• Sitemap
  • Advance Search
Social Welfare

ভারতে চিকিৎসা ও স্বাস্থ্য-কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা

Posted On: 02 MAY 2026 10:10AM

নতুন দিল্লি, ২  মে ২০২৬

 

ভারত আধুনিক চিকিৎসা পরিকাঠামোর সঙ্গে আয়ুষভিত্তিক ঐতিহ্যবাহী সুস্থতা পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে মেডিক্যাল ভ্যালু ট্রাভেলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে উঠে আসছে। শক্তিশালী নীতিগত সহায়তা, ডিজিটাল সুবিধা এবং আয়ুষ ভিসা ও আঞ্চলিক মেডিক্যাল হাবের মতো উদ্যোগ এই ক্ষেত্রকে আরও সুদৃঢ় করছে। বিশ্বজুড়ে চিকিৎসার খরচ বৃদ্ধি এবং সামগ্রিক সুস্থতার চাহিদা বাড়ায় আন্তর্জাতিক রোগীরা সাশ্রয়ী ও উন্নত মানের চিকিৎসা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার জন্য ভারতে আসছেন।

আন্তর্জাতিক চিকিৎসা কেন্দ্র হিসাবে ভারত

বিশ্বজুড়ে চিকিৎসা ব্যবস্থার উচ্চ ব্যয়, দীর্ঘ অপেক্ষার সময় এবং জীবনযাপনজনিত রোগের বৃদ্ধি মানুষকে বিদেশে চিকিৎসা খুঁজতে উৎসাহিত করছে। এর ফলে, বহু-কোটি ডলারের মেডিক্যাল ভ্যালু ট্র্যাভেল শিল্পের বিকাশ ঘটেছে।

২০২২ সালে এই বাজারের মূল্য ছিল প্রায় ১১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। এটি ২০৩০ সালের মধ্যে প্রায় ২৮৬.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে। বার্ষিক গড় বৃদ্ধির হার প্রায় ১০.৮%।

ভারত এই পরিবর্তিত পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল হিসাবে উঠে এসেছে। ২০২৫ সালে দেশের চিকিৎসা সংক্রান্ত পর্যটন বাজারের আকার ছিল প্রায় ৮.৭ বিলিয়ন মার্কিন ডলার। এটি ২০৩০ সালে প্রায় ১৬.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে।

বহু শতাব্দীর ধরে ভারত চিকিৎসা, ভারসাম্য ও আরোগ্যের জন্য পরিচিত। বর্তমানে এই ঐতিহ্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রাচীন জ্ঞানের সমন্বয়ে একটি মজবুত মেডিক্যাল ভ্যালু ট্র্যাভেল ব্যবস্থায় পরিণত হয়েছে। “হিল ইন ইন্ডিয়া” উদ্যোগের মাধ্যমে সরকার দেশকে সমন্বিত স্বাস্থ্যসেবার একটি প্রধান কেন্দ্র হিসাবে গড়ে তুলছে।

এই ক্ষেত্রের দুটি প্রধান ভিত্তি রয়েছে :

চিকিৎসা পর্যটন : জটিল অস্ত্রোপচার, অঙ্গ প্রতিস্থাপন এবং উন্নত রোগনির্ণয়ের মতো চিকিৎসা পরিষেবার ওপর গুরুত্ব দেয়।

সুস্থতা কেন্দ্রিক পর্যটন : যোগ, আয়ুর্বেদ, প্রাকৃতিক চিকিৎসা প্রভৃতি পদ্ধতির মাধ্যমে প্রতিরোধমূলক ও সামগ্রিক সুস্থতার ওপর গুরুত্ব দেয়।

এই দুই ক্ষেত্র একত্রে আধুনিক চিকিৎসা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করে।

মেডিক্যাল ট্যুরিজম সূচক ২০২০-২১ অনুযায়ী :

বিশ্বে শীর্ষ ৪৬টি দেশের মধ্যে ভারতের স্থান ১০ম

সুস্থতা কেন্দ্রিক পর্যটনে বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে ১২তম

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শীর্ষ ১০-এর মধ্যে পঞ্চম

২০২৫-২৬ সালের পরিসংখ্যান

পর্যটন মন্ত্রকের অনুমান অনুযায়ী, ২০২৪ অর্থবছরে পর্যটন ক্ষেত্র দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনে ৫.২২% অবদান রেখেছে। এই ক্ষেত্রে প্রায় ৮.৪৬ কোটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে।

২০২৫ সালের তথ্য অনুযায়ী :

বিদেশি পর্যটকের সংখ্যা : ৯.১৫ মিলিয়ন

চিকিৎসার জন্য আগত বিদেশি নাগরিক : ৫,০৭,২৪৪

মোট বিদেশি পর্যটকের মধ্যে চিকিৎসা কেন্দ্রিক পর্যটনের অংশ: প্রায় ৫.৫%

প্রধান উৎস দেশগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ (৩,২৫,১২৭), ইরাক (৩০,৯৮৯), উজবেকিস্তান (১৩,৬৯৯), সোমালিয়া (১১,৫০৬), তুর্কমেনিস্তান (১০,২৩১), ওমান (৯,৭৩৮) এবং কেনিয়া (৯,৩৫৭)।

এই রোগীরা মূলত হৃদরোগের অস্ত্রোপচার, অস্থিরোগ, ক্যানসার চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন, স্নায়ুরোগ, প্রসাধনমূলক চিকিৎসা, দাঁতের চিকিৎসা, বন্ধ্যাত্ব চিকিৎসা এবং আয়ুষভিত্তিক চিকিৎসার জন্য ভারতে আসেন।

ভারতের বিশেষ শক্তি : গুণমান, দক্ষতা ও সাশ্রয়ী ব্যয়

ভারতের চিকিৎসা ব্যবস্থার অন্যতম শক্তি হল বিপুল সংখ্যক দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। দেশে প্রায় ৬৯,৩৬৪টি হাসপাতাল এবং ১২ লক্ষ নিবন্ধিত চিকিৎসক রয়েছে।

ইংরেজি ভাষা চিকিৎসা শিক্ষা ও পরিষেবায় ব্যবহৃত হওয়ায় আন্তর্জাতিক রোগীদের সঙ্গে যোগাযোগ সহজ হয়। গত এক দশকে চিকিৎসা শিক্ষা ও পরিকাঠামোর উল্লেখযোগ্য সম্প্রসারণ হয়েছে, যার ফলে, দক্ষ মানবশক্তি বৃদ্ধি পেয়েছে।

উন্নত প্রযুক্তি ও মান নির্ধারণ

দেশের চিকিৎসা ব্যবস্থায় শক্তিশালী মান নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। জাতীয় স্বীকৃতি সংস্থাগুলি রোগীর নিরাপত্তা ও চিকিৎসার গুণমান নিশ্চিত করে।

২০২৬ সাল পর্যন্ত ১,২৯৯টির বেশি হাসপাতাল জাতীয় মানদণ্ড অনুযায়ী স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক স্তরেও ভারতের বহু হাসপাতাল স্বীকৃত।

সাশ্রয়ী চিকিৎসা

ভারতে উন্নত মানের চিকিৎসা অনেক উন্নত দেশের তুলনায় অনেক কম খরচে পাওয়া যায়। এই সাশ্রয়ী ব্যয় আন্তর্জাতিক রোগীদের জন্য একটি বড় আকর্ষণ।

আয়ুষভিত্তিক মেডিক্যাল ভ্যালু ট্র্যাভেলকে শক্তিশালী করা

ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা - আয়ুর্বেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি - সুস্থতা পর্যটনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

