• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Culture & Tourism

পর্যটন: উন্নয়নের চাবিকাঠি

Posted On: 24 FEB 2026 11:51AM

২৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

* বাজেট ২০২৬–২৭-এ অরুণাচল প্রদেশ, সিকিম, অসম, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় মন্দির ও বৌদ্ধ বিহারগুলির সংরক্ষণ, তীর্থকেন্দ্র গঠন এবং সংযোগ ও পর্যটন সংক্রান্ত সুবিধার মানোন্নয়নের প্রস্তাব করা হয়েছে।

* ভারত ৯৫টি দেশের নেতা ও মন্ত্রীদের অংশগ্রহণে প্রথম গ্লোবাল বিগ ক্যাট সামিট আয়োজন করবে, যা ইকো-ট্যুরিজম এবং কূটনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

* পূর্বোদয় রাজ্যগুলিতে পাঁচটি প্রধান পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে এবং সংযোগ ব্যবস্থা উন্নত করতে ৪,০০০টি ই-বাস চালু করা হবে।

* চিকিৎসা বিষয়ক পর্যটন উন্নয়নে পাঁচটি আঞ্চলিক মেডিক্যাল হাব প্রতিষ্ঠা করা হবে।

* লোথাল, ধোলাভিরা, রাখিগড়ি, আদিচানাল্লুর, সারনাথ, হস্তিনাপুর ও লেহ প্রাসাদ-সহ ১৫টি প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে  প্রাণবন্ত এবং অভিজ্ঞতামূলক সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা হবে।

ভূমিকা

পর্যটন অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, যা জিডিপি ও কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আঞ্চলিক উন্নয়নে বড় ভূমিকা রাখে।  এবছরের কেন্দ্রীয় বাজেটে পর্যটনের বহুমাত্রিক প্রভাব বিবেচনা করে  পরিকাঠামো ও দক্ষতা উন্নয়ন, পরিষেবার মানোন্নয়ন এবং  আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

 

বিষয়ভিত্তিক ও গন্তব্যকেন্দ্রিক পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন

উত্তর-পূর্বাঞ্চলে বৌদ্ধ পর্যটন সার্কিট গড়ে তুলতে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এতে মন্দির ও বিহার সংরক্ষণ, তীর্থকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন, সংযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটকদের জন্য পরিষেবার মানোন্নয়নের প্রস্তাব করা হয়েছে, যা আঞ্চলিক উন্নয়নকেও ত্বরান্বিত করবে।

ইকো-ট্রেইল ও সংযোগ ব্যবস্থার উন্নয়ন

পরিবেশবান্ধব পর্যটন হিসাবে পাহাড়ি পথ, কচ্ছপ ও পাখি  পর্যবেক্ষণের উদ্দেশ্যে ট্রেইল তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। উন্নত রেল ও পরিবহন ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী এলাকাকে মূল পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত করা হবে, যা স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে।

আন্তর্জাতিক অবস্থান: বিগ ক্যাট সামিট ২০২৬

ভারতে আয়োজিত বিগ ক্যাট সামিট ২০২৬-এ সমগ্র বিশ্বের ৯৫টি দেশ অংশগ্রহণ করতে চলেছে। এই সম্মেলনের ফলে, বন্যপ্রাণ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং বন্যপ্রাণ বিষয়ক পর্যটনে ভারতের অবস্থান শক্তিশালী হবে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের মতো সংস্থা এই উদ্যোগকে সমর্থন করেছে।

প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদ উন্নয়নে গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ

পর্যটন ক্ষেত্রে দক্ষতা সংক্রান্ত ঘাটতি পূরণে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্টকে উন্নীত করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি করা হবে। এছাড়াও, ১০,০০০ পর্যটন গাইডকে প্রশিক্ষিত করার একটি পাইলট কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে যার মাধ্যমে পরিষেবার মান ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

ডিজিটাল ও উন্নয়নমূলক পরিকাঠামো নির্মাণ

একটি জাতীয় ডিজিটাল জ্ঞানভাণ্ডার তৈরি করা হবে, যাতে সাংস্কৃতিক ও ঐতিহ্যগত দিক থেকে মূল্যবান সম্পদগুলির তথ্য সংরক্ষণ ও প্রচার সহজ হয়। পাশাপাশি, ১৫টি প্রত্নস্থলে উন্নত পর্যটন সংক্রান্ত সুবিধা প্রদানের পাশাপাশি, অভিজ্ঞতামূলক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হবে।

চিকিৎসা বিষয়ক পর্যটন ও স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পাঁচটি আঞ্চলিক মেডিক্যাল হাব প্রতিষ্ঠা করা হবে, যেখানে উন্নত চিকিৎসা, আয়ুষ পরিষেবা, ডায়াগনস্টিকস ও পুনর্বাসন সংক্রান্ত সুবিধা প্রদান করা হবে। এর মাধ্যমে ভারতকে আন্তর্জাতিক চিকিৎসা পর্যটনের কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে।

পূর্বোদয় রাজ্যগুলিতে আঞ্চলিক উন্নয়ন

বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্র প্রদেশে একটি করে প্রধান পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। মোট ৪,০০০ ইলেকট্রিক বাসের সাহায্যে সংযোগ ব্যবস্থাকে উন্নত করা হবে এবং পর্যটন বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান ও আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

উপসংহার

বাজেট পর্যটনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি কৌশলগত স্তম্ভ হিসাবে বিবেচনা করেছে। পরিকাঠামো উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল ব্যবস্থাপনা এবং আধ্যাত্মিক, ইকো ও চিকিৎসা সংক্রান্ত পর্যটনের মতো বিশেষ ক্ষেত্রগুলিতে গৃহীত সমন্বিত উদ্যোগ ভারতের পর্যটনকে  আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং কর্মসংস্থান ও আঞ্চলিক উন্নয়নে সহায়তা করবে।

তথ্যসূত্র

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221781&reg=3&lang=1  

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221455&reg=3&lang=1  

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221458&reg=3&lang=1  

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221403&lang=1&reg=3&utm_source  

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221403&lang=1&reg=3&utm_source  

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221403&utm_source=chatgpt.com&reg=3& lang=2   

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221403&lang=1&reg=3&utm_source

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153202&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221403&reg=3&lang=2

Click here to see pdf 

*******

SSS/PK/24.2.26

(Explainer ID: 157549) आगंतुक पटल : 9
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam
Link mygov.in
National Portal Of India
STQC Certificate