• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Social Welfare

ওয়েভস ২০২৫

আন্তর্জাতিক অংশগ্রহণ ও সৃজনশীল সহযোগিতায় বৃদ্ধিতে গতি

Posted On: 18 FEB 2026 11:35AM

১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

আন্তর্জাতিক সৃজনশীল অর্থনীতির কৌশলগত প্ল্যাটফর্ম হিসাবে ওয়েভস

ওয়েভস ২০২৫, ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট, একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে শুরু হয়। বিশ্বের সৃজনশীল কণ্ঠগুলিকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়। ২০২৫-এর ১ থেকে ৪ মে পর্যন্ত মুম্বই-এর জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার ও জিও ওয়ার্ল্ড গার্ডেন আন্তর্জাতিক মিলনস্থলে পরিণত হয়। গল্পকার, প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও শিল্প নেতৃত্ব একত্রিত হন। ধারণা বিনিময়ের পাশাপাশি, অর্থবহ অংশীদারিত্ব গড়ে তোলার পরিবেশ তৈরি হয়।

বিনোদন ক্ষেত্রে ভারতের প্রথম নিবেদিত আন্তর্জাতিক সম্মিলন প্ল্যাটফর্ম হিসাবে ওয়েভস আত্মপ্রকাশ করে। এটি কেবল সম্মেলন নয়, স্রষ্টা ও বাজার, ধারণা ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগমাধ্যম হিসেবে কাজ করেছে।

মোট ১০০টিরও বেশি দেশের অংশগ্রহণ এই উদ্যোগের পরিসর স্পষ্ট করেছে। সম্প্রচার, চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যম, অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিকস ও এক্সটেন্ডেড রিয়েলিটি-সহ বিভিন্ন ক্ষেত্রে নীতিনির্ধারক, আন্তর্জাতিক স্টুডিও, স্টার্টআপ, বিনিয়োগকারী ও স্বাধীন স্রষ্টারা অংশ নেন।

প্রাতিষ্ঠানিক কাঠামো ও মূল স্তম্ভ

ওয়েভসকে একাধিক শিল্পভিত্তিক স্তম্ভে সংগঠিত করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিনোদন পরিবেশের বিস্তার ও ভবিষ্যৎ দিকনির্দেশ প্রতিফলিত হয়েছে। একক মঞ্চে বিভিন্ন ক্ষেত্রকে যুক্ত করে আন্তঃক্ষেত্র সংযোগ, নীতিগত সামঞ্জস্য ও বাণিজ্যিক বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ

নতুন সৃজনশীল প্রতিভা আবিষ্কার এবং আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ গড়ে ওঠে। প্রথম পর্যায়ে প্রায় এক লক্ষ নিবন্ধন জমা পড়ে। মোট  ৬০টির বেশি দেশ থেকে ১,১০০-র বেশি আন্তর্জাতিক অংশগ্রহণকারী যুক্ত হন।

চূড়ান্ত পর্বে নির্বাচিত মোট ৭৫০ জন ফাইনালিস্টকে ক্রিয়েটোস্ফিয়ারে কাজ প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। মোট ২০টির বেশি দেশ থেকে ৪৩ জন আন্তর্জাতিক ফাইনালিস্ট অংশ নেন। বৈচিত্র্যপূর্ণ প্রতিভার বিনিময় নিশ্চিত হয়।

ওয়েভস বাজার

ওয়েভস বাজার সম্মেলনের বাণিজ্যিক ভিত্তি হিসাবে কাজ করেছে। চলচ্চিত্র, টেলিভিশন, গেমিং, সঙ্গীত ও ইমার্সিভ মিডিয়া ক্ষেত্রে স্রষ্টা, স্টুডিও, প্ল্যাটফর্ম, সম্প্রচারক, পরিবেশক ও বিনিয়োগকারীদের সংযুক্ত করা হয়। কাঠামোবদ্ধ ক্রেতা-বিক্রেতা আলোচনাপর্ব, প্রকল্প উপস্থাপন ও বিষয়বস্তু প্রদর্শনের মাধ্যমে বাণিজ্যিক চুক্তির পথ সুগম হয়।

প্রধান ফলাফল

মোট ৩,০০০-র বেশি ক্রেতা-বিক্রেতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বস্তুত,শ৮০০ কোটির বেশি টাকার বাণিজ্যিক লেনদেন সম্পন্ন হয়েছে। আলোচনা এগোনোর ফলে ১,০০০ কোটি টাকার সীমা অতিক্রমের সম্ভাবনা তৈরি হয়েছে।

ক্রেতা-বিক্রেতা বাজার থেকে ৫০০ কোটির বেশি আয় হয়েছে।

পিচ রুমে ১০০-র বেশি জমা পড়া প্রকল্প থেকে ১৬টি নির্বাচিত হয়েছে।

ভিউয়িং রুমে আটটি দেশের ১০০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

ভারত ও আন্তর্জাতিক অংশীদারদের আদানপ্রদানে সহ-প্রযোজনা ঘোষিত হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট

চার দিন-ব্যাপী সাংস্কৃতিক পরিবেশনায় ভারতের শাস্ত্রীয়, লোক ও সমকালীন ধারার পাশাপাশি, আন্তর্জাতিক শিল্পীরা অংশ নেন। সংগীত, নৃত্য ও আন্তঃদেশীয় সহযোগিতা সৃজনশীল সংযোগকে শক্তিশালী করেছে।

ওয়েভএক্স

উদ্ভাবনভিত্তিক উদ্যোগ হিসাবে ওয়েভএক্স স্টার্টআপ পরিবেশকে সংযুক্ত করেছে। মিডিয়া, বিনোদন ও ভাষা প্রযুক্তিতে উদীয়মান উদ্যোগগুলিকে বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক মিডিয়া কথোপকথন

উচ্চপর্যায়ের সরকার-থেকে-সরকার উদ্যোগ হিসাবে আন্তর্জাতিক মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়। প্রযুক্তি, শাসন, অন্তর্ভুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক আলোচনা হয়েছে। ৭৭টি দেশ অংশ নেয়।

ওয়েভস ঘোষণা

২০২৫-এর ২ মে গৃহীত ওয়েভস ঘোষণাপত্র ৭৭টি দেশ সমর্থন করে। সংবাদমাধ্যমের সহযোগিতা, নৈতিক চর্চা, ডিজিটাল অন্তর্ভুক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কিত অভিন্ন অঙ্গীকার গৃহীত হয়।

সৃজনশীল ভারতের নকশা

ওয়েভস ২০২৫ সম্মেলন পর্যায়ে সৃজনশীল অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে কৌশলগত আলোচনা হয়েছে। মিডিয়া ও বিনোদনকে অর্থনৈতিক বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সাংস্কৃতিক অবস্থান জোরদারের লক্ষ্য নির্ধারিত হয়েছে।

অংশগ্রহণ ও প্রভাব

একশোটির বেশি দেশের প্রতিনিধির অংশগ্রহণ আন্তর্জাতিক গুরুত্ব স্পষ্ট করেছে। মোট ৩৩টি বিভাগে সৃজনশীল প্রতিভা যুক্ত হয়েছে। বিশেষত, ৬০টির বেশি দেশের অংশগ্রহণ সৃজনশীল বিনিময়কে শক্তিশালী করেছে। বস্তুত, ঙ২০০-র বেশি স্টার্টআপ ওয়েভএক্স প্ল্যাটফর্মে অংশ নিয়েছে। মোট ৩০-এর বেশি সরাসরি উপস্থাপনা হয়েছে। প্রায় ১০০টি প্রদর্শনী আয়োজন করা হয়েছে। বিনিয়োগ ও অংশীদারিত্ব আলোচনার পথ তৈরি হয়েছে।

ওয়েভস বাজারের সাহায্যে কাঠামোবদ্ধ বাণিজ্যিক আলোচনা প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, অ্যানিমেশন ও ডিজিটাল মাধ্যমে বিতরণ ও সহ-প্রযোজনার প্রক্রিয়া অগ্রসর হয়েছে।

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি

অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং ও এক্সটেন্ডেড রিয়েলিটি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য আইআইসিটি-কে জাতীয় উৎকর্ষ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। উদীয়মান সৃজনশীল প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধির রূপরেখা নির্ধারিত হয়েছে।

উপসংহার

ওয়েভস ২০২৫ ভারতের সৃজনশীল অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করেছে। সৃজনশীল ক্ষেত্র অর্থনৈতিক বৃদ্ধি ও কূটনীতির কেন্দ্রে স্থান পেয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও বিনিয়োগে আত্মবিশ্বাসের পরিচয় মিলেছে। স্বাধীন গল্পকার ও আন্তর্জাতিক স্টুডিও, উদীয়মান উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক মূলধন, এবং সরকারগুলির মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে উঠেছে। এই সংযোগ কেবল আনুষ্ঠানিক নয়, বাস্তব অংশীদারিত্বের সূচনা।

ওয়েভস একটি অনুষ্ঠান থেকে দীর্ঘমেয়াদী পরিকাঠামোয় রূপান্তরিত হওয়ার পথে এগিয়েছে। ধারাবাহিকতা বজায় থাকলে আন্তর্জাতিক সৃজনশীল মূল্য শৃঙ্খলে ভারতের উপস্থিতি আরও গভীর হবে। অংশগ্রহণ ও অংশীদারিত্বের মাধ্যমে সৃজনশীল অর্থনীতিতে ভারতের অবস্থান সুদৃঢ় হবে।

তথ্যসূত্র

Click here to see PDF

*****
SSS/SS

(Explainer ID: 157461) आगंतुक पटल : 4
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Kannada
Link mygov.in
National Portal Of India
STQC Certificate