• Sitemap
  • Advance Search
Economy

ভারতের বাণিজ্য চুক্তিসমূহ: আন্তর্জাতিক সংযুক্তি ও অগ্রগতির চালিকাশক্তি

Posted On: 27 FEB 2026 12:32PM

২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

* UNCTAD Trade and Development Report 2025 অনুযায়ী, গ্লোবাল সাউথ অর্থনীতিগুলির মধ্যে বাণিজ্য    অংশীদারিত্বে বৈচিত্র্যের ক্ষেত্রে ভারতের স্থান তৃতীয়।

* জানুয়ারি ২০২৬-এ “Mother of All Deals” নামে পরিচিত ভারত–ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন হয়েছে।

* ২০২৫–২৬ অর্থবর্ষে যুক্তরাজ্য, ওমান ও নিউজিল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে।

* ফেব্রুয়ারি ২০২৬-এ ইজরায়েলের সঙ্গে  মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার প্রথম দফা সম্পন্ন হয়েছে এবং GCC-র সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

* আসিয়ান, মেক্সিকো ও কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনাও সম্প্রসারিত হচ্ছে।

ভূমিকা

ভারত ক্রমশ শক্তিশালী পণ্য রপ্তানি, স্থিতিশীল পরিষেবা এবং বহুমুখী অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সুদৃঢ়ভাবে সংযুক্ত হচ্ছে। বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি পেয়েছে, রপ্তানি  সম্প্রসারিত হয়েছে এবং আন্তর্জাতিক অনিশ্চয়তার বিরুদ্ধে স্থিতিশীলতা বাড়ছে।

 

২০২৬ সালে ভারতের বাণিজ্য অংশীদারিত্বের নতুন পর্যায়

মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের বাণিজ্য কৌশলের প্রধান ভিত্তি হয়ে উঠেছে। এগুলি পণ্য ও পরিষেবা বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করে, শিল্প ও কৃষি  ক্ষেত্রকে শক্তিশালী করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে।

ভারত–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি

জানুয়ারি ২০২৬-এ সম্পন্ন এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ব্যাপক প্রবেশাধিকার মিলেছে। অধিকাংশ রপ্তানি পণ্যে শুল্ক বিলোপের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে ধাপে ধাপে শুল্ক কমানো হয়েছে। টেক্সটাইল, চামড়া, সামুদ্রিক পণ্য, রাসায়নিক, খেলনা এবং গহনা শিল্প বিশেষভাবে লাভবান হবে। এছাড়া ১৪৪টি পরিষেবা ক্ষেত্র উন্মুক্ত হওয়ায় আইটি ও অন্যান্য পেশাদারিত্বমূলক পরিষেবা রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে।

গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির সুরক্ষা

বাণিজ্য উদারীকরণের পাশাপাশি, কৃষি, দুগ্ধ, মাংস, পোল্ট্রি ও শস্যের মতো সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষিত রাখা হয়েছে, যাতে খাদ্য নিরাপত্তা ও দেশীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত না হয়।

অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারিত্ব

ভারত–ওমান CEPA

ডিসেম্বর ২০২৫-এ স্বাক্ষরিত এই চুক্তিতে অধিকাংশ ভারতীয় পণ্যের বিনা শুল্কে রপ্তানির সুবিধা প্রদান করা হয়েছে। এছাড়াও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির স্বীকৃতি প্রদানের পাশাপাশি, পেশাজীবী আদান-প্রদানের প্রক্রিয়া সহজ করার ব্যবস্থা করা রয়েছে।

ভারত–নিউজিল্যান্ড FTA

এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারতীয় রপ্তানির ক্ষেত্রে সম্পূর্ণ শুল্ক বিলোপ, কৃষক ও MSME-দের সহায়তা এবং বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে। এর ফলে, দক্ষ কর্মীদের চলাচল ও পরিষেবা সহযোগিতাও বৃদ্ধি পাবে।

ভারত–যুক্তরাজ্য CETA

এই বাণিজ্য চুক্তি প্রায় সব ভারতীয় রপ্তানির প্রয়োজনে শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং পেশাজীবী আদান-প্রদানে সুবিধা প্রদান করে। এই চুক্তির মাধ্যমে সামাজিক সুরক্ষা ক্ষেত্রে সমন্বয়ের ফলে, বিদেশে কর্মরত ভারতীয়দের ব্যয় কমবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাবে।

ভারত–EFTA TEPA

অক্টোবর ২০২৫ থেকে কার্যকর এই চুক্তির আওতায় ১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি করা হয়েছে, যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চলেছে। এছাড়াও, এই চুক্তির ফলে পরিষেবা ক্ষেত্রেও সহযোগিতা  বৃদ্ধি পাবে।

ভারত–UAE CEPA

২০২২ সাল থেকে কার্যকর এই চুক্তির ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং বৈদ্যুতিন ও স্মার্টফোন-সহ নতুন রপ্তানি ক্ষেত্রগুলি উন্মোচিত হয়েছে।

ভারত–অস্ট্রেলিয়া ECTA

শুল্ক হ্রাসের মাধ্যমে উৎপাদন ও কৃষি রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং সরবরাহ ক্ষেত্রে স্থিতিশীলতা সুনিশ্চিত হয়েছে।

ভারত–মরিশাস CECPA

আফ্রিকার সঙ্গে ভারতের প্রথম বাণিজ্য চুক্তি হিসাবে এটি পণ্য ও পরিষেবা ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করেছে।

রপ্তানি বৃদ্ধিতে দেশীয় সহায়তা

সরকার ডিজিটাল সরঞ্জাম সংক্রান্ত উৎপাদন বৃদ্ধি, আর্থিক সহায়তা ও নীতিগত সংস্কারের মাধ্যমে রপ্তানিকারকদের সহায়তা করছে। বাজেটে কুরিয়ারের মাধ্যমে রপ্তানির ক্ষেত্রে  প্রতিবন্ধকতা দূর করা হয়েছে, শুল্কমুক্ত আমদানির সুবিধা প্রদান করা হয়েছে এবং দ্রুত কার্গো ছাড়পত্র-সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দক্ষতা ও প্রতিযোগিতা  বৃদ্ধিতে সহায়তা করতে চলেছে।

নতুন বাণিজ্য আলোচনার সম্প্রসারণ

ভারত যুক্তরাষ্ট্রের পাশাপাশি, ইজরায়েল, আসিয়ান, মেক্সিকো, কানাডা ও GCC দেশগুলির সঙ্গে নতুন চুক্তির জন্য সক্রিয়ভাবে আলোচনা চালাচ্ছে। এর লক্ষ্য বিনিয়োগ বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং উদীয়মান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধি করা।

উপসংহার

মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হচ্ছে। বৃহৎ বাজারে প্রবেশাধিকার, বিনিয়োগ, সংস্কার এবং বহুমুখী অংশীদারিত্ব ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং  আন্তর্জাতিক প্রভাব  বৃদ্ধিতে সহায়তা করবে।

তথ্যসূত্র

Ministry of Finance:

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf

https://www.indiabudget.gov.in/doc/bh1.pdf

Ministry of Commerce & Industry:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224783&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219146&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157252&ModuleId=3&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219065&reg=3&lang=2

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/dec/doc20251218737701.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207583&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2173138&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799435&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195127&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2104450&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812730&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1708794&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223875&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232327&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233199&reg=3&lang=1

Parliament Responses:

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AS45_3nBiTI.pdf?source=pqals

Others:

https://x.com/PiyushGoyal/status/2005526081479356424

Click here to see pdf 

 
******

SSS/PK/27.2.26

(Explainer ID: 157576) आगंतुक पटल : 52
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam