Economy
স্বচ্ছতা হি সেবা ২০২৫ : স্বচ্ছ ভারত মিশনকে আরও শক্তিশালী করে তোলা
“স্বচ্ছ ভারত হল এই শতাব্দীতে বিশ্বের বৃহত্তম এবং সবথেকে সফল জনগণের নেতৃত্বাধীন এক জন আন্দোলন।”
– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Posted On:
25 SEP 2025 10:56AM
২৫ সেপ্টেম্বর, ২০২৫
- স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে ১২ কোটি শৌচাগার নির্মিত হয়েছে। এর ফলে খোলা স্থানে শৌচকর্মের মতো অভ্যাস দূর হয়েছে। জনস্বাস্থ্য এবং নিকাশী ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
- ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত করে তুলতে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির মূল ভাবনা স্বচ্ছোৎসব। একটি সুস্থায়ী ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটি বাস্তবায়িত হচ্ছে।
- ২,৪৯২ লক্ষ টন জঞ্জালের মধ্যে ১,৪৩৭ লক্ষ টন জঞ্জাল সাফ করা হয়েছে। এর ফলে অনুর্বর জমির উর্বরতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
- ২০২৪ সালে ৮ লক্ষ পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়িত হয়েছে। এর ফলে বিভিন্ন আস্তাকুড় এবং অবহেলিত জায়গা পরিষ্কার হয়েছে। ওই জায়গাগুলিকে এখন ব্যবহার করা যাচ্ছে।
পরিচ্ছন্নতা বজায় রাখা জাতীয় এক শপথে পরিণত হয়
২০১৪ সালের ২ অক্টোবরের সকাল। বিভিন্ন গ্রাম এবং শহরে ধুলোমাখা রাস্তায় ঝাঁট দেওয়ার আওয়াজে চতুর্দিক মুখরিত হয়ে উঠেছিল। নর্দমা থেকে প্লাস্টিকের বোতল তোলা হয়েছে। এটি দৈনন্দিন কোনও পরিচ্ছন্নতার অভিযান নয়। রাষ্ট্রীয় স্তরে এক সচেতনতার সূচনা। মহাত্মা গান্ধীর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশনের সূচনা করেন। এটি শুধু রাস্তাঘাট এবং নর্দমা পরিষ্কারের নিছক কোনও উদ্যