• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Infrastructure

ভারতের শিল্প অলিন্দ জুড়ে উন্নয়নের যাত্রা

Posted On: 26 FEB 2026 12:50PM

২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

* বাজেট ২০২৬–২৭-এ দুর্গাপুরে একটি সুসংযুক্ত নোডসহ পূর্ব উপকূলীয় শিল্প অলিন্দ গড়ে তোলার ঘোষণা করা হয়েছে।

* বর্তমানে ১১টি শিল্প অলিন্দ জুড়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে চারটি সম্পন্ন হয়েছে এবং চারটি প্রায় শেষের পথে।

* বাজেট ২০২৬–২৭-এ ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ট্রাস্ট (NICDIT)-এর জন্য ₹৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ভূমিকা

শিল্প করিডর ভারতের শিল্প কাঠামো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ কৌশল হয়ে উঠেছে। এর মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো, বাজারের প্রবেশাধিকার সহজলভ্য করা এবং দেশীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করা সম্ভবপর হচ্ছে। ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে উন্নত পরিবহন ব্যবস্থা-সহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, যার মধ্যে দুর্গাপুরে নতুন গ্রিনফিল্ড শিল্প নোডও অন্তর্ভুক্ত।

শিল্প করিডরের ধারণা

শিল্প করিডর বা শিল্প অলিন্দ হল এমন এক অঞ্চল, যা প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলিকে সড়ক, রেল, বন্দর ও বিমানবন্দরের মাধ্যমে সংযুক্ত করে। এর ফলে, দ্রুত শিল্পায়ন, ব্যবসার অনুকূল পরিকাঠামো নির্মাণ, শিল্প সমষ্টি গঠন এবং পণ্য পরিবহনের দক্ষতা বৃদ্ধি পায়।

শিল্প অলিন্দের গুরুত্ব

এই করিডর বা অলিন্দগুলি সমন্বিত পরিকাঠামো, শিল্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে রূপান্তরিত করে। এছাড়া, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিকল্পনা ও সম্পদের কার্যকর ব্যবহার সুনিশ্চিত করে। “ওয়াক-টু-ওয়ার্ক” নগর পরিকল্পনা উৎপাদনশীলতা বাড়ায়, দূষণ কমায় এবং বিনিয়োগের জন্য আকর্ষণীয় পরিবেশ তৈরি করে।

 

শিল্প অলিন্দ উন্নয়নে সরকারি উদ্যোগ

ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (NICDP)

পিএম গতিশক্তি প্রকল্পের আওতায় একাধিক অলিন্দ নির্মাণ করা হচ্ছে, যাতে বহুমাত্রিক পরিবহন ব্যবস্থা সুনিশ্চিত করা যায়। এই প্রকল্পগুলিতে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাপনা, জল সংরক্ষণ, পরিবেশবান্ধব এলাকা নির্মাণ ও বর্জ্য পুনর্ব্যবহারের মতো নগর নীতিও অন্তর্ভুক্ত। 

বিভিন্ন করিডর প্রকল্পের বর্তমান অবস্থা

দিল্লি–মুম্বই শিল্প করিডরের অধীনে বেশ কয়েকটি প্রধান নোড ইতিমধ্যেই চালু হয়ে গেছে বা প্রায় সম্পন্ন হতে চলেছে। যেমন—ঢোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন (ভারতের প্রথম সেমিকন্ডাক্টর-সমন্বিত শহর), শেন্দ্রা-বিডকিন শিল্প এলাকা এবং গ্রেটার নয়ডা ও উজ্জয়িনীর সমন্বিত শিল্প নগরী। এগুলি উন্নত পরিকাঠামো, শক্তিশালী লজিস্টিকস এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চলেছে।

অতিরিক্ত ১২টি নতুন প্রকল্প

আগস্ট ২০২৪-এ অনুমোদিত ১২টি নতুন প্রকল্পের জন্য ₹২৮,৬০২ কোটি টাকা ব্যয় করা হবে। প্রায় ২৬,০০০ একর জুড়ে বিস্তৃত এই প্রকল্পগুলিতে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র  নির্মাণ করা হবে এবং প্রায় ₹১.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করার পাশাপাশি ৯.৪ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে।

ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট কর্পোরেশন (NICDC)

NICDC পরিকল্পনা ও  বাস্তবায়নের সমন্বয়ে স্মার্ট শিল্প নগরী, লজিস্টিক হাব ও উৎপাদন-কেন্দ্রিক সমষ্টি গড়ে তুলছে। এর লক্ষ্য  ব্যবসার অনুকূল ও সুস্থায়ী পরিবেশ তৈরি করা।

ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ট্রাস্ট (NICDIT)

NICDIT শিল্প অলিন্দগুলির উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। বাজেট ২০২৬–২৭-এ ₹৩,০০০ কোটি টাকার বরাদ্দ এই বৃহৎ প্রকল্পগুলির বাস্তবায়নকে আরও  ত্বরান্বিত করবে।

উপসংহার

শিল্প করিডর বা শিল্প অলিন্দ সংক্রান্ত উদ্যোগগুলি ভারতের উৎপাদনশীলতা, বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির জন্য একটি সমন্বিত কাঠামো তৈরি করছে। এভাবেই আধুনিক পরিকাঠামো, উন্নত সংযোগ এবং আধুনিক শহর তৈরির মাধ্যমে ভারতকে এক আন্তর্জাতিক শিল্প শক্তিতে রূপান্তর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

 

তথ্যসূত্র

Ministry of Finance

 

Ministry of Commerce & Industry

  • https://www.investindia.gov.in/blogs/concept-industrial-corridors-and-international-best-practices
  • https://sansad.in/getFile/annex/269/AU693_5WT5P2.pdf?source=pqars
  • https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1421_xw039v.pdf?source=pqals
  • https://www.dpiit.gov.in/offerings/schemes-and-services/details/industrial-corridors-YjM2UDNtQWa
  • https://www.nicdc.in/about/overview
  • https://www.nicdc.in/projects/4-projects-developed/dholera-special-investment-region-gujarat
  • https://www.nicdc.in/projects/4-projects-developed/shendra-bidkin-industrial-area-maharashtra
  • https://www.nicdc.in/projects/4-projects-developed/integrated-industrial-township-greater-noida
  • https://www.nicdc.in/projects/4-projects-developed/integrated-industrial-township-vikram-udyogpuri
  • https://www.nicdc.in/projects/national-industrial-corridor-development-programme#
  • https://www.nicdc.in/projects/4-projects-nearing-completion/tumakuru-industrial-area-karnataka
  • https://www.nicdc.in/projects/4-projects-nearing-completion/krishnapatnam-industrial-area-andhra-pradesh
  • https://www.nicdc.in/projects/4-projects-nearing-completion/integrated-multi-modal-logistics-hub-nangal-chaudhary
  • https://www.nicdc.in/projects/4-projects-nearing-completion/multi-modal-logistics-and-transport-hub-dadri-greater-noida-up
  • https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1557425&reg=3&lang=2
  • https://www.nicdc.in/projects/12-new-projects/imc-rajpura-patiala-punjab
  • https://www.nicdc.in/projects/12-new-projects/imc-hisar-haryana
  • https://www.nicdc.in/projects/12-new-projects/imc-agra-uttar-pradesh
  • https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071860&reg=3&lang=2
  • https://www.nicdc.in/projects/12-new-projects/imc-prayagraj-uttar-pradesh
  • https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072787&reg=3&lang=2
  • https://www.nicdc.in/projects/12-new-projects/dighi-port-ind-area-maharashtra
  • https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU2614_KgDOB4.pdf?source=pqals
  • https://www.nicdc.in/projects/12-new-projects/jodhpur-pali-marwar-rajasthan
  • https://www.pib.gov.in/newsite/printrelease.aspx?relid=124032&reg=3&lang=2
  • https://www.nicdc.in/projects/12-new-projects/kopparthy-andhra-pradesh
  • https://www.nicdc.in/projects/12-new-projects/orvakal-andhra-pradesh
  • https://www.nicdc.in/projects/12-new-projects/zaheerabad-telangana
  • https://www.nicdc.in/projects/12-new-projects/palakkad-kerala
  • https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU2958_F5PrLx.pdf?source=pqals
  • https://www.indiabudget.gov.in/doc/eb/vol1.pdf
  • https://www.nicdc.in/resources/annual-reports/reports-of-nicdc
  • https://www.commerce.gov.in/wp-content/uploads/2020/02/MOC_635963414360381849_Opportunities_India_CLMV_Region_EXIM_Bank.pdf
  • https://www.dpiit.gov.in/ministry/about-us/details/Title=Industrial-Corridors-ITMwETMtQWa

 

Ministry of Education

 

Consulate General of India, Hamburg, Germany

 

Embassy of India, Germany

 

United Nations Development Programme (UNDP)

Click here to see pdf

 

 *******

SSS/PK/26.2.26

(Explainer ID: 157570) आगंतुक पटल : 5
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Gujarati , Malayalam
Link mygov.in
National Portal Of India
STQC Certificate