• Sitemap
  • Advance Search
Social Welfare

পিএম ই-বিদ্যা

সর্বত্র প্রত্যেক শিক্ষার্থীকে সক্ষম করে তোলা

Posted On: 10 MAR 2026 3:07PM

নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৬

 

মূল বিষয়বস্তু

পিএম ই-বিদ্যার গুরুত্বপূর্ণ উপাদান দীক্ষা (DIKSHA) প্ল্যাটফর্মে মার্চ ২০২৬ পর্যন্ত ২ কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে।

ভারতের নিজস্ব মুক (MOOC) প্ল্যাটফর্ম স্বয়ম (SWAYAM)-এ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৫.৮০ কোটির বেশি নিবন্ধন হয়েছে।

স্বয়মপ্রভা (SWAYAM Prabha)-র ৪৮টি ডিটিএইচ চ্যানেল ২৪ ঘণ্টা শিক্ষা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করে, যা বিভিন্ন ভারতীয় ভাষায় উপলব্ধ।

শিক্ষা মন্ত্রক ও আইআইটি কানপুরের সহযোগিতায় চালু হওয়া সাথী (SATHEE) পোর্টাল উচ্চশিক্ষা ও প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি। এটি ওয়েবসাইট এবং স্বয়ম প্রভা-র সাতটি ডিটিএইচ চ্যানেলের মাধ্যমে ব্যবহার করা যায়।

ভূমিকা

শিক্ষা ও জ্ঞানবিস্তার শিক্ষার্থীদের বৌদ্ধিক ও সামাজিক ভিত্তি গড়ে তোলে এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তাদের প্রস্তুত করে।

 ভবিষ্যৎমুখী, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর মাধ্যমে এই দৃষ্টিভঙ্গি তুলে ধরে।

জাতীয় শিক্ষা নীতি ২০২০ সমতা-ভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বহুমাত্রিক ও সমন্বিত শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি, সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ভারতে প্রায় ২৪.৮ কোটি স্কুলগামী শিশু এবং ৪.৩৩ কোটি উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে। অনেকেই প্রত্যন্ত অঞ্চলে বাস করে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো কঠিন। সামাজিক-অর্থনৈতিক কারণ, যেমন পারিবারিক দায়দায়িত্ব বা জীবিকা অর্জনের প্রয়োজন, নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতিতে বাধা সৃষ্টি করে। বহু অঞ্চলে প্রশিক্ষিত শিক্ষকের ঘাটতিও বিদ্যমান।

কোভিড-১৯ অতিমারী প্রায় ২৫ কোটি স্কুল শিক্ষার্থীর শিক্ষাজীবনে প্রভাব ফেলেছিল। এর ফলে, বিকল্প শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে ডিজিটাল শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে উঠে আসে।

এই লক্ষ্য পূরণের জন্য সরকার পিএম ই-বিদ্যা উদ্যোগ চালু করে। “এক দেশ, এক ডিজিটাল শিক্ষা পরিকাঠামো” ধারণার ভিত্তিতে এই উদ্যোগের মাধ্যমে দীক্ষা, স্বয়ম, স্বয়মপ্রভা টিভি চ্যানেল, রেডিও, পডকাস্ট এবং সম্প্রদায়ভিত্তিক ডিজিটাল পরিষেবা একত্রিত করা হয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা হচ্ছে।

 

পিএম ই-বিদ্যার বিকাশ

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা

কোভিড-১৯ লকডাউনের সময় শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ১৭ মে, ২০২০ তারিখে পিএম ই-বিদ্যা চালু করা হয়। টেলিভিশন, রেডিও এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়া ছিল এর উদ্দেশ্য।

পরবর্তীতে ৭ আগস্ট, ২০২০-তে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে এটি একটি সমন্বিত কাঠামো হিসাবে প্রতিষ্ঠিত হয়।

এই উদ্যোগ নিম্নলিখিত কর্মসূচির উপর ভিত্তি করে গড়ে উঠেছে:

ডিজিটাল ইন্ডিয়া
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে শিক্ষা বিষয়ক জাতীয় মিশন
স্বয়ম বুক প্ল্যাটফর্ম
সমগ্র শিক্ষা কর্মসূচি
নিষ্ঠা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

পিএম ই-বিদ্যার গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে রয়েছে:

“এক শ্রেণী, এক টিভি চ্যানেল” ব্যবস্থা (স্বয়মপ্রভা)
“এক দেশ, এক ডিজিটাল প্ল্যাটফর্ম” ধারণা (দীক্ষা ও স্বয়ম)

পিএম ই-বিদ্যার প্রধান স্তম্ভ

পিএম ই-বিদ্যার ছয়টি প্রধান স্তম্ভ রয়েছে। এগুলি অনলাইন, সম্প্রচার ও অফলাইন মাধ্যমকে একত্রিত করে সকলের জন্য ডিজিটাল শিক্ষা নিশ্চিত করে।

এসবের মধ্যে রয়েছে:

স্বয়ম (SWAYAM)
স্বয়মপ্রভা
দীক্ষা (DIKSHA)
রেডিও, কমিউনিটি রেডিও ও পডকাস্টের ব্যবহার
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ই-কনটেন্ট
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনলাইন কোচিং

স্বয়ম

আইআইটি মাদ্রাজের সহযোগিতায় চালু হওয়া স্বয়ম প্ল্যাটফর্ম “যে কেউ, যেকোনো সময়, যেকোনো স্থানে শিক্ষা” ধারণার উপর ভিত্তি করে তৈরি। এখানে বিভিন্ন বিষয়ের উচ্চমানের কোর্স উপলব্ধ।

জানুয়ারি ২০২৬ পর্যন্ত স্বয়ম প্ল্যাটফর্মে ৪,৪০০-র বেশি কোর্স তৈরি হয়েছে। এগুলি ১০টি জাতীয় সমন্বয়কারী সংস্থা প্রস্তুত করেছে:

এনপিটিইএল
ইউজিসি
এআইসিটিই
সিইসি
ইগনু
আইআইএম বেঙ্গালুরু
এনআইটিটিটিআর
আইএনআই
এনসিইআরটি
এনআইওএস

স্বয়ম-এ মোট ৫.৮০ কোটি শিক্ষার্থী নিবন্ধন করেছে এবং ৫২.৮৮ লাখ শংসাপত্র প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০২১ সালে স্বয়ম-এর সাহায্যে অনলাইন শিক্ষার জন্য ক্রেডিট কাঠামো চালু করে।  বিশ্ববিদ্যালয়গুলি থেকে একটি সেমিস্টারের মোট কোর্সের ৪০ শতাংশ পর্যন্ত স্বয়মের সাহায্যে পরিচালনা হতে পারে।

স্বয়ম কোর্সে চারটি প্রধান উপাদান রয়েছে:

ভিডিও লেকচার
ডাউনলোডযোগ্য পাঠ্যসামগ্রী
কুইজ ও পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন
অনলাইন আলোচনা ফোরাম

সব কোর্স শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে। তবে, শংসাপত্র পেতে নির্ধারিত কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

স্বয়মপ্রভা

স্বয়মপ্রভা ৪৮টি ডিটিএইচ চ্যানেলের একটি সমষ্টি, যেখানে সর্বসমুয় শিক্ষা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এগুলি ডিডি ফ্রি ডিশ ও ইন্টারনেট অ্যাপের মাধ্যমে দেশের সব শিক্ষার্থীর জন্য উপলব্ধ।

ডিসেম্বর ২০২৪-এ ৩১ নম্বর চ্যানেল চালু হয়, যেটি ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষার জন্য নিবেদিত।

সাথী (SATHEE)

শিক্ষা মন্ত্রক ও আইআইটি কানপুরের সহযোগিতায় নভেম্বর ২০২৩-এ সাথে প্ল্যাটফর্ম চালু হয়।

এই প্ল্যাটফর্মে আইআইটি ও এআইআইএমএস-এর শিক্ষাবিদদের তৈরি মানসম্পন্ন শিক্ষাসামগ্রী বিনামূল্যে পাওয়া যায়। শিক্ষার্থীরা জেইই, নিট, এসএসসি, আইসিএআর, কিউইটি, আইবিপিএস-সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে পারে।

