Social Welfare
মিশন পোষণ ২.০: ভারতের পুষ্টি ব্যবস্থাকে আরও মজবুত করার উদ্যোগ
Posted On:
14 APR 2026 10:59AM
নয়াদিল্লি, ১৪ এপ্রিল, ২০২৬
মূল বিষয়বস্তু
POSHAN অভিযান হল ভারতের ফ্ল্যাগশিপ ন্যাশনাল নিউট্রিশন মিশন, যা সমন্বয়, প্রযুক্তি এবং জনসংযুক্তির মাধ্যমে পুষ্টির ফলাফল উন্নত করার ওপর জোর দেয়।
পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশনের মতো ডিজিটাল সরঞ্জামের ব্যবহারের ফলে, বর্তমানে প্রায় ১৪ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রায় ৯ কোটি ভোক্তার উপর প্রায় রিয়েল-টাইম নজরদারি সম্ভব হয়েছে।
জন-আন্দোলনের পদ্ধতির মাধ্যমে POSHAN অভিযান দেশজুড়ে জনসংযুক্তি বাড়িয়েছে, যেখানে Poshan Maah এবং Poshan Pakhwada-র মতো উদ্যোগে ১৫০ কোটিরও বেশি কার্যক্রম সম্পাদিত হয়েছে।
ভারতের পুষ্টি সুরক্ষা সংক্রান্ত মিশন
২০১৮ সালের ৮ মার্চ চালু হওয়া POSHAN অভিযান (Prime Minister’s Overarching Scheme for Holistic Nourishment) হল একটি বহুমন্ত্রক-ভিত্তিক ফ্ল্যাগশিপ মিশন, যা পুষ্টিকে ভারতের জাতীয় উন্নয়ন কর্মসূচির কেন্দ্রে স্থাপন করেছে।
এই মিশনের মাধ্যমে পুষ্টিকে শুধুমাত্র কল্যাণমূলক বিষয় হিসেবে না দেখে মানবসম্পদ উন্নয়ন, সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে যুক্ত একটি জাতীয় অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হয়েছে।
গত আট বছরে POSHAN অভিযান ভারতের পুষ্টি শাসন কাঠামোকে রূপান্তরিত করেছে, সমন্বয়, ডিজিটাল নজরদারি এবং জনসংযুক্তি এর মূল ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা করেছে।
এই মিশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এর জীবনচক্র-ভিত্তিক ও প্রতিরোধমূলক দৃষ্টিভঙ্গি। বিশেষ করে গর্ভধারণ থেকে দুই বছর পর্যন্ত প্রথম ১,০০০ দিনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, যা শারীরিক বিকাশ, মস্তিষ্কের বিকাশ এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নীতিগত বিবর্তন: POSHAN অভিযান থেকে মিশন পোষণ ২.০
দীর্ঘদিন ধরে ভারতে পুষ্টি সংক্রান্ত কর্মসূচিগুলি বিভিন্ন মন্ত্রকের মাধ্যমে পৃথকভাবে পরিচালিত হত। ফলে, সমন্বয়ের প্রয়োজনীয়তা ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। ১৯৭৫ সালে চালু হওয়া Integrated Child Development Services (ICDS) অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পরিপূরক পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক শিশু যত্নের ভিত্তি স্থাপন করে।
২০২১-২২ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে মিশন পোষণ ২.০ (মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০) চালু করে এই বিচ্ছিন্ন কর্মসূচিগুলিকে একত্রিত করা হয়। এর অন্তর্ভুক্ত করা হয়েছে, অঙ্গনওয়াড়ি প্রকল্প এবং POSHAN অভিযানকে।
এই সমন্বিত কাঠামো মাতৃ পুষ্টি, শিশু খাদ্যাভ্যাস (IYCF), এবং গুরুতর অপুষ্টি (SAM/MAM) মোকাবিলায় অধিক গুরুত্ব দেয়। পাশাপাশি, AYUSH ভিত্তিক সুস্থতা চর্চার উপরও জোর দেওয়া হয়েছে।
পুষ্টি সহায়তা
পরিপূরক পুষ্টি প্রদান করা হয় ৬ মাস থেকে ৬ বছর বয়সী শিশু, গর্ভবতী মহিলা, স্তন্যদায়ী মা এবং কিশোরীদের।
২০২৩ সালের জানুয়ারিতে সংশোধিত পুষ্টি মানদণ্ডে শুধুমাত্র ক্যালোরি নয়, বরং প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফোলেট, ভিটামিন-B6 এবং B-12-এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুতর অপুষ্ট শিশুদের জন্য অতিরিক্ত পুষ্টি সহায়তাও প্রদান করা হয়।
প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা (ECCE)
২০১৩ সালের জাতীয় ECCE নীতি এবং জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুসারে ৩-৬ বছর বয়সী শিশুদের জন্য শিক্ষাকে ভিত্তিমূলক স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পোষণ ট্র্যাকার প্ল্যাটফর্মের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দৃশ্য-শ্রাব্য এবং কার্যক্রমভিত্তিক শিক্ষাসামগ্রী সরবরাহ করা হচ্ছে।
প্রসঙ্গত, ০-৩ বছর বয়সী শিশুদের জন্য নবচেতনা উদ্যোগের মাধ্যমে ঘরে ঘরে পরামর্শ ও যত্নের ব্যবস্থা করা হয়েছে।
সক্ষম অঙ্গনওয়াড়ি উন্নয়ন
সক্ষম অঙ্গনওয়াড়ি উদ্যোগের মাধ্যমে ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আধুনিক সুযোগ-সুবিধা যেমন, LED স্ক্রিন, বিশুদ্ধ জল, স্মার্ট লার্নিং টুল এবং পুষ্টি সমৃদ্ধ উদ্যানপালনের ব্যবস্থা যোগ করে উন্নত করা হচ্ছে।
প্রযুক্তি ও প্রশাসনিক রূপান্তর
২০২১ সালের ১ মার্চ চালু হওয়া পোষণ ট্র্যাকার অ্যাপটি পুষ্টি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে। এটির মাধ্যমে উপস্থিতি, পুষ্টি পর্যবেক্ষণ, ECCE কার্যক্রম ইত্যাদি রিয়েল-টাইমে ট্র্যাক করা সম্ভব হচ্ছে।
মুখমণ্ডল শনাক্তকরণ ব্যবস্থা (FRS) এবং আধার-ভিত্তিক যাচাইকরণের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি এবং ভুয়ো ভোক্তা হ্রাস করা হয়েছে।
জন-আন্দোলন হিসেবে পুষ্টি
POSHAN অভিযান-এর একটি বিশেষ বৈশিষ্ট্য- এটি একটি জন-আন্দোলনে রূপান্তরিত হয়েছে। Poshan Maah এবং Poshan Pakhwada-র মতো কর্মসূচির মাধ্যমে খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসচেতনতা এবং পুষ্টি সংক্রান্ত আচরণগত পরিবর্তনকে উৎসাহিত করা হচ্ছে।
পোষণ পক্ষ (এপ্রিল ২০২৬)
২০১৮ সাল থেকে প্রতি বছর এপ্রিল মাসে পালিত হয় Poshan Pakhwada- একটি নিবিড় সচেতনতা অভিযান। এ বছর এটি ৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। গবেষণা অনুযায়ী, ৬ বছর বয়সের মধ্যে ৮৫% মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয়, যার মধ্যে প্রথম ১,০০০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রীয় পোষণ মাস
প্রতি বছর সেপ্টেম্বর মাসে Poshan Maah বা পোষণ মাস দেশব্যাপী পালন করা হয়। ২০২৫ সালে এটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা মধ্যপ্রদেশের ধার থেকে উদ্বোধন করা হয়। এতে মাতৃ পুষ্টি, শিশু খাদ্যাভ্যাস, ECCE এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার উপর বিশেষ জোর দেওয়া হয়।
উপসংহার
POSHAN অভিযান-এর আট বছরের যাত্রা প্রমাণ করে যে, সমন্বিত নীতি, প্রযুক্তিনির্ভর পরিচালনা ব্যবস্থা এবং জনসংযুক্তি পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিশন পোষণ ২.০ এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে সেবার মান উন্নয়ন, প্রাথমিক শৈশব যত্নের বিস্তার এবং শেষ প্রান্তে পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে।
পুষ্টি উন্নয়ন মানবসম্পদ গঠনে সরাসরি সম্পর্কিত। একটি সুস্থ, সক্ষম এবং উৎপাদনশীল জনসংখ্যা গড়ে তুলতে হলে পুষ্টিতে বিনিয়োগ অপরিহার্য।
বিকশিত ভারত @২০৪৭-এর লক্ষ্যে এগিয়ে যেতে হলে পুষ্টি, প্রারম্ভিক শিক্ষা এবং সেবা ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখতে হবে।
তথ্যসূত্র
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=155235&NoteId=155235&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897354®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2226343®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227439®=6&lang=1
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1912577®=3&lang=2
https://www.poshantracker.in/statistics
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2123133®=3&lang=2
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/apr/doc202549536701.pdf
Click here to see PDF
****
SSS/SS
(Explainer ID: 158182)
आगंतुक पटल : 7
Provide suggestions / comments