• Sitemap
  • Advance Search
Social Welfare

তথাগত বুদ্ধের পবিত্র অবশেষের প্রদর্শনী

সীমার ঊর্ধ্বে শান্তির বার্তা

Posted On: 30 APR 2026 5:43PM

নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৬ 


 
তথাগত বুদ্ধের পবিত্র অবশেষের প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ বৌদ্ধ ধর্মের পবিত্র অবশেষ দর্শনের সুযোগ পায়। এই অবশেষ বুদ্ধের শিক্ষা এবং আধ্যাত্মিক উপস্থিতির প্রতীক। কঠোর সংরক্ষণ ব্যবস্থার মধ্যে এই অবশেষগুলি নয়াদিল্লির জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

বিভিন্ন দেশে এই ধরনের প্রদর্শনী আয়োজিত হয়েছে। ২০২৬ সালের ১ মে থেকে ১৪ মে পর্যন্ত লাদাখে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজন লাদাখকে বৌদ্ধ ঐতিহ্য ও আধ্যাত্মিক চর্চার প্রাণবন্ত কেন্দ্র হিসেবে তুলে ধরে। পর্যটন ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়ছে। শান্তি ও অহিংসার বৌদ্ধ মূল্যবোধ এই উদ্যোগে গুরুত্ব পেয়েছে।

সভ্যতার ধারাবাহিকতা

বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ বৌদ্ধ ধর্ম পালন করে। এই ধর্ম মানব সভ্যতার অন্যতম প্রাচীন আধ্যাত্মিক ধারার প্রতিনিধিত্ব করে। বুদ্ধের পবিত্র অবশেষ বিশ্বজুড়ে ভক্তদের কাছে একটি অত্যন্ত শ্রদ্ধার বিষয়।

এবছর ১ মে থেকে ১৪ মে পর্যন্ত লাদাখে এই প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব হিসাবে অনুষ্ঠিত হচ্ছে। তথাগত শব্দটি গৌতম বুদ্ধের এক নাম। তিনি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি অর্জন করেছিলেন।

লাদাখ প্রদর্শনীর মূল ভাবনা
সংঘাতের সময়ে শান্তি

এই প্রদর্শনী সাধারণ মানুষের জন্য বিরল সুযোগ তৈরি করেছে। সাধারণত, এই অবশেষ জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকে।

এই উদ্যোগ বিশ্ব শান্তি, সম্প্রীতি এবং নৈতিক জীবনের বার্তা তুলে ধরে। অহিংসা, করুণা এবং ভারতের ঐতিহ্য সংরক্ষণের ভূমিকা এখানে বিশেষ গুরুত্ব পেয়েছে।

লাদাখে পবিত্র প্রদর্শনী

লাদাখে এই প্রদর্শনী আধ্যাত্মিক ভাবনার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করেছে। ২৫০০ বছরের বেশি সময় পরও বুদ্ধের শিক্ষা আজও প্রাসঙ্গিক।

২০২৬ সালের ২৯ এপ্রিল ভারতীয় বায়ুসেনার বিমানে এই অবশেষ লেহ শহরে পৌঁছায়। কঠোর নিরাপত্তার মধ্যে এগুলি নিয়ে যাওয়া হয়। পরে একটি আনুষ্ঠানিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্তমানে অবশেষ গুলি জীবেস্তল স্থানে স্থাপন করা হয়েছে।

উদ্বোধন ২৫৬৯-তম বুদ্ধ পূর্ণিমার সঙ্গে যুক্ত। ধর্মীয় প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

এটি জানানো হয়েছে যে, ১ মে থেকে ১০ মে পর্যন্ত লেহ-তে দর্শনের ব্যবস্থা রয়েছে। আবার  ১১ ও ১২ মে জান্সকার উপত্যকায় প্রদর্শনী হবে। প্রসঙ্গত, ১৩ মে আবার লেহ-তে ধর্ম কেন্দ্র স্থাপনা হবে। আগামী ১৫ মে সমাপনী শোভাযাত্রার মাধ্যমে অবশেষ দিল্লিতে ফিরে যাবে।

সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি

এই প্রদর্শনীর সঙ্গে একাধিক কর্মসূচি আয়োজিত হয়েছে :

