Infrastructure
SWAMIH: ভারতের আবাসন ক্ষেত্রে নীতিগত সহায়তার গুরুত্বপূর্ণ উদ্যোগ
Posted On:
13 MAR 2026 3:59PM
নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৬
মূল বিষয়বস্তু
২০১৯ সালে শুরু হওয়া SWAMIH কর্মসূচি স্থগিত হয়ে থাকা সাশ্রয়ী ও মধ্যম আয়ের আবাসন প্রকল্পে শেষ পর্যায়ের অর্থায়ন প্রদান করে।
এই কর্মসূচির অধীনে এখন পর্যন্ত ৫৮,৫৯৬টি বাড়ি সম্পন্ন হয়েছে। এক লক্ষের বেশি বাড়ি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ২.৩৮ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন।
স্থগিত প্রকল্প পুনরুজ্জীবনের ফলে ৩০,০০০-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নির্মাণ সামগ্রীর চাহিদাও বেড়েছে।
অতিরিক্ত ১ লক্ষ স্থগিত আবাসন ইউনিট সম্পন্ন করতে ১৫,০০০ কোটি টাকার SWAMIH ফান্ড–২ ঘোষণা করা হয়েছে।
ভারতের রূপান্তরের কেন্দ্রে আবাসন
ভারতের কোটি কোটি পরিবারের কাছে নিজস্ব বাড়ি স্থিতি, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রতীক। শহর বিস্তারের সঙ্গে আবাসন সামাজিক কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আবাসন নির্মাণ নির্মাণশিল্প, পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্রেও কর্মসংস্থান তৈরি করে। বহু প্রকল্প অর্থনৈতিক সমস্যা বা অন্যান্য কারণে মাঝপথে থেমে যায়।
২০২৩ সালে নগর বিষয়ক মন্ত্রকের এক বিশেষজ্ঞ কমিটি জানায় যে আবাসন প্রকল্পে আর্থিক ঘাটতি, ব্যয় বৃদ্ধি ও বিলম্বের কারণে চাপ তৈরি হয়। এই পরিস্থিতিতে প্রকল্প সম্পন্ন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। এই প্রেক্ষাপটে ২০১৯ সালে সাশ্রয়ী ও মধ্যম আয়ের আবাসন বিনিয়োগ তহবিল (SWAMIH) চালু করা হয়। এই তহবিলের উদ্দেশ্য নতুন প্রকল্প শুরু করা নয়, বরং চলমান প্রকল্প সম্পন্ন করা।
এই উদ্যোগের মাধ্যমে অসম্পূর্ণ নির্মাণকে সম্পূর্ণ বাড়িতে রূপান্তর করা, গৃহক্রেতাদের স্বার্থ রক্ষা করা এবং আবাসন ক্ষেত্রে আস্থা পুনর্গঠন করা হচ্ছে। বর্তমানে SWAMIH তহবিল ২০টি শহর ও ১২টি রাজ্যে ১৪৬টি আবাসন প্রকল্পে কাজ করছে। এর মাধ্যমে ১ লক্ষের বেশি বাড়ি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের আবাসন নীতির কাঠামো
ভারতের আবাসন নীতি বিভিন্ন আয়ের শ্রেণী, অঞ্চল ও উন্নয়নের স্তর অনুযায়ী গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছেঃ
বাড়ি নির্মাণ
সাশ্রয়ী আবাসন
ভাড়া আবাসন
স্থগিত প্রকল্প সম্পন্ন করার ব্যবস্থা
প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)
২০১৫ সালে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, নিম্ন আয় ও মধ্যম আয়ের পরিবারকে পাকা বাড়ি প্রদান করা।
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০
এই কর্মসূচির মাধ্যমে আগামী পর্যায়ে ১ কোটি পরিবারকে বাড়ি সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মোট ১০ লাখ কোটি টাকার বিনিয়োগে এই কর্মসূচি ৫ বছরে বাস্তবায়ন করা হবে। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে নতুন পর্যায় শুরু হয়েছে।
সাশ্রয়ী ভাড়া আবাসন
শহরে কাজ করা শ্রমিক ও অভিবাসীদের জন্য সাশ্রয়ী ভাড়া আবাসন কমপ্লেক্স চালু করা হয়েছে। সরকারি আবাসন ও নতুন নির্মাণ প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
SWAMIH-এর বিশেষ ভূমিকা
অন্য কর্মসূচিগুলি যেখানে নতুন বাড়ি নির্মাণে গুরুত্ব দেয়, সেখানে SWAMIH-এর কাজ হলো অসম্পূর্ণ প্রকল্প সম্পন্ন করা। ভারত সরকার, সরকারি ব্যাঙ্ক এবং এলআইসি মিলিয়ে ১৫,৫৩১ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।
কেন SWAMIH প্রয়োজন
SWAMIH চালুর আগে প্রায় ১,৫০৯টি প্রকল্পে ৪.৫৮ লক্ষ বাড়ি স্থগিত ছিল। এগুলির অধিকাংশই সাশ্রয়ী ও মধ্যম আয়ের আবাসন প্রকল্প। এসব প্রকল্প সম্পন্ন করতে প্রায় ৫৫,০০০ কোটি টাকা প্রয়োজন ছিল।
SWAMIH তহবিলের মাধ্যমে আর্থিক প্রবাহ বাড়ানো হয়েছে। এর ফলে নির্মাণ, নির্মাণ সামগ্রী এবং আর্থিক পরিষেবা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে। ২০২১ সালে মুম্বাইয়ের রিভালি পার্ক প্রকল্প SWAMIH তহবিলের সাহায্যে সম্পন্ন হয়। এটি এই কর্মসূচির প্রথম সফল প্রকল্প।
২০২৩ সালের মার্চ পর্যন্ত ২২,৫০০ বাড়ি সম্পন্ন হয়। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই সংখ্যা ৫৮,০০০-এর বেশি হয়েছে।
SWAMIH-এর কাঠামো
SWAMIH একটি সরকার-সমর্থিত বিনিয়োগ তহবিল। ভারত সরকার তহবিলের পৃষ্ঠপোষক। অর্থ মন্ত্রকের অর্থ বিষয়ক দপ্তর নীতিগত তদারকি করে। এসবিআই ক্যাপ ভেঞ্চারস লিমিটেড তহবিল পরিচালনা করে। এটি ক্যাটিগরি–২ বিকল্প বিনিয়োগ তহবিল হিসেবে নিবন্ধিত। এর উদ্দেশ্য স্থগিত আবাসন প্রকল্পে অগ্রাধিকার ঋণ প্রদান।
SWAMIH অর্থায়নের যোগ্যতা
SWAMIH থেকে অর্থ পেতে প্রকল্পগুলিকে কয়েকটি শর্ত পূরণ করতে হয়।
১. অর্থের অভাবে স্থগিত প্রকল্প হতে হবে।
২. রিয়েল এস্টেট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিবন্ধন থাকতে হবে।
৩. সাশ্রয়ী বা মধ্যম আয়ের আবাসন প্রকল্প হতে হবে। বাড়ির আয়তন ২০০ বর্গমিটারের কম হতে হবে।
মূল্যসীমাঃ
মুম্বই মহানগর অঞ্চলে ২ কোটির কম জাতীয় রাজধানী অঞ্চল, চেন্নাই, কলকাতা, পুনে, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও আহমেদাবাদে ১.৫ কোটির কম
অন্যান্য অঞ্চলে ১ কোটির কম
৪. প্রকল্পের সম্পদের মূল্য ইতিবাচক হতে হবে।
৫. সম্পন্ন হওয়ার কাছাকাছি প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়।
এছাড়া, অনুৎপাদক সম্পদ ঘোষিত প্রকল্প বা জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালে চলমান মামলার প্রকল্পও বিবেচিত হতে পারে।
SWAMIH-এর অগ্রগতি
২০২৫-এর ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫৮,০০০-এর বেশি বাড়ি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৭,০০০-এর বেশি ইউনিট অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য। তহবিল থেকে ৪৯,৫০০ কোটি টাকার বেশি মূলধন সক্রিয় হয়েছে। মোট উন্নয়ন এলাকা ৯ কোটি বর্গফুটের বেশি। এর মধ্যে ৪৪ শতাংশ প্রকল্প নিম্ন ও মধ্যম আয়ের আবাসন। এই প্রকল্পগুলির মাধ্যমে ৩০,০০০-এর বেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার ৬,৯০০ কোটির বেশি রাজস্ব পেয়েছে।
নির্মাণে ব্যবহৃত হয়েছে ২০ লাখ টনের বেশি সিমেন্ট ও ৫.৫ লাখ টনের বেশি ইস্পাত। প্রকল্প এলাকায় ১.০৬ লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে।
মোট বিনিয়োগের প্রায় ৫০ শতাংশ বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হয়েছে। ভারত সরকারের বিনিয়োগ ৭,০০০ কোটি টাকার মধ্যে ৩,৫০০ কোটি টাকা ইতিমধ্যে ফেরত এসেছে।
SWAMIH-এর সাফল্যের উদাহরণ
এস এস লিফ, গুরুগ্রাম
মোট ৬৭০ ইউনিটের আবাসন প্রকল্প। ২০১২ সালে শুরু হলেও অর্থাভাবের কারণে পাঁচ বছর বিলম্ব হয়।
২০২০ সালে SWAMIH বিনিয়োগের পর প্রকল্প দ্রুত সম্পন্ন হয়।
২০২২ সালে সম্পূর্ণ দখল সনদ পাওয়া যায়।
ফলাফল
মোট দুই বছরের মধ্যে প্রকল্প সম্পন্ন মোট ১৬৪ কোটি টাকা সংগ্রহ
মোট ৬৭০ গৃহক্রেতা বাড়ি পান
মন্ত্রী সেরেনিটি, বেঙ্গালুরু
মোট ১,৮০০ ইউনিটের আবাসন প্রকল্প।
মোট ২০১১ সালে শুরু হয়। অর্থাভাবের কারণে বিলম্ব হয়।
২০২০ সালে SWAMIH বিনিয়োগ করে।
ফলাফল
মোট ৪ বছরের মধ্যে প্রকল্প সম্পন্ন মোট ৪৫০ কোটি টাকা বিক্রি মোট ২৩০ কোটি টাকার ঋণ পরিশোধ মোট ১,৮০০ পরিবার বাড়ি পায়
এলিট অ্যাক্রেস, চেন্নাই
মোট ২৪৯ ইউনিটের প্রকল্প।
২০১৭ সালে শুরু হলেও অনুমোদন বিলম্ব ও আর্থিক সমস্যার কারণে থেমে যায়।
২০২০ সালে SWAMIH বিনিয়োগ করে।
ফলাফল
মোট দুই বছরের মধ্যে প্রকল্প সম্পন্ন মোট ১৯৩ ইউনিট বিক্রি
মোট ৫৯ কোটি টাকা সংগ্রহ
মোট ২৫০ পরিবার বাড়ি পায়
SWAMIH ফান্ড–২
২০২৫–২৬ বাজেটে SWAMIH ফান্ড–২ ঘোষণা করা হয়েছে। এই তহবিলে ১৫,০০০ কোটি টাকা থাকবে। সরকার, ব্যাঙ্ক এবং বেসরকারি বিনিয়োগকারীরা এতে অংশ নেবে। এই তহবিলের মাধ্যমে অতিরিক্ত ১ লক্ষ আবাসন ইউনিট সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপসংহার
SWAMIH শুধু একটি অর্থায়ন তহবিল নয়। এটি আর্থিক বাজার, নিয়ন্ত্রক কাঠামো এবং সামাজিক প্রয়োজনের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। এই উদ্যোগের মাধ্যমে অসম্পূর্ণ বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে, নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে, ও গৃহক্রেতাদের আস্থা ফিরে এসেছে। SWAMIH ফান্ড–২ চালুর মাধ্যমে সাশ্রয়ী ও মধ্যম আয়ের আবাসনের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি আরও শক্তিশালী হয়েছে। এই উদ্যোগ ভারতের আবাসন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্থিতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র
Ministry of Finance
https://dea.gov.in/our-organizations/investment-digital-economy-divison
https://financialservices.gov.in/beta/sites/default/files/2025-02/Budget.pdf
https://dea.gov.in/statistics-graphs
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1590799
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212593
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/mar/doc2023310168601.pdf
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=151332
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1911270
Ministry of Housing and Urban Affairs
https://pmaymis.gov.in/
https://pmaymis.gov.in/pmaymis2_2024/PMAY-urban-2.html
https://arhc.mohua.gov.in/
Others
https://sbiventures.co.in/funds-managed/swamih-investment-fund/
Click here to see pdf
****
SSS/SS
(Explainer ID: 157803)
आगंतुक पटल : 8
Provide suggestions / comments