সাথী-র প্রধান বৈশিষ্ট্য

আইআইটি ও এআইআইএমএস শিক্ষকদের লেকচার
ডেইলি প্র্যাকটিস প্রবলেম ও মক টেস্ট
মেন্টরশিপ ও প্রেরণামূলক সেশন
৮০,০০০-এর বেশি প্রশ্নভান্ডার
ডাউট ক্লিয়ারিং সেশন
পরীক্ষার আগে ক্র্যাশ কোর্স
বহুভাষিক কনটেন্ট
এআই ভিত্তিক ব্যক্তিগত শিক্ষার পরিকল্পনা

শিক্ষার্থীদের জন্য সাতটি ডিটিএইচ চ্যানেল চালু হয়েছে। আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপও উপলব্ধ।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা

পিএম ই-বিদ্যার অধীনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষ শিক্ষাসামগ্রী তৈরি করা হয়েছে।

দীক্ষা প্ল্যাটফর্মে ডেইজি ফরম্যাটে অডিওবুক উপলব্ধ। ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ অভিধানও তৈরি হয়েছে।

এনআইওএস সাতটি মাধ্যমিক বিষয় এবং যোগব্যায়াম নিয়ে ২৭০-এর বেশি সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও তৈরি করেছে।

এনসিইআরটি পাঠ্যবইকে ইউনিকোড ই-বুকে রূপান্তর করেছে এবং টেক্সট-টু-স্পিচ প্রযুক্তির সঙ্গে ব্যবহারযোগ্য করেছে।

বর্খা: সবার জন্য পাঠ

স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ তৈরি করেছে বর্খা: এ রিডিং সিরিজ ফর অল। এতে ৪০টি বহুভাষিক গল্পপুস্তিকা রয়েছে।

এতে রয়েছে:

ট্যাকটাইল ছবি
উচ্চ কনট্রাস্ট চিত্র
সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও
অডিও-ভিডিও পাঠ

এই সিরিজ এনসিইআরটি ওয়েবসাইট ও ই-পাঠশালা প্ল্যাটফর্মে উপলব্ধ।

উপসংহার

কোভিড-১৯ সময়ের জরুরি উদ্যোগ হিসাবে শুরু হলেও পিএম ই-বিদ্যা এখন ভারতের শক্তিশালী ডিজিটাল শিক্ষা পরিকাঠামোতে পরিণত হয়েছে। এটি অনলাইন, সম্প্রচার ও অফলাইন তিন ধরনের মাধ্যমের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করছে।

মোট ২৪.৮ কোটি স্কুল শিক্ষার্থী, শিক্ষক, প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিপ্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

ভারত যখন বিকশিত ভারত ২০৪৭ লক্ষ্যের দিকে এগোচ্ছে, তখন পিএম ই-বিদ্যা প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি সার্বিক উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। স্থান, ভাষা বা সক্ষমতা নির্বিশেষে প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনাকে বাস্তবায়িত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিরবচ্ছিন্ন বিনিয়োগ, সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে পিএম ই-বিদ্যা ভারতের সর্বজনীন ও ভবিষ্যৎমুখী শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

তথ্যসূত্র

Press Information Bureau:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097864

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1900797

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1997882

PM e-Vidya:

https://pmevidya.education.gov.in/radio.html
https://pmevidya.education.gov.in/cwsn.html
https://pmevidya.education.gov.in/swayam-portal.html

Central Institute of Educational Training:

https://ciet.ncert.gov.in/barkhaa

https://ciet.ncert.gov.in/initiative/nistha

SWAYAM:

https://swayam.gov.in/

SWAYAM Prabha:

https://www.swayamprabha.gov.in/about/competitive

https://www.swayamprabha.gov.in/about

Ministry of Education:

https://www.nios.ac.in/departmentsunits/media-unittelecast/mukta-vidya-vani-and-community-radio.aspx

https://cdnbbsr.s3waas.gov.in/s3kv04a78efe4184c43df899cc8ec2e7bd/uploads/2024/08/2024081655-1.pdf

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/1714/AU210.pdf?source=pqals#:~:text=ANNPURNA%20DEVI),teacher%20educators%20across%20the%20country.

https://diksha.gov.in/

https://www.onos.gov.in/

https://dsel.education.gov.in/en/nep-overview

Click here for pdf file. 

*******
SSS/SS

(Explainer ID: 157779) आगंतुक पटल : 9
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada
Prime Minister mygov.in Content Link
National Portal Of India
STQC Certificate