ধ্যান অধিবেশন এবং আন্তঃধর্মীয় আলোচনা
হিমালয় অঞ্চলের বৌদ্ধ ধর্ম নিয়ে সম্মেলন
বৌদ্ধ ধর্ম ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতা
কুশোক বকুলা রিনপোছে সম্পর্কিত চলচ্চিত্র প্রদর্শন
লেহ বাজারে আলোকসজ্জা
লেহ প্রাসাদে একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনী লাদাখের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে।

ঐতিহাসিক প্রেক্ষাপট

এই পবিত্র অবশেষগুলি পিপরাহওয়া স্তূপ থেকে আবিষ্কৃত। এই স্থান উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় অবস্থিত। ১৮৯৮ সালে প্রথম আবিষ্কার হয়। পরবর্তীতে ১৯৭১ থেকে ১৯৭৭ সালের মধ্যে আবার খনন কাজ হয়। এই আবিষ্কারগুলি বুদ্ধের ঐতিহাসিক উপস্থিতির প্রমাণকে শক্তিশালী করেছে।

বর্তমানে অধিকাংশ অবশেষ নয়াদিল্লির জাতীয় জাদুঘরে সংরক্ষিত। কিছু অংশ কলকাতার ভারতীয় জাদুঘরে রাখা হয়েছে।

বৌদ্ধ বিশ্বের সঙ্গে ভারতের সংযোগ

ভারত বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন দেশে পবিত্র অবশেষের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গোলিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, রাশিয়া, ভুটান এবং শ্রীলঙ্কায় এই ধরনের প্রদর্শনী হয়েছে। এর ফলে, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

তথাগত বুদ্ধের চিরন্তন উত্তরাধিকার

তথাগত বুদ্ধের পবিত্র অবশেষের প্রদর্শনী ভারতের ঐতিহ্য সংরক্ষণ ও বিশ্বে তা প্রচারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এই উদ্যোগ শান্তি, করুণা এবং নৈতিকতার বার্তা তুলে ধরে। অতীতের ঐতিহ্য বর্তমানের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ভবিষ্যতের জন্য নতুন দিশা তৈরি করছে।

তথ্যসূত্র

Minister of EXTERNAL AFFAIRS

https://www.mea.gov.in/loksabha.htm?dtl/40696/QUESTION+NO+1270+INDIAS+BUDDHIST+DIPLOMACY

Ministry of Tourism

https://www.google.com/url?sa=i&source=web&rct=j&url=https://tourism.gov.in/sites/default/files/2026-04/usq.5037%2520for%252023.03.2026.pdf%23:~:text%3D(a)%2520to%2520(d):%2520Development%2520and%2520promotion%2520of,(CBDD)%27%2520%25E2%2580%2593%2520a%2520sub%252D%2520scheme%2520of%2520SD2.&ved=2ahUKEwio2czF34-UAxUxRmcHHebAGbEQqYcPegQICBAJ&opi=89978449&cd&psig=AOvVaw1y8R0g7nCLaNQhq7pMdL3Q&ust=1777438233890000

https://tourism.gov.in/whats-new/buddhist-sites-india

Rajya Sabha Questions

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://sansad.in/getFile/annex/270/AU4471_QT4UTs.pdf%3Fsource%3Dpqars&ved=2ahUKEwiesL7F34-UAxWASWwGHYIEERYQFnoECCcQAQ&usg=AOvVaw1Xt0_Ro3m9wNnZPLwAnKzW

Ministry of Culture

https://www.indiaculture.gov.in/sites/default/files/pdf/Re(ad)dress_Return_of_Treasures_16012024.pdfhttps://indianculture.gov.in/retrieved-artefacts-of-india/artefact-chronicles/bronze-idols-ram-sita-and-lakshaman

UNESCO

https://www.unesco.org/en/fight-illicit-trafficking/about#:~:text=of%20the%20Convention-,States%20Parties,been%20ratified%20by%20148%20states.

 

Press Information Bureau

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2237052&reg=3&lang=2

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/feb/doc2024220313101.pdf

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/aug/doc2025811604701.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673771

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177324

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2181063

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2150352#:~:text=Relics%20of%20Immense%20Spiritual%20and,archaeological%20discoveries%20in%20India's%20history.

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=154972&NoteId=154972&ModuleId=3#:~:text=In%20a%20post%20on%20X,year%2C%20thanks%20to%20concerted%20efforts.

Others

https://sansad.in/getFile/annex/263/AS68.pdf?source=pqars

Click here to see PDF

***
SSS/AS

(Explainer ID: 158423) आगंतुक पटल : 4
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी