• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Technology

চিপস টু স্টার্ট-আপ কর্মসূচি

ভারতের স্বদেশি চিপ নকশা পরিবেশব্যবস্থার হালহকিকৎ

Posted On: 18 JAN 2026 9:47AM

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৬

 

মূল বক্তব্যসমূহ

বস্তুত, ১ লাখের বেশি ব্যক্তি চিপ নকশা প্রশিক্ষণে নাম নথিভুক্ত করেছেন। প্রায় ৬৭ হাজার ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
চিপইন কেন্দ্র শিল্প অংশীদারদের সহযোগিতায় ছয়টি শেয়ার্ড ওয়েফার রান এবং ২৬৫টির বেশি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছে।
সেমি-কন্ডাক্টর ল্যাবরেটরি বৃহৎ পরিসরে হাতে-কলমে চিপ নকশার সুযোগ দিয়েছে। মোট ৪৬টি প্রতিষ্ঠান থেকে ১২২টি নকশা জমা পড়েছে। এর মধ্যে ৫৬টি ছাত্র-নির্মিত চিপ সফলভাবে নির্মাণ, প্যাকেজিং ও বিতরণ হয়েছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলি ৭৫টির বেশি পেটেন্টের আবেদন করেছে। মোট ৫০০টির বেশি আইপি কোর, অ্যাসিক ও সিস্টেম-অন-চিপ নকশা তৈরি হচ্ছে।

ভূমিকা

ভারত সেমিকন্ডাক্টর পরিবেশব্যবস্থাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা এবং জাতীয় স্থিতিশীলতার কৌশলগত স্তম্ভ হিসেবে শক্তিশালী করছে। উন্নত বৈদ্যুতিন পণ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রয়োগের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। ২০৩০ সালের মধ্যে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের আকার প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে।
বর্তমানে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে দক্ষ মানবসম্পদের ঘাটতি রয়েছে। ২০৩২ সালের মধ্যে অতিরিক্ত ১০ লাখের বেশি দক্ষ পেশাদারের প্রয়োজন হবে। এই পরিস্থিতিতে লক্ষ্যভিত্তিক পদক্ষেপের মাধ্যমে ভারত বিশ্ব সেমিকন্ডাক্টর পরিবেশব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
চিপ নকশাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে। দেশের সেমিকন্ডাক্টর নকশা ক্ষেত্রকে রূপান্তর করাই লক্ষ্য। প্রায় ৪০০টি সংস্থা এই উদ্যোগের আওতায় রয়েছে। এর মধ্যে চিপস টু স্টার্ট-আপ কর্মসূচির অধীনে ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ডিজাইন লিঙ্কড ইনসেনটিভ প্রকল্পের অধীনে ৯৫টি স্টার্ট-আপ রয়েছে।

চিপস টু স্টার্ট-আপ কর্মসূচি সারা দেশে সেমিকন্ডাক্টর চিপ নকশায় অংশগ্রহণের সুযোগ তৈরি করেছে। উন্নত নকশা সক্ষমতায় প্রবেশাধিকার বিস্তৃত হয়েছে। প্রতিষ্ঠান বা অবস্থান নির্বিশেষে ছাত্র, গবেষক ও উদ্যোক্তারা উদ্ভাবনী সেমিকন্ডাক্টর সমাধান তৈরি করতে পারছেন। প্রযুক্তিগত আত্মনির্ভরতা ও বিশ্ব প্রতিযোগিতায় সক্ষমতার লক্ষ্য এগিয়ে যাচ্ছে।

সারসংক্ষেপ : চিপস টু স্টার্ট-আপ কর্মসূচি
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ২০২২ সালে এই কর্মসূচি শুরু করে। পাঁচ বছরে মোট ২৫০ কোটি টাকা ব্যয়ে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই কর্মসূচির লক্ষ্য ৮৫ হাজার শিল্প-প্রস্তুত পেশাদার তৈরি করা। স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল স্তর অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে :

চিপ নকশায় উন্নত গবেষণায় যুক্ত ২০০ জন পিএইচডি গবেষক
ভিএলএসআই বা এমবেডেড সিস্টেমে বিশেষজ্ঞ ৭ হাজার এমটেক স্নাতক
কম্পিউটার, যোগাযোগ বা ইলেকট্রনিক সিস্টেমে ভিএলএসআই-নির্ভর প্রশিক্ষণপ্রাপ্ত ৮৮০০ এমটেক স্নাতক
ভিএলএসআই-কেন্দ্রিক পাঠ্যক্রমে প্রশিক্ষিত ৬৯ হাজার বিটেক শিক্ষার্থী 

মানবসম্পদ তৈরির পাশাপাশি, কর্মসূচির লক্ষ্য ২৫টি স্টার্ট-আপ গড়ে তোলা এবং ১০টি প্রযুক্তি হস্তান্তর সম্পন্ন করা। স্মার্ট ল্যাব সুবিধায় প্রবেশাধিকার প্রদান করা হবে। ১ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট ৫০টি পেটেন্ট সৃষ্টির এবং অন্তত ২০০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশের সহায়তা দেওয়া হবে।
এই সমন্বিত কাঠামো উদ্ভাবনকে উৎসাহ দেয়। কর্মসংস্থানের সক্ষমতা বাড়ায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সেমিকন্ডাক্টর মূল্য শৃঙ্খলে সক্রিয় ভূমিকা নিতে সক্ষম করে। আত্মনির্ভরতা, উদ্ভাবন ও বিশ্ব প্রতিযোগিতায় সক্ষমতার ভিত্তি সুদৃঢ় হয়।

কর্মসূচির পদ্ধতি ও বাস্তবায়ন
এই কর্মসূচি সমন্বিত পদ্ধতি গ্রহণ করেছে। ছাত্রদের চিপ নকশা, নির্মাণ ও পরীক্ষায় হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়া হয়। শিল্প অংশীদারদের সহযোগিতায় নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করা হয়। পরামর্শদাতা সহায়তা ও ব্যবহারিক সহায়তা প্রদান করা হয়।
ছাত্ররা উন্নত চিপ নকশা সফটওয়্যার, নির্মাণ সুবিধা ও পরীক্ষা পরিকাঠামো ব্যবহার করতে পারে। উন্নত ইডিএ সফটওয়্যার ও সেমিকন্ডাক্টর ফাউন্ড্রির সুবিধা উপলব্ধ। তারা নিজস্ব চিপ নকশা, নির্মাণ ও পরীক্ষা করতে পারে।

গবেষণা ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অ্যাপ্লিকেশন-নির্দিষ্ট সমন্বিত সার্কিট, সিস্টেম-অন-চিপ এবং আইপি কোর নকশার কার্যকর প্রোটোটাইপ তৈরি করা হয়। এই কাঠামোবদ্ধ প্রক্রিয়া একাডেমিক শিক্ষা ও ব্যবহারিক নকশা প্রক্রিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

চিপইন কেন্দ্র : C2S কর্মসূচির অধীনে চিপ নকশা ও নির্মাণ সহায়তা

সি-ড্যাক বেঙ্গালুরুতে অবস্থিত চিপইন কেন্দ্র দেশের বৃহত্তম যৌথ সেমিকন্ডাক্টর নকশা পরিকাঠামোর একটি। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্টার্ট-আপগুলি এই সুবিধা ব্যবহার করে। সম্পূর্ণ নকশা চক্র জুড়ে উন্নত সরঞ্জাম, গণনাগত পরিকাঠামো, আইপি কোর এবং প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হয়। দেশীয় সেমিকন্ডাক্টর নকশা সক্ষমতা শক্তিশালী হয়েছে।

C2S কর্মসূচির অধীনে চিপইন কেন্দ্রের ভূমিকা

নকশা সংগ্রহ ও নির্মাণ
প্রতি তিন মাসে শিক্ষার্থীদের তৈরি নকশা সংগ্রহ করা হয়। সেমি-কন্ডাক্টর ল্যাবরেটরি, মোহালিতে ১৮০ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মাণের জন্য পাঠানো হয়।

নকশা যাচাই

নির্মাণের মানদণ্ড পূরণ হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। প্রয়োজন হলে সংশোধনের পর অনুমোদন দেওয়া হয়। একাধিক নকশা একত্র করে শেয়ার্ড ওয়েফারে পাঠানো হয়। নির্মাণ ও প্যাকেজিং শেষে চিপ শিক্ষার্থীদের কাছে ফেরত দেওয়া হয়।
প্রযুক্তিগত সহায়তা
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ছাত্রদের কেন্দ্রীভূত প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়। গত কয়েক বছরে ৪৮৫৫টি সহায়তা অনুরোধ নিষ্পত্তি হয়েছে।

C2S কর্মসূচির প্রধান সাফল্য
চিপস টু স্টার্ট-আপ কর্মসূচি দক্ষতা উন্নয়ন, পরিকাঠামো ব্যবহার এবং হাতে-কলমে চিপ নকশায় পরিমাপযোগ্য ফল দিয়েছে।
মোট ৪০০টি সংস্থা থেকে প্রায় ১ লাখ ব্যক্তি যৌথ জাতীয় ইডিএ পরিকাঠামো ব্যবহার করেছেন। ১৭৫ লাখ ঘণ্টার বেশি সরঞ্জাম ব্যবহার হয়েছে।
সেমি-কন্ডাক্টর ল্যাবরেটরি, মোহালিতে ছয়টি শেয়ার্ড ওয়েফার রান আয়োজিত হয়েছে। মোট ৪৬টি প্রতিষ্ঠান থেকে ১২২টি নকশা জমা পড়েছে।
৫৬টি ছাত্র-নির্মিত চিপ সফলভাবে নির্মাণ, প্যাকেজিং ও বিতরণ হয়েছে।
মোট ২৬৫টির বেশি শিল্প-নেতৃত্বাধীন প্রশিক্ষণ সেশন আয়োজিত হয়েছে।

মোট ৭৫টির বেশি পেটেন্টের আবেদন জমা পড়েছে।
প্রতিরক্ষা, টেলিকম, অটোমোবাইল, ভোক্তা ইলেকট্রনিক্স ও শিল্প প্রয়োগে ব্যবহারের জন্য ৫০০টির বেশি আইপি কোর, অ্যাসিক ও সিস্টেম-অন-চিপ নকশা তৈরি হচ্ছে।
হাতে-কলমে শিক্ষা ও প্রোটোটাইপ যাচাইয়ের জন্য কেন্দ্রীভূত ও বিতরণকৃত এফপিজিএ বোর্ড সরবরাহ করা হয়েছে।
পরম উৎকর্ষ সুপারকম্পিউটারের মাধ্যমে উচ্চ ক্ষমতাসম্পন্ন গণনাগত সুবিধা প্রদান করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক কাঠামো

চিপস টু স্টার্ট-আপ কর্মসূচির অধীনে সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেছে। প্রযুক্তিগত পরিকাঠামো ও বৃহৎ পরিসরের দক্ষতা উন্নয়ন একত্রিত হয়েছে। সি-ড্যাক ও চিপইন কেন্দ্র পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করছে। গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প অংশীদারদের সংযুক্ত করা হয়েছে। দেশীয় চিপ নকশা সক্ষমতা শক্তিশালী হয়েছে।

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জাতীয় সেমিকন্ডাক্টর উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে। নীতি নির্দেশনা ও অর্থায়ন প্রদান করছে। চিপস টু স্টার্ট-আপ কর্মসূচির সামগ্রিক তদারকি করছে। দেশীয় সেমিকন্ডাক্টর নকশা শিল্পের সীমাবদ্ধতা দূর করার লক্ষ্য নির্ধারণ করেছে। ভারতীয় সংস্থাগুলিকে মূল্য শৃঙ্খলে উপরের স্তরে এগিয়ে নিতে সহায়তা করছে।

সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং

বেঙ্গালুরুতে চিপইন কেন্দ্র স্থাপন ও পরিচালনা করছে। বাণিজ্যিক ইডিএ সরঞ্জাম, উচ্চ ক্ষমতাসম্পন্ন গণনা পরিকাঠামো, আইপি লাইব্রেরি ও প্রযুক্তিগত পরামর্শ প্রদান করছে। নকশা অন্তর্ভুক্তি, যাচাই ও নির্মাণের জন্য সমন্বয় করছে।

সেমি-কন্ডাক্টর ল্যাবরেটরি, মোহালি
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও গবেষকদের তৈরি নকশার নির্মাণে সহায়তা করছে। প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রক্রিয়ায় নির্মাণ ও প্যাকেজিং সম্পন্ন করা হয়। নির্মিত চিপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফেরত দেওয়া হয়। শিক্ষার্থীরা সিলিকনে নকশা যাচাইয়ের অভিজ্ঞতা অর্জন করে।

এই সমন্বিত কাঠামো জাতীয় নকশা পরিকাঠামোতে সমান প্রবেশাধিকার নিশ্চিত করে। অ্যাকাডেমিয়া ও শিল্পের সহযোগিতা শক্তিশালী হয়। শিল্প-প্রস্তুত চিপ নকশাকারদের ধারাবাহিক সরবরাহ গড়ে ওঠে। ভারত বিশ্ব সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে অবস্থান শক্তিশালী করছে।

উপসংহার

সেমিকন্ডাক্টর উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার কৌশলগত ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেমিকন্ডাক্টর নকশা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নেতৃত্ব বিশ্ব প্রযুক্তি প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ। চিপস টু স্টার্ট-আপ কর্মসূচি শক্তিশালী ও আত্মনির্ভর সেমিকন্ডাক্টর পরিবেশব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। বৃহৎ পরিসরে দক্ষতা উন্নয়ন, হাতে-কলমে নকশা অভিজ্ঞতা এবং জাতীয় পরিকাঠামোতে প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে। ছাত্র, গবেষক, স্টার্ট-আপ ও উদ্যোক্তারা দেশীয় চিপ নকশা ও উদ্ভাবনে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। এই উদ্যোগ ভারতের দক্ষ মানবসম্পদ ভিত্তি শক্তিশালী করছে। প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথ সুদৃঢ় করছে। সেমিকন্ডাক্টর নকশা ও উন্নয়নে বিশ্বমানের কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান আরও দৃঢ় হচ্ছে।

তথ্যসূত্র 

Ministry of Electronics and IT - Chips of Start-up Programme Portal

Press Information Bureau

Ministry of Skill Development and Entrepreneurship

Kindly click here for PDF

 

SSS/AS...

(Explainer ID: 157361) आगंतुक पटल : 19
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada , Malayalam
Link mygov.in
National Portal Of India
STQC Certificate