Social Welfare
মহিলাদের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ
Posted On:
06 MAR 2026 11:26AM
নয়াদিল্লি, ৬ মার্চ, ২০২৬
নারীর আর্থিক ক্ষমতায়নের পথে ভারতের যাত্রা
নারীর ক্ষমতায়ন মানেই মজবুত পরিবার, সমৃদ্ধ সমাজ এবং উন্নত জাতি। এই উপলব্ধি থেকেই গত এক দশকে ভারতে নারীর অর্থনৈতিক স্বাধীনতার পরিসর উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। নারী-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করে সরকার দক্ষতা, ঋণ, বাজার এবং জীবিকার সুযোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে, বিশেষ করে, গ্রামীণ ও বঞ্চিত নারীদের জন্য। লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত, যেখানে প্রতিটি নারী উন্নয়নের সমান অংশীদার।
কন্যাদের আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণ
কন্যাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা মানে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগে যথাযথ বিনিয়োগ। এতে তারা স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন গড়ে তুলতে সক্ষম হয়। এতে শুধু ব্যক্তিগত ভবিষ্যৎ নয়, পরিবার, সমাজ এবং দেশও শক্তিশালী হয়।
এই লক্ষ্য পূরণে সুকন্যা সমৃদ্ধি যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উচ্চ সুদ, কর সুবিধা এবং পরিবারের জন্য নির্ভরযোগ্য সঞ্চয়ের সুযোগ প্রদান করে এই প্রকল্প।
সুকন্যা সমৃদ্ধি যোজনা
২০১৫ সালের ২২ জানুয়ারি বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির আওতায় চালু হয়। এটি কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি সরকারি সঞ্চয় প্রকল্প। অভিভাবকেরা কন্যার শিক্ষা ও বিবাহের জন্য সঞ্চয় করতে পারেন। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট আমানতের পরিমান ৩.৩৩ লক্ষ কোটি টাকার বেশি।

প্রযুক্তিনির্ভর গ্রামীণ জীবিকার রূপান্তর
গ্রামীণ ভারতে সম্প্রদায়ভিত্তিক শক্তি, দক্ষতা উন্নয়ন এবং সম্পদে প্রবেশাধিকারের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে গ্রামীণ পরিবার, বিশেষ করে নারীরা, উদ্যোক্তা ও উৎপাদক হিসাবে আত্মপ্রকাশ করছেন।
দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশন
গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রধান কর্মসূচি। এই মিশনের সাহায্যে গ্রামীণ নারীদের স্বনির্ভর গোষ্ঠীতে সংগঠিত করা হয়।
মূল বৈশিষ্ট্য
ব্যাংক সখী: ব্যাংক শাখায় প্রশিক্ষিত নারী কর্মী স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সঞ্চয়, লেনদেন ও ঋণ পরিষেবায় সহায়তা করেন।
কৃষি সখী ও পশু সখী: কৃষি ও পশুপালন বিষয়ে নিয়মিত পরামর্শ দেন।
স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পারিবারিক হিংসা প্রতিরোধ ও স্যানিটেশন বা স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি পরিচালিত হয়।
নমো ড্রোন দিদি যোজনা
গ্রামীণ নারীদের ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ক্ষেত্রের প্রকল্প। নির্বাচিত নারী স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্রে তরল সার ও কীটনাশক ছিটানোর জন্য ভাড়াভিত্তিক পরিষেবা দেওয়া হয়। এতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায় এবং নারীদের জন্য স্থায়ী আয়ের সুযোগ তৈরি হয়।
নারী উদ্যোগপতি গড়ে তোলা
নারীরা উদ্যোগপতি হলে পরিবার ও সমাজে স্থিতি ও সুযোগ বাড়ে। এই লক্ষ্য সামনে রেখে সরকার একাধিক কর্মসূচি গ্রহণ করেছে।
লাখপতি দিদি প্রকল্প
দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল। এর লক্ষ্য গ্রামীণ দারিদ্র্য হ্রাস এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন।
শি-মার্ট
কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ শি-মার্ট উদ্যোগ ঘোষণা করা হয়েছে। প্রতিটি জেলায় সম্প্রদায়ভিত্তিক খুচরো বিপণন কেন্দ্র গড়ে তোলা হবে। স্বনির্ভর গোষ্ঠীর নারীদের তৈরি পণ্যের বিপণনের জন্য বিশেষ মাধ্যম তৈরি হবে।
উওম্যানিয়া উদ্যোগ
বাণিজ্য ও শিল্প মন্ত্রকের গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেসের প্রধান কর্মসূচি। ২০১৯-এর ১৪ জানুয়ারি সালে চালু হয়। নারী পরিচালিত ক্ষুদ্র উদ্যোগ ও স্বনির্ভর গোষ্ঠীর সরকারি ক্রয়ে অংশগ্রহণ বাড়ানোই লক্ষ্য।
২০২৬-এর ১৪–১৫ জানুয়ারি জিইএম নারী সমবায় ফোরামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সরকারি ক্রয়ে অংশগ্রহণ বাড়াতে প্রশিক্ষণ, পণ্য তালিকাভুক্তি ও প্রক্রিয়া সহজীকরণে সহায়তা দেওয়া হচ্ছে।
২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দুই লক্ষের বেশি নারী পরিচালিত ক্ষুদ্র উদ্যোগ নিবন্ধিত হয়েছে। মোট ৮০,০০০ কোটির বেশি মূল্যের সরকারি অর্ডার পেয়েছে। মোট অর্ডারের প্রায় ৪.৭ শতাংশ।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
২০১৫-র ৮ এপ্রিল চালু হয়। ক্ষুদ্র উদ্যোগগুলিকে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী জনধন যোজনা
২০১৪ সালের ২৮ আগস্ট আর্থিক অন্তর্ভুক্তির জাতীয় মিশন হিসেবে চালু হয়। ব্যাংকবিহীন জনগোষ্ঠীকে ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা লক্ষ্য।
প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প
২০২০ সালের জুনে চালু, কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত পথবিক্রেতাদের জামানতবিহীন কার্যকরী মূলধন ঋণ প্রদান করা হয়।
স্ট্যান্ড-আপ ইন্ডিয়া প্রকল্প
তফসিলি জাতি, তফসিলি জনজাতি ও নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু করতে সহায়তা প্রদান করে। নতুন উদ্যোগ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে।
উপসংহার
ভারতে নারীর উন্নয়নের গল্প সঞ্চয় থেকে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়েছে। ক্ষেত থেকে বাজারে, উপকারভোগী থেকে নেতৃত্বের ভূমিকায় নারীরা এগিয়ে এসেছে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা, নমো ড্রোন দিদি, দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং উওম্যানিয়া উদ্যোগ নারীদের অর্থনৈতিক সুযোগ বিস্তৃত করেছে। ঋণ, প্রযুক্তি, দক্ষতা ও বাজারে প্রবেশাধিকার সহজ হয়েছে।
আজ অসংখ্য নারী শুধু উপার্জনকারী নন, তারা উদ্যোগ ও ভবিষ্যতের মালিক। তারা ড্রোন পরিচালনা করছেন, সরকারি সংস্থায় সরবরাহ করছেন, সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন এবং পরিবারের সমৃদ্ধি গড়ে তুলছেন।
বিকশিত ভারতের ভিত্তি এখানেই, যেখানে প্রতিটি নারী নিজের সমৃদ্ধির নির্মাতা। নারীর আর্থিক স্বাধীনতা মানেই ভারতের ভবিষ্যৎ শক্তিশালী করা।
তথ্যসূত্র
Press Information Bureau:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149728https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227542®=1&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214504®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2070029®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2100642®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2040878®=3&lang=2
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1703147®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2215001®=3&lang=2
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1891303®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186643®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201284®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160547®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119781®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2069170®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206995®=3&lang=1
Ministry of Rural Development:
https://lakhpatididi.gov.in/bn/how-do-i-become-a-lakhpati-didi/
https://lakhpatididi.gov.in/about-lakhpati-didi/
Ministry of Finance:
https://www.myscheme.gov.in/schemes/sui
https://www.standupmitra.in/Home/SUISchemes
https://www.pmjdy.gov.in/account
https://www.mudra.org.in/
Click here to see pdf
***
SSS/SS
(Explainer ID: 157706)
आगंतुक पटल : 110
Provide suggestions / comments