Economy
কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭- ভারতের পরিষেবা রপ্তানিতে নতুন গতি
ভারতের মজবুত পরিষেবা রপ্তানি প্রবণতার উপর ভিত্তি করে অগ্রগতি
Posted On:
14 MAR 2026 9:27AM
নয়াদিল্লি, ১৪ মার্চ, ২০২৬
মূল বিষয়বস্তু
২০২৫–২৬ অর্থবর্ষের এপ্রিল থেকে জানুয়ারি সময়কালে পরিষেবা রপ্তানি ৩৪৮.৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
২০২৫–২৬ অর্থবর্ষের প্রথম ছয় মাসে পরিষেবা রপ্তানি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ১০ শতাংশে পৌঁছেছে।
সফটওয়্যার পরিষেবা ভারতের পরিষেবা রপ্তানির প্রধান অংশ। ব্যবসা ও পরামর্শ পরিষেবা গুরুত্বপূর্ণ বৃদ্ধির চালিকাশক্তি হিসাবে উঠে এসেছে।
২০২৬–২৭ কেন্দ্রীয় বাজেটে বিদেশি সংস্থার জন্য ২০৪৭ সাল পর্যন্ত কর ছাড়, তথ্যভিত্তিক পরিষেবা সংক্রান্ত সেফ হারবার সংস্কার, এবং অগ্রিম মূল্য নির্ধারণ চুক্তি সংস্কার ঘোষণা করা হয়েছে।
গ্লোবাল কেপেবিলিটি সেন্টারের সম্প্রসারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার উন্নত হওয়ায় ভারতের পরিষেবা রপ্তানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
ভূমিকা
ভারতের পরিষেবা ক্ষেত্র অর্থনীতির অন্যতম শক্তিশালী অংশ হিসাবে উঠে এসেছে। এই ক্ষেত্র উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতের মোট দেশজ উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অংশ ৪৯.৯ শতাংশে পৌঁছেছে। অতিমারীর আগের সময়ের তুলনায় এটি ১.৫ শতাংশ বেশি। এই বৃদ্ধি আন্তর্জাতিক গড়ের থেকেও বেশি।

ডিজিটাল প্রযুক্তির দ্রুত ব্যবহার এবং আন্তর্জাতিক উৎপাদন শৃঙ্খলে ভারতীয় সংস্থার অংশগ্রহণ বৃদ্ধির ফলে এই উন্নতি সম্ভব হয়েছে।
কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ পরিষেবা রপ্তানির এই অগ্রগতি আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। তথ্যপ্রযুক্তি পরিষেবার জন্য কর সংস্কার, তথ্যকেন্দ্র উন্নয়ন, বিধি সরলীকরণ এবং বাণিজ্য সহায়তা ব্যবস্থা চালু করা হয়েছে।
সরকারের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে পরিষেবা ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের ১০ শতাংশ অংশীদারিত্ব অর্জন করা। এই লক্ষ্য পূরণে “শিক্ষা থেকে ক্ষমতায়ন ও উদ্যোগ” বিষয়ক একটি উচ্চস্তরের স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।
ভারতের পরিষেবা রপ্তানির অগ্রগতি
সাম্প্রতিক প্রবণতা
২০২৫–২৬ অর্থবর্ষে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পরিষেবার চাহিদা স্থিতিশীল রয়েছে। এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে পরিষেবা রপ্তানির মূল্য ৩৪৮.৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
পরিষেবা রপ্তানির প্রধান চালিকা শক্তি
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সমীক্ষা অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবর্ষে সফটওয়্যার পরিষেবা রপ্তানি ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কম্পিউটার পরিষেবা ভারতের মোট সফটওয়্যার রপ্তানির দুই-তৃতীয়াংশের বেশি। তথ্যপ্রযুক্তি পরিষেবা রপ্তানিতে বিপিও পরিষেবা সবচেয়ে বড় অংশ।
সফটওয়্যার, ব্যবসা প্রক্রিয়া ব্যবস্থাপনা, পরামর্শ পরিষেবা এবং আর্থিক প্রযুক্তি পরিষেবা পরিষেবা রপ্তানির প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করছে।
বাজেটে পরিষেবা ক্ষেত্রের উপর জোর
ভারত সফটওয়্যার উন্নয়ন, তথ্যপ্রযুক্তি পরিষেবা, জ্ঞানভিত্তিক প্রক্রিয়া আউটসোর্সিং এবং সফটওয়্যার গবেষণা পরিষেবায় আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাজেটে তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি সক্ষম পরিষেবার বৃদ্ধির জন্য একাধিক সংস্কার ঘোষণা করা হয়েছে।
তথ্যকেন্দ্রের মাধ্যমে ক্লাউড পরিষেবা রপ্তানি বৃদ্ধি
কেন্দ্রীয় বাজেটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল, তথ্যকেন্দ্র পরিকাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক ক্লাউড পরিষেবা প্রদানকারী সংস্থাকে উৎসাহ দেওয়া।
ভারতে অবস্থিত পরিকাঠামো ব্যবহার করে আন্তর্জাতিক গ্রাহকদের ক্লাউড পরিষেবা প্রদানকারী বিদেশি সংস্থাকে ২০৪৭ সাল পর্যন্ত কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, তথ্যকেন্দ্র পরিষেবা প্রদানকারী সংস্থার জন্য ১৫ শতাংশ সেফ হারবার মার্জিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি পরিষেবায় সেফ হারবার সংস্কার
বিধি সরলীকরণের জন্য সফটওয়্যার উন্নয়ন পরিষেবা, তথ্যপ্রযুক্তি সক্ষম পরিষেবা, জ্ঞানভিত্তিক আউটসোর্সিং পরিষেবা এবং সফটওয়্যার গবেষণা পরিষেবা একত্র করে তথ্যপ্রযুক্তি পরিষেবা নামে একটি বিভাগ তৈরি করা হয়েছে।
এই বিভাগের জন্য ১৫.৫ শতাংশ সেফ হারবার মার্জিন নির্ধারণ করা হয়েছে।
সেফ হারবার সীমা ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২,০০০ কোটি টাকা করা হয়েছে।
অগ্রিম মূল্য নির্ধারণ চুক্তি সংস্কার
তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির জন্য অগ্রিম মূল্য নির্ধারণ চুক্তির প্রক্রিয়া দ্রুত করার প্রস্তাব করা হয়েছে।
এই চুক্তি দুই বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রয়োজনে অতিরিক্ত ছয় মাস সময় বৃদ্ধি করা যাবে।
চুক্তির সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাকেও সংশোধিত কর রিটার্ন দাখিলের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
পরিষেবা ক্ষেত্র শক্তিশালী করতে বাজেটের অন্যান্য উদ্যোগ
কেন্দ্রীয় বাজেটে দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, ঐতিহ্যবাহী চিকিৎসা এবং পর্যটন উন্নয়নের মাধ্যমে পরিষেবা ক্ষেত্রকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিচর্যা পরিষেবা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন
বৃদ্ধ ও স্বাস্থ্য সহায়তা পরিষেবা শক্তিশালী করতে দক্ষ পরিচর্যাকারী তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
আগামী বছরে ১.৫ লক্ষ পরিচর্যাকারী প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আয়ুষ ক্ষেত্রের প্রসার
আন্তর্জাতিক পর্যায়ে আয়ুষ চিকিৎসা ব্যবস্থার প্রসার ঘটাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষিত পদক্ষেপ
তিনটি নতুন সর্বভারতীয় আয়ুর্বেদ প্রতিষ্ঠান স্থাপন
জামনগরের আন্তর্জাতিক ঐতিহ্যবাহী চিকিৎসা কেন্দ্র উন্নত করা
আয়ুষ ওষুধ পরীক্ষাগার উন্নত করা
পর্যটন উন্নয়ন
পর্যটন ক্ষেত্র উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।
চিকিৎসা পর্যটন
ভারতকে আন্তর্জাতিক চিকিৎসা পর্যটনের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পাঁচটি আঞ্চলিক চিকিৎসা পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পর্যটন গাইড প্রশিক্ষণ
মোট ২০টি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে ১০,০০০ গাইড প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রত্নতাত্ত্বিক স্থান উন্নয়ন
মোট ১৫টি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে লোথাল, সারণাথ ও হস্তিনাপুর। উত্তর-পূর্ব ভারতে একটি নতুন বৌদ্ধ পর্যটন পরিক্রমা তৈরি করা হবে।
উচ্চগতির রেল ও পর্যটন সংযোগ
নিম্নলিখিত উচ্চগতির রেলপথ প্রস্তাব করা হয়েছে
মুম্বই–পুনে
পুনে–হায়দরাবাদ
হায়দরাবাদ–বেঙ্গালুরু
হায়দরাবাদ–চেন্নাই
চেন্নাই–বেঙ্গালুরু
বেঙ্গালুরু–বারাণসী
বারাণসী–শিলিগুড়ি
পরিষেবা রপ্তানির নতুন শক্তি
গ্লোবাল কেপেবিলিটি সেন্টার: ২০২০ থেকে ২০২৫ সময়কালে গ্লোবাল কেপেবিলিটি সেন্টারের সংখ্যা বছরে গড়ে ৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
২০২৪ অর্থবর্ষে ভারতে ১,৭০০-এর বেশি কেন্দ্র রয়েছে। এতে ১৯ লক্ষের বেশি কর্মী কাজ করছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল সক্ষমতা
স্ট্যানফোর্ড কৃত্রিম বুদ্ধিমত্তা সূচক প্রতিবেদন ২০২৫ অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতায় ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
রাষ্ট্রসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের প্রযুক্তি প্রস্তুতি সূচকে ভারত ২০২২ সালে ৪৮তম স্থান থেকে ২০২৪ সালে ৩৬তম স্থানে উন্নীত হয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ভূমিকা
ভারতের বাণিজ্য চুক্তিগুলি আন্তর্জাতিক বাজারে পরিষেবা ক্ষেত্রের প্রবেশাধিকার বাড়িয়েছে। এতে ভারতীয় পেশাজীবীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগও বেড়েছে।
ভারত–যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি: যুক্তরাজ্য ১৩৭টি পরিষেবা উপক্ষেত্রে বাজার প্রবেশাধিকার দিয়েছে।
সহজ ভিসা প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় পেশাজীবীরা কাজ করতে পারবেন।
২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি সামাজিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ভারত–ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি
ইউরোপীয় ইউনিয়ন ১৪৪টি পরিষেবা উপখাতে প্রবেশাধিকার দিয়েছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি ও পেশাগত পরিষেবা অন্তর্ভুক্ত।
ভারত–ওমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি
ওমান ১২৭টি পরিষেবা উপক্ষেত্রে বাজার প্রবেশাধিকার দিয়েছে।
ভারত–নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তি
নিউজিল্যান্ড ১১৮টি পরিষেবা ক্ষেত্রে প্রবেশাধিকার দিয়েছে। দক্ষ ভারতীয় কর্মীদের জন্য ৫,০০০ ভিসা কোটা নির্ধারণ করা হয়েছে।
ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতির সঙ্গে চুক্তি
এই চুক্তির অধীনে
সুইজারল্যান্ড ১২৮টি
নরওয়ে ১১৪টি
লিচেনস্টাইন ১০৭টি
আইসল্যান্ড ১১০টি পরিষেবা ক্ষেত্রে প্রবেশাধিকার দিয়েছে।
পরবর্তী ১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ১০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ভারত–অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি
অস্ট্রেলিয়া ১৩৫টি পরিষেবা উপক্ষেত্রে বাজার প্রবেশাধিকার দিয়েছে।
ভারতীয় পেশাজীবীদের চার বছর পর্যন্ত কাজের সুযোগ দেওয়া হবে।
মরিশাসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি
ভারতীয় পরিষেবা প্রদানকারীরা ১১৫টি পরিষেবা ক্ষেত্রে বাজার প্রবেশাধিকার পেয়েছে।
উপসংহার
গত কয়েক বছরে ভারতের পরিষেবা রপ্তানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং দেশের বহির্ক্ষেত্রের অন্যতম শক্তিশালী ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ তথ্যপ্রযুক্তি সংস্কার, ডিজিটাল পরিকাঠামো উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা শক্তিশালী করার মাধ্যমে এই অগ্রগতি আরও দ্রুত করার লক্ষ্য নিয়েছে।
সুদক্ষ মানবসম্পদ, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে ভারতের পরিষেবা ক্ষেত্র আন্তর্জাতিক অর্থনীতিতে দেশের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।
তথ্যসূত্র
Ministry of Finance
https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf
https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219981®=3&lang=2
https://incometaxindia.gov.in/Rules/Income-Tax%20Rules/103120000000007832.htm
https://www.indianembassyusa.gov.in/pdf/advance_pricing_agreement_guidance_with_faqs_(tpi-43).pdf
https://incometaxindia.gov.in/Rules/Income-Tax%20Rules/103120000000007189.htm
Ministry of Commerce & Industry
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228785®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219146®=3&lang=1
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/dec/doc20251218737701.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207583®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2173138®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812730®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1708794®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220413®=3&lang=2
https://www.commerce.gov.in/wp-content/uploads/2026/03/FTAs-achievement.pdf
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156654&ModuleId=3®=3&lang=2
Reserve Bank of India
https://rbidocs.rbi.org.in/rdocs/PressRelease/PDFs/PR1208964F52A6DCBA464A91D091157FBCEC65.PDF
https://rbidocs.rbi.org.in/rdocs/PressRelease/PDFs/PR14286754E6C89EA04E6FBCE6626CE3CDF389.PDF
https://rbidocs.rbi.org.in/rdocs/PressRelease/PDFs/PR21919AC9681140584EFDB0D359321C6149A5.PDF
International Institutions
https://www.imf.org/en/news/articles/2026/01/28/cf-business-growth-and-innovation-can-boost-indias-productivity
https://unctad.org/system/files/official-document/tir2025ch3_en.pdf
https://documents1.worldbank.org/curated/en/099112525160536089/pdf/P505350-59c98ca8-0803-4f23-b470-17f3dab010ab.pdf
https://financing.desa.un.org/sites/default/files/2024-10/CRP%2024%20APA%20FAQs%20Appendix%20A%20.pdf
https://www.ilo.org/publications/major-publications/care-work-investing-care-leave-and-services-more-gender-equal-world-work
See in PDF
****
SSS/SS
(Explainer ID: 157810)
आगंतुक पटल : 6
Provide suggestions / comments