আয়ুষ ভিসা চালুর ফলে, বিদেশি নাগরিকদের জন্য এই পরিষেবা গ্রহণ সহজ হয়েছে। পাশাপাশি, গুণমান নির্ধারণ ও বিমা সুবিধা এই ক্ষেত্রকে আরও শক্তিশালী করেছে।

কৌশলগত উদ্যোগ : কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এর প্রধান বিষয়

সরকার পাঁচটি আঞ্চলিক মেডিক্যাল হাব গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। এই হাবগুলিতে আধুনিক চিকিৎসা, গবেষণা, শিক্ষা এবং আয়ুষ পরিষেবা একত্রে থাকবে।

আয়ুর্বেদের উন্নয়নের জন্য নতুন প্রতিষ্ঠান স্থাপন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।

গুণমান ও শাসনব্যবস্থার রূপরেখা

পর্যটন মন্ত্রক চিকিৎসা ও সুস্থতা কেন্দ্রিক পর্যটনের প্রয়োজনে একটি জাতীয় কৌশল ও রূপরেখা তৈরি করেছে।

এতে প্রাতিষ্ঠানিক কাঠামো, মান নির্ধারণ এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক স্তরে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়।

সরকারি সহায়তা ও ডিজিটাল রূপান্তর

ই-ভিসা ব্যবস্থা এবং একক ডিজিটাল পোর্টালের মাধ্যমে আন্তর্জাতিক রোগীদের পরিষেবা গ্রহণ সহজ হয়েছে। বিমানবন্দরে বিশেষ সহায়তা পরিষেবার ব্যবস্থাও করা হচ্ছে।

চিকিৎসা ও স্বাস্থ্য কেন্দ্রিক পর্যটনের প্রাতিষ্ঠানিক কাঠামো

কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে একটি সুসংহত প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছে, যা এই ক্ষেত্রের উন্নয়নকে ত্বরান্বিত করছে।

সুস্বাস্থ্য ও সংস্কৃতির সমন্বয়

যোগ, ধ্যান ও আয়ুর্বেদের মতো ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে সুস্থতা সম্পর্কিত পর্যটনকে সাংস্কৃতিক পর্যটনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। যোগাসন আজ বিশ্বজুড়ে সুস্থতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি শরীর ও মনের সমন্বয় ঘটায়।

আন্তর্জাতিক চিকিৎসা কেন্দ্রের পথে

ভারতের চিকিৎসা ও সুস্থতা সম্পর্কিত পর্যটন ক্ষেত্র দ্রুত একটি সমন্বিত ও বিশ্বাসযোগ্য ব্যবস্থায় পরিণত হচ্ছে। আধুনিক চিকিৎসা ও ঐতিহ্যবাহী পদ্ধতির সমন্বয় এই ক্ষেত্রকে আরও শক্তিশালী করছে।

নীতিগত সহায়তা, ডিজিটাল সুবিধা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার মাধ্যমে ভারত বিশ্বব্যাপী স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রিক পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

তথ্যসূত্র

 

Press Information Bureau (PIB):

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222142&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225423&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2153611&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221403&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221485&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2217203&reg=3&lang=2

Ministry of Tourism:
https://tourism.gov.in/wellness-medical-tourism

https://tourism.gov.in/sites/default/files/2022-05/National%20Strategy%20and%20Roadmap%20for%20Medical%20and%20Wellness%20Tourism.pdf

https://tourism.gov.in/sites/default/files/2026-02/Ministry%20of%20Tourism%20Annual%20Report_2025-26_english.pdf

National Accreditation Board for Hospitals & Healthcare Providers:

https://nabh-portal-live.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2026/01/21163729/NABH-Newletter-Issue-12-1.pdf

Ministry of AYUSH:

https://ayush.gov.in/assets/pdf/annualReport/DecadeAyushReport.pdf

FICCI:

https://www.ficci.in/sector/medical-value-travel-mvt?utm_

 

See In PDF

 

SSS/AS.........

(Explainer ID: 158439) आगंतुक पटल : 61
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam