপাক্ষিক বাণিজ্য চার গুণ এবং বিনিয়োগ প্রবাহ প্রায় ২০০% বৃদ্ধি পাওয়ার পর, উভয় পক্ষ তাদের সম্পর্ককে একটি 'হরিৎ প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে' রূপান্তর করতে সম্মত হয়েছে। এর অধীনে ভারতের পরিকল্পনাগুলি হল:
* আইসল্যান্ডের সঙ্গে ভূ-তাপীয় শক্তি (Geothermal energy) এবং মৎস্য ক্ষেত্রে সহযোগিতা।
* নরওয়ের সঙ্গে ব্লু ইকোনমি এবং আর্কটিক সহযোগিতা।
* নর্ডিক দেশগুলির সঙ্গে সামুদ্রিক ও সুস্থায়ী ক্ষেত্রে সম্পৃক্ততা।
* ভারত ও ইএফটিএ (EFTA)-র মধ্যে থাকা বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (TEPA) এই সম্পর্কে একটি সোনালী যুগের সূচনা করবে।
*শীর্ষ সম্মেলনের মূল ফলাফলসমূহ (Key Outcomes of the Summit)*
*ফলাফল ১: ভারত-নর্ডিক হরিৎ প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্ব*
এটি ভবিষ্যতে প্রযুক্তির ব্যবহার, সম্পদ ব্যবহারের অপ্টিমাইজেশন বা সদ্ব্যবহার এবং ডিজিটাল পরিকারঠামো জোরদার করতে সাহায্য করবে। জলবায়ু পরিবর্তন প্রশমন ও জ্বালানি সুরক্ষায় এটি ইতিবাচক প্রভাব ফেলবে। জলের ব্যবহার এবং পুনর্ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা জীবনের মান উন্নত করবে।
*ফলাফল ২: ভারত-EFTA TEPA-র প্রভাব*
এই মুক্ত বাণিজ্য চুক্তিটি বাজারের প্রবেশাধিকার উন্নত করবে, বাণিজ্য বাধা হ্রাস করবে এবং মূল্য শৃঙ্খলকে একীভূত করবে। এটি কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থায়ী উন্নয়নে সহায়তা করবে।
*ফলাফল ৩: জলবায়ু উদ্যোগ*
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সঙ্গে সঙ্গে এই সহযোগিতা হরিৎ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করবে।
*ফলাফল ৪: সুমেরুতে ভারত-নর্ডিক সহযোগিতা*
মেরু অঞ্চলের গবেষণায় সহযোগিতা ভারতের মৌসুমি বায়ুর ধরণ রক্ষা, পরিবেশগত ভারসাম্য এবং কৃষি উৎপাদনশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
*ফলাফল ৫: স্টেম (STEM) ক্ষেত্রে গবেষণা সহযোগিতা*
এই উদ্যোগটি গবেষণা ও উন্নয়নের (R&D) সম্প্রসারণ করবে এবং প্রযুক্তি হস্তান্তর সহজ করবে। এর মাধ্যমে 6G-র মতো পরবর্তী প্রজন্মের যোগাযোগ প্রযুক্তির অগ্রগতি দেশের ডিজিটাল পরিকারঠামোকে গতিশীল করবে।
*ফলাফল ৬: ব্লু ইকোনমি ক্ষেত্রে সহযোগিতা*
মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সুস্থায়ী ব্যবহারের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এই সহযোগিতা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি, অংশীদার দেশগুলির মধ্যে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বৃদ্ধি করবে।
*ফলাফল ৭: প্রতিভার গতিশীলতা (Mobility of Talent)*
গবেষণা ও শিক্ষায় সহযোগিতা ভারতীয় শিক্ষার্থী এবং গবেষকদের আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে পরিচিত করবে, যা দক্ষতা বৃদ্ধি এবং স্টার্ট-আপের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।
*ফলাফল ৮: প্রতিরক্ষা উৎপাদনে সহযোগিতা*
ভারতীয় প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে ১০০% সরাসরি বিদেশী বিনিয়োগের (FDI) অনুমতি দেওয়ার মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, গবেষণা এবং অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধি পাবে। এটি দেশের প্রতিরক্ষা প্রস্তুতিকে শক্তিশালী করতে সাহায্য করবে।
*তথ্যসূত্র:*
- Ministry of External Affairs
- Press Information Bureau
- Ministry of Earth Sciences
- DD News
See In PDF
******
SSS/PK...
(Explainer ID: 158699)
आगंतुक पटल : 7
Provide suggestions / comments