Energy & Environment
বিশ্ব বন্যপ্রাণ দিবস ২০২৬
ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকা সংরক্ষণ
Posted On:
03 MAR 2026 1:59PM
নয়াদিল্লি, ৩ মার্চ, ২০২৬
মূল বিষয়বস্তু
প্রতি বছর ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণ দিবস পালন করা হয়। বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কনভেনশনের গৃহীত হওয়ার দিনটি স্মরণ করা হয়। ২০২৬ সালের বিষয় “ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকা সংরক্ষণ”। স্বাস্থ্য ও জীবিকায় উদ্ভিদ সম্পদের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
ভারত ১৭টি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশের অন্যতম। প্রায় ১৫,০০০ ঔষধি উদ্ভিদ প্রজাতি রয়েছে। এর মধ্যে ৮,০০০ প্রজাতি ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় ব্যবহৃত হয়। ঔষধি ও সুগন্ধি উদ্ভিদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ভারত প্রতিষ্ঠিত।
আয়ুষ মন্ত্রকের অধীন জাতীয় ঔষধি উদ্ভিদ পর্ষদের কেন্দ্রীয় ক্ষেত্রে সংরক্ষণ, উন্নয়ন ও সুস্থায়ী ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক আবাসস্থলে সংরক্ষণ, আবাসস্থলের বাইরে চাষাবাদ ও সম্পদ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
“ভারতে ঔষধি উদ্ভিদ: চাহিদা ও সরবরাহ মূল্যায়ন” সমীক্ষা অনুযায়ী, ২০১৪–১৫ সালে দেশে বার্ষিক চাহিদা প্রায় ৫,১২,০০০ মেট্রিক টন ছিল। বাণিজ্যে ১,১৭৮টি প্রজাতি নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৪২টি প্রজাতির বাণিজ্য পরিমাণ বছরে ১০০ মেট্রিক টনের বেশি। ক্ষেত্রটির অর্থনৈতিক গুরুত্ব স্পষ্ট হয়েছে।
ভূমিকা
প্রতি বছর ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণ দিবস পালন করা হয়। রাষ্ট্রসংঘ দিনটি ঘোষণা করেছে। বন্যপ্রাণী ও উদ্ভিদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য। বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কনভেনশন গৃহীত হওয়ার দিনটি স্মরণ করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য যেন প্রজাতির অস্তিত্ব বিপন্ন না করে তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়।

বন্যপ্রাণ কেবল প্রাকৃতিক সৌন্দর্য্যই নয়। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, জীবিকা, জলবায়ু সহনশীলতা ও সুস্থায়ী উন্নয়নের সঙ্গেও যুক্ত। আবাসস্থল ধ্বংস, অতিরিক্ত আহরণ, অবৈধ বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের চাপে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য জৈব সম্পদ সংরক্ষণ ও সুস্থায়ী ব্যবহারের আহ্বান এই দিবসের মূল বার্তা।
ভারতের ঔষধি ও সুগন্ধি উদ্ভিদের বৈচিত্র্য
২০২৬ সাল ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত আন্তর্জাতিকভাবে ১৭টি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশের একটি। আন্তর্জাতিক জীববৈচিত্র্যের প্রায় ৭ শতাংশ ভারতের। দেশে ১৫টি কৃষি-জলবায়ু অঞ্চল রয়েছে। ৪৫,০০০ উদ্ভিদ প্রজাতির মধ্যে ১৫,০০০ ঔষধি উদ্ভিদ। প্রায় ৮,০০০ প্রজাতি ভারতীয় চিকিৎসা ও লোকচিকিৎসায় ব্যবহৃত হয়। পশ্চিম ও পূর্ব ঘাট, হিমালয় ও আরাবল্লি পর্বতমালার গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে প্রায় ৭০ শতাংশ ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ পাওয়া যায়।
সংরক্ষণ ব্যবস্থা
ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ সংরক্ষণে বহুস্তরীয় পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
প্রাকৃতিক আবাসস্থলে সংরক্ষণ
জাতীয় উদ্যান, জীবমণ্ডল সংরক্ষণ এলাকা ও জিন অভয়ারণ্যের সাহায্যে সংরক্ষিত হয়। ঔষধি উদ্ভিদ সংরক্ষণ এলাকা উদ্যোগ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ।
আবাসস্থলের বাইরে সংরক্ষণ
প্রাকৃতিক পরিবেশের বাইরে নিয়ন্ত্রিত অবস্থায় উদ্ভিদের জিনগত সম্পদ সংরক্ষণ করা হয়। দীর্ঘমেয়াদী সংরক্ষণ ও পুনঃপ্রবর্তনের সম্ভাবনা নিশ্চিত হয়।
সরকারি প্রকল্প ও উদ্যোগ
ঔষধি উদ্ভিদের সংরক্ষণ, চাষ ও সুস্থায়ী ব্যবহারে একাধিক কর্মসূচি চালু হয়েছে।
জাতীয় আয়ুষ মিশন
২০১৫–১৬ থেকে ২০২০–২১ অর্থবর্ষ পর্যন্ত কৃষি ব্যবস্থার সঙ্গে ঔষধি উদ্ভিদ চাষ সংযুক্ত করা হয়েছিল। ফসল বহুমুখীকরণ ও কৃষকের আয় বৃদ্ধি লক্ষ্য ছিল। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
ঔষধি বনস্পতি মিত্র কর্মসূচি
জাতীয় ঔষধি উদ্ভিদ পর্ষদ ব্যক্তি, সম্প্রদায় ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি ও পুরস্কার প্রদান করে। ঔষধি উদ্ভিদের সংরক্ষণ, চাষ ও বিপণনে উল্লেখযোগ্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। অধিক মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই লক্ষ্য।
ঔষধি উদ্ভিদের সংরক্ষণ, উন্নয়ন ও সুস্থায়ী ব্যবস্থাপনা কেন্দ্রীয় ক্ষেত্র প্রকল্প
জাতীয় ঔষধি উদ্ভিদ পর্ষদের মাধ্যমে ২০২১–২২ থেকে ২০২৫–২৬ সময়কালে ৩২২.৪১ কোটি টাকার বরাদ্দে এই প্রধান প্রকল্প চালু রয়েছে। প্রাকৃতিক আবাসস্থলে উদ্ভিদ সংরক্ষণের জন্য ঔষধি উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন এলাকা গড়ে তোলা হচ্ছে।
ই-চরক
ঔষধি উদ্ভিদের বাণিজ্য ও সহজ বাজার প্রবেশাধিকার নিশ্চিত করতে জাতীয় ঔষধি উদ্ভিদ পর্ষদ ই-চরক মোবাইল অ্যাপ ও ওয়েব পোর্টাল চালু করেছে। ঔষধি উদ্ভিদের প্রসার ও বিপণন জোরদার হয়েছে।
ভৌগোলিক নির্দেশক স্বীকৃতির মাধ্যমে সংরক্ষণ
নাভারা ধান
কেরলমের পালাক্কাড় ও সংলগ্ন জেলায় প্রধানত চাষ হয়। আয়ুর্বেদে শষ্টিকশালী নামে পরিচিত। নবরকিঝি চিকিৎসায় ব্যবহৃত হয়। বাতজনিত ব্যথা উপশমে সহায়ক।
পোলিও-সম্পর্কিত অক্ষমতায় উপকারী। রক্ত সঞ্চালন উন্নত করে। শ্বাসকষ্টজনিত সমস্যায় ব্যবহার করা হয়।
সবুজ এলাচ
কেরলমের আলাপ্পুঝা ও কর্ণাটকের কুর্গ -এই দুটি ভৌগোলিক নির্দেশকে দেখা মেলে। আয়ুর্বেদে সুক্শ্ম-এলা বা এলাচি নামে পরিচিত। হাঁপানি, কাশি ও প্রস্রাবজনিত সমস্যায় ব্যবহৃত হয়।
গঞ্জাম কেওড়া ফুল
ওড়িশার গঞ্জাম জেলায় উৎপাদিত। আয়ুর্বেদে কেতকীপুষ্প নামে পরিচিত। চোখের সমস্যা ও শ্বাসযন্ত্রের রোগে ব্যবহৃত হয়।
জাফরান
জম্মু ও কাশ্মীর ভৌগোলিক নির্দেশক স্বীকৃত অঞ্চলে এটি পাওয়া যায়। আয়ুর্বেদে কুমকুম নামে পরিচিত। মাইগ্রেন, ক্ষত নিরাময়, বমি, ত্বকের দাগ ও বিবর্ণতায় ব্যবহার হয়।
নাগৌরি অশ্বগন্ধা
হুইথানিয়া সোমনিফেরা প্রজাতি। জাতীয় ঔষধি উদ্ভিদ পর্ষদ-সমর্থিত প্রকল্পের মাধ্যমে ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি নিবন্ধিত হয়েছে। আবেদন নম্বর ১১৪৩। নিবন্ধনের তারিখ ২৪ নভেম্বর ২০২৫।
উপসংহার
পশ্চিমঘাটের অরণ্য থেকে বিদর্ভের কৃষিজমি পর্যন্ত বিস্তৃত ঔষধি ও সুগন্ধী উদ্ভিদ ভারতের ঐতিহ্যের অংশ। প্রাচীন আয়ুর্বেদ জ্ঞান ও আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম একসূত্রে গাঁথা হয়েছে। সংরক্ষণ, জীবিকা ও স্বাস্থ্যকে সমন্বিত করে একটি শক্তিশালী ভিত্তি গড়ে উঠেছে। প্রাতিষ্ঠানিক উদ্যোগ, সম্প্রদায়ের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নীতির মাধ্যমে হরিৎ সম্পদ সুরক্ষিত হয়েছে। স্বাস্থ্য, গর্ব ও সমৃদ্ধির উৎস হিসাবে এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষিত হচ্ছে।
তথ্যসূত্র
United Nations
https://www.un.org/en/observances/world-wildlife-day
https://www.unesco.org/en/mab
CITES
https://cites.org/sites/default/files/eng/events/wwd/2026/WWD2026_ConceptNote_EN.pdf
Press Information Bureau
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209245®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232271&v=4®=3&lang=2&v=1
Ministry of AYUSH
https://namayush.gov.in/content/operational-guidelines-medicinal-plants
https://ngo.ayush.gov.in/Default/assets/front/documents/RevisedCentralSectorSchemeforNMPB_July2023.pdf
https://namayush.gov.in/sites/default/files/FAQ.pdf
https://namayush.gov.in/content/operational-guidelines-medicinal-plants
National Medicinal Plants Board
https://nmpb.nic.in/about-us
Others
mission/pdf/OperationalGuideline/Operational%20Guidelines-%20Medicinal%20Plants.pdf
https://www.wipo.int/en/web/geographical-indications
World Wildlife Day 2026
****
SSS/SS
(Explainer ID: 157642)
आगंतुक पटल : 3
Provide suggestions / comments