Social Welfare
ভারতের পেনশন ব্যবস্থা: একটি সামগ্রিক চিত্র
Posted On:
07 MAY 2026 5:23PM
নয়াদিল্লি, ৭ মে, ২০২৬
ভারত গত কয়েক দশকে দেশের পেনশন ব্যবস্থাকে একটি সুনির্দিষ্ট ফলাফল (Defined-benefit) ভিত্তিক কাঠামো থেকে একটি বৈচিত্র্যময় কন্ট্রিবিউটরি বা অংশীদারিত্বমূলক কাঠামোতে রূপান্তর করেছে। এ বছর ৩১ মার্চ -এর তথ্য অনুযায়ী, ভারতের পেনশন ব্যবস্থার পরিধি এবং আর্থিক ভিত্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
*পেনশন ব্যবস্থার বর্তমান কাঠামো*
ভারতের পেনশন ব্যবস্থাকে প্রধানত চারটি বিভাগে ভাগ করা যায়:
1. *সরকারি কর্মচারী পেনশন:* ওল্ড পেনশন স্কিম (OPS), ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) এবং নতুন ইউনিফাইড পেনশন স্কিম (UPS)।
2. *প্রতিরক্ষা পেনশন:* সশস্ত্র বাহিনীর জন্য স্বতন্ত্র বাজেট-ভিত্তিক ব্যবস্থা (OROP সহ)।
3. *সংগঠিত বেসরকারি ক্ষেত্র:* ইপিএফও (EPFO) দ্বারা পরিচালিত কর্মচারী পেনশন স্কিম (EPS) এবং কর্পোরেট NPS।
4. *স্বেচ্ছাসেবী ও সামাজিক পেনশন:* সাধারণ নাগরিকদের জন্য NPS, অটল পেনশন যোজনা (APY) এবং দুঃস্থদের জন্য সামাজিক সহায়তা পেনশন (NSAP)।
*সরকারি পেনশন প্রকল্পর বিবর্তন*
সরকারি কর্মচারীদের জন্য পেনশন ব্যবস্থা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে:
* *ওল্ড পেনশন স্কিম বা পুরাতন পেনশন প্রকল্প (OPS):* ২০০৪ সালের ১ জানুয়ারির আগে নিযুক্ত কর্মচারীদের জন্য। এটি সরকার কর্তৃক সম্পূর্ণ অর্থায়নকৃত এবং শেষ বেতনের ভিত্তিতে নির্ধারিত।
* *ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) বা জাতীয় পেনশন ব্যবস্থা:* ২০০৪ সালের পর থেকে কার্যকর। এটি একটি বাজার-সংযুক্ত কন্ট্রিবিউটরি স্কিম। বর্তমানে এর গ্রাহক সংখ্যা ২.১৭ কোটির বেশি।
* *ইউনিফাইড পেনশন স্কিম (UPS):* ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর। এটি একটি ঐচ্ছিক ব্যবস্থা যা NPS-এর অংশীদারিত্বমূলক কাঠামো বজায় রেখেও মুদ্রাস্ফীতি-সংযুক্ত নিশ্চিত পেনশনের সুবিধা দেয় (ন্যূনতম ১০,০০০ টাকা)।
*সাধারণ নাগরিক ও অসংগঠিত ক্ষেত্রের জন্য পেনশন*
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং সাধারণ নাগরিকদের বার্ধক্যজনিত নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নোক্ত প্রকল্পগুলি কাজ করছে:
* *অটল পেনশন যোজনা (APY):* নিম্ন আয়ের মানুষের জন্য নিশ্চিত পেনশনের সুযোগ। এবছর ৩১ মার্চ পর্যন্ত এতে *৮.৯৬ কোটি* মানুষ নাম নথিভুক্ত করেছেন।
* *NPS বাৎসল্য (২০২৪):* এটি নাবালকদের জন্য বিশেষ পেনশন অ্যাকাউন্ট। বাবা-মা সন্তানদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারেন, যা ১৮ বছর পর নিয়মিত NPS অ্যাকাউন্টে রূপান্তরিত হয়।
* *ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (NSAP) বা জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি:* কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থায়নে দরিদ্র প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য কর-ভিত্তিক সামাজিক সহায়তা। কেন্দ্রের পাশাপাশি, রাজ্যগুলিও এতে অতিরিক্ত অর্থ (Top-up) প্রদান করে।
*পরিসংখ্যান এক নজরে (৩১ মার্চ ২০২৬ পর্যন্ত)*
| পেনশন বিভাগ | গ্রাহক/উপভোক্তা সংখ্যা | ব্যবস্থার প্রকৃতি |
|---|---|---|
| *NPS (সকল বিভাগ)* | ২.১৭ কোটি+ | বাজার-সংযুক্ত কন্ট্রিবিউটরি |
| *অটল পেনশন যোজনা (APY)* | ৮.৯৬ কোটি | নিশ্চিত কন্ট্রিবিউটরি |
| *EPS (বেসরকারি ক্ষেত্র)* | ৭.৯৮ কোটি (এপ্রিল ২০২৬) | সংবিধিবদ্ধ কন্ট্রিবিউটরি |
| *সামাজিক পেনশন (NSAP)* | ২.৯২ কোটি (কেন্দ্র) | কর-ভিত্তিক (Non-contributory) |
| *প্রতিরক্ষা পেনশন* | ৩৪ লক্ষ+ | বাজেট-ভিত্তিক |
*আর্থিক প্রবৃদ্ধি ও সংস্কার*
ভারতের পেনশন ক্ষেত্রের সম্পদ (AUM) দ্রুত বৃদ্ধি পাচ্ছে:
* *NPS-এর অধীনে সম্পদ:* প্রায় ১৫.৯৫ লক্ষ কোটি টাকা।
* *APY-এর অধীনে সম্পদ:* প্রায় ৫১.৪ হাজার কোটি টাকা।
*প্রধান সংস্কারসমূহ:*
* *ব্যালেন্সড লাইফ সাইকল ফান্ড (২০২৪):* NPS গ্রাহকদের ৪৫ বছর বয়স পর্যন্ত ৫০% ইকুইটি এক্সপোজার বজায় রাখার সুবিধা দেয়, যা আগে ৩৫ বছর পর্যন্ত ছিল।
* *ডিজিটাল রূপান্তর:* জীবন প্রমাণ (Jeevan Pramaan) এবং অনলাইন পোর্টালের মাধ্যমে পেনশন পরিষেবা গ্রহণ অনেক সহজ ও স্বচ্ছ হয়েছে।
* *শ্রম বিধি (Labour Codes 2025):* নতুন সামাজিক সুরক্ষা বিধিতে গিগ ওয়ার্কার (Gig Workers) এবং প্ল্যাটফর্ম কর্মীদের পেনশনের আওতায় আনার সুযোগ তৈরি করা হয়েছে।
*উপসংহার*
ভারতের পেনশন ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক। ক্রমবর্ধমান গড় আয়ু এবং যৌথ পরিবার প্রথার হ্রাসের ফলে, ব্যক্তিগত সঞ্চয় ও পেনশন ব্যবস্থার গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়বে। সরকারের লক্ষ্য হল, ২০৪৭ সালের 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে পৌঁছে প্রত্যেক নাগরিককে এক মর্যাদাপূর্ণ বার্ধক্য উপহার দেওয়া।
MINISTRY OF FINANCE
https://www.indiabudget.gov.in/economicsurvey/
https://npstrust.org.in/weekly-snapshot-nps-schemes
https://npstrust.org.in/apy-aum-and-subscriber
https://npstrust.org.in/aum-and-subcriber-base
https://npstrust.org.in/apy-aum-and-subscriber
https://npstrust.org.in/features-ups
https://npstrust.org.in/nps-state-governments
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2174235®=3&lang=2
PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY (PFRDA)
https://pfrda.org.in/en/web/pfrda/
https://www.pfrda.org.in/web/pfrda/about-us/history
https://pfrda.org.in/documents/33652/146225/Annual%2BReport%2B2024-25%2BEnglish.pdf
https://www.pfrda.org.in/web/pfrda/intermediaries/registered-intermediaries/central-record-keeping-agency
https://www.pfrda.org.in/documents/33652/145901/Pension%2BBulletin%2BJuly%2B2025.pdf
https://www.pfrda.org.in/web/pfrda/w/regulatory-framework/circulars/active-circulars/introduction-of-balanced-life-cycle-fund-under-nps
https://www.pfrda.org.in/web/pfrda/schemes/national-pension-system/nps-for-all-citizen-models
https://www.pfrda.org.in/web/pfrda/schemes/atal-pension-yojana-apy
https://www.pfrda.org.in/web/pfrda/schemes/national-pension-system/nps-vatsalya
https://www.pfrda.org.in/web/pfrda/schemes/national-pension-system/nps-for-corporates
https://www.pfrda.org.in/en/web/pfrda/schemes/national-pension-system/about-nps
https://www.pfrda.org.in/web/pfrda/schemes/national-pension-system/nps-for-central-government
MINISTRY OF STATISTICS AND PROGRAMME IMPLEMENTATION
https://www.mospi.gov.in/uploads/publications_reports/publications_reports1770719506668_061eb34b-ec61-4890-9e61-73cc717b4d0b_Quarterly_Bulletin_PLFS_OCT-DEC_2025.pdf
MINISTRY OF DEFENCE
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204165®=3&lang=2
https://desw.gov.in/en/pensions
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2071572®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221612®=3&lang=2
https://desw.gov.in/en/pension-regulations
MINISTRY OF LABOUR & EMPLOYMENT
https://www.epfindia.gov.in/site_docs/Annual_Report/Annual_Report_2023-24.pdf
https://mis.epfindia.gov.in/ChartDashboard/
https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Downloads_PDFs/EPS95.pdf
MINISTRY OF SOCIAL JUSTICE& EMPOWERMENT
https://india.unfpa.org/sites/default/files/pub-pdf/20230926_india_ageing_report_2023_web_version_.pdf
MINISTRY OF CHEMICALS & FERTILIZERS
https://jeevanpramaan.gov.in/v1.0/
MINISTRY OF RURAL DEVELOPMENT
https://nsap.dord.gov.in/nationalleveldashboardNew.do?methodName=nationalLevelInitial&val=temp&schemeCategory=ALL
https://nsap.dord.gov.in/nationalleveldashboardNew.do?methodName=getStateData&schemeCategory=S&main=notmain
https://nsap.dord.gov.in/circular.do?method=aboutus
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS
https://doppw.gov.in/en
https://pensionersportal.gov.in/FAQ-pension.aspx
https://cag.gov.in/uploads/media/CCS-Pension-Rules-1972-as-from-DoPT-website-20200717165308.pdf
https://pensionersportal.gov.in/dashboard/CGP/RPT_CGP.aspx
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1539258®=3&lang=2
CABINET
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2048607®=3&lang=2
PRESS INFORMATION BUREAU
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2187327®=3&lang=2
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150473®=3&lang=2
OTHERS
https://pension.cg.gov.in/PensionRule_en.aspx
https://cpao.nic.in/pdf/NPS_ENGLISH_BOOK.pdf
https://pensionersportal.gov.in/pension/rules/ccspen1.htm
https://finance.maharashtra.gov.in/publication/%E0%A4%AE%E0%A4%B9%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%8D%E0%A4%9F%E0%A5%8D%E0%A4%B0-%E0%A4%A8%E0%A4%BE%E0%A4%97%E0%A4%B0%E0%A5%80-%E0%A4%B8%E0%A5%87%E0%A4%B5%E0%A4%BE-%E0%A4%A8%E0%A4%BF/
Click here to see pdf
*******
SSS/PK..
(Explainer ID: 158501)
आगंतुक पटल : 1
Provide suggestions / comments