Farmer's Welfare
পিএম-কিষাণ (PM-KISAN)-এর ২২তম কিস্তি প্রদান
৯.৩২ কোটি কৃষককে সরাসরি ১৮,৬৪০ কোটি হস্তান্তর করা হল
Posted On:
19 MAR 2026 11:08AM
১৯ মার্চ , ২০২৬
এবছর ১৩ মার্চ গুয়াহাটিতে পিএম-কিষাণ-এর ২২তম কিস্তি দেওয়া হয়েছে। এতে ২.১৫ কোটি মহিলাসহ মোট ৯.৩২ কোটি কৃষক ১৮,৬৪০ কোটি টাকার সুবিধা পেয়েছেন। ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের জন্য ৬০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা কৃষকদের কল্যাণ ও আয় বৃদ্ধিতে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
পিএম-কিষাণ-এর মাধ্যমে কৃষকদের আত্মবিশ্বাস বৃদ্ধি
পিএম-কিষাণ সময়মতো এবং নির্ভরযোগ্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকদের উন্নত চাষাবাদে উৎসাহিত করে। সরাসরি অর্থ হস্তান্তরের ফলে কৃষি কাজের জন্য তহবিলের জোগান নিশ্চিত হওয়ায় কৃষকদের চাষাবাদ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বেড়েছে।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা
২০১৯-এর ২৪ ফেব্রুয়ারি চালু হওয়া পিএম-কিষাণ প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে ৬,০০০ টাকা দেওয়া হয় (২,০০০ টাকার তিনটি কিস্তিতে)।
* মোট ২১টি কিস্তিতে এ পর্যন্ত ৪.২৭ লক্ষ কোটি টাকার বেশি বিতরণ করা হয়েছে।
* এটি কৃষির উপকরণ ক্রয়, উৎপাদনশীলতা এবং আয়ের স্থিতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করে।
* সুবিধাভোগীদের ২৫%-এর বেশি মহিলা, যা এই প্রকল্পের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করেছে।
কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি
কৃষকরা পিএম-কিষাণ-এর অর্থ কিভাবে উৎপাদনশীল কাজে ব্যবহার করছেন তার কিছু উদাহরণ:
* কৃষকরা ফসলের বৈচিত্র্যকরণ, বীজ, সার এবং অন্যান্য কৃষি উপকরণের পেছনে এই অর্থ বিনিয়োগ করছে।
* আর্থিক সহায়তা উন্নত ফলন এবং খামারের পরিধি বাড়াতে সাহায্য করছে।
* এটি জৈব সারের ব্যবহারের মতো সুস্থায়ী কৃষি পদ্ধতিকেও উৎসাহিত করছে।
প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ডিজিটাল শাসন
এই প্রকল্পটি কেন্দ্র, রাজ্য এবং ডিজিটাল ব্যবস্থার সমন্বয়ে একটি বহুমুখী কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়।
* আধার প্রমাণীকরণ, সুবিধাভোগীদের ডেটাবেস এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ের মাধম্যে কাজ করছে।
* দক্ষ, স্বচ্ছ এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তহবিল হস্তান্তর নিশ্চিত করা হয়।
* পেমেন্টের রিয়েল-টাইম ট্র্যাকিং এবং প্রশাসনিক তদারকি।
সুবিধাভোগী শনাক্তকরণ এবং ডেটাবেস ব্যবস্থাপনা
রাজ্য সরকারগুলি ডিজিটাইজড ল্যান্ড রেকর্ডের মাধ্যমে সুবিধাভোগীদের শনাক্ত করে এবং তাদের তথ্য সম্বলিত ডেটাবেস রক্ষণাবেক্ষণ করে।
* গ্রাহকদের তালিকা প্রকাশ করার মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখা হয়।
* অযোগ্য সুবিধাভোগীদের বাদ দেওয়া এবং ভুলভাবে নেওয়া অর্থ পুনরুদ্ধারের ব্যবস্থা রয়েছে (২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত অযোগ্যদের থেকে ৪১৬.৭৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে)।
প্রযুক্তি-নির্ভর পরিষেবা প্রদান ব্যবস্থা
পিএম-কিষাণ নির্বিঘ্ন পরিষেবা প্রদানের জন্য ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে:
* ই-কেওয়াইসি (e-KYC): ওটিপি, বায়োমেট্রিক এবং ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার-ভিত্তিক যাচাইকরণ।
* PFMS সংযোগ: পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে একীকরণ।
* মোবাইল অ্যাপ: কৃষকরা নিজেরাই নিবন্ধন এবং পেমেন্ট স্টেটাস ট্র্যাক করতে পারেন।
কিষাণ-ইমিত্র (Kisan-eMitra)
'কিষাণ-ইমিত্র' চ্যাটবট কৃষকদের এআই-ভিত্তিক সহায়তা প্রদান করে।
* পেমেন্ট, যোগ্যতা এবং নিবন্ধন সম্পর্কে রিয়েল-টাইম তথ্য প্রদান করে।
* এটি ১১টি ভারতীয় ভাষায় উপলব্ধ।
* ভয়েস এবং টেক্সট—উভয় মাধ্যমেই প্রশ্ন করা যায়, যা সাধারণ কৃষকদের জন্য সুবিধাটি সহজলভ্য করেছে।
অভিযোগ প্রতিকার এবং তদারকি কাঠামো
* ক্যাবিনেট সচিবের সভাপতিত্বে জাতীয় পর্যায়ের তদারকি।
* রাজ্য ও জেলা পর্যায়ের মনিটরিং কমিটি।
* পিএম-কিষাণ পোর্টাল এবং CPGRAMS-এর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি (২০২৪-২৫ অর্থবর্ষে ২৪,৬০০-র বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে)।
মূল্যায়ন ও প্রভাব (Impact Evaluation)
গবেষণা ও সমীক্ষা এই প্রকল্পের ইতিবাচক প্রভাব নিশ্চিত করেছে:
* IFPRI (২০১৯): নগদ টাকার সংকট দূর হয়েছে এবং কৃষিতে বিনিয়োগ বেড়েছে।
* নীতি আয়োগের মূল্যায়ন:
* বলা আবশ্যক, ৯২%-এর বেশি কৃষক এই অর্থ কৃষি উপকরণের জন্য ব্যবহার করেছেন।
* প্রসঙ্গত, ৮৫% কৃষক জানিয়েছেন যে তাঁদের আয় বেড়েছে এবং মহাজনি ঋণের ওপর নির্ভরতা কমেছে।
* বস্তুত, ৯২%-এর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে সন্তোষ প্রকাশ করেছেন।
উপসংহার
পিএম-কিষাণ সরাসরি আর্থিক সহায়তার সাথে ডিজিটাল শাসনের সমন্বয় ঘটিয়ে কৃষি নীতিতে একটি বড় পরিবর্তন এনেছে। এটি কৃষকদের হাতে নগদ টাকা পৌঁছে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে এবং কৃষিকে আরও স্থিতিশীল করে তুলছে। নিরন্তর প্রযুক্তিগত উন্নতি এবং নীতিগত সহায়তার মাধ্যমে পিএম-কিষাণ ভারতের কৃষি সমৃদ্ধির অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।
তথ্যসূত্র
Ministry of Agriculture & Farmers Welfare
https://x.com/pmkisanofficial/status/1951491151024075168
https://x.com/pmkisanofficial/status/1951494242661974315
https://x.com/pmkisanofficial/status/1951241077081444434
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238588®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191651®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199564®=3&lang=2
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/186/AU358_FPeZsZ.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/186/AU305_QjnVDu.pdf?source=pqals
https://www.facebook.com/agriGoI/videos/i-received-the-21st-pm-kisan-installment-this-continued-support-encourages-me-to/826512120010995/?locale=hi_IN
Ministry of Finance
https://www.indiabudget.gov.in/doc/eb/sbe1.xlsx
PIB
https://blogs.pib.gov.in/blogsdescr.aspx?feaaid=287
Click here to see pdf
******
SSS/PK
(Explainer ID: 157885)
आगंतुक पटल : 8
Provide suggestions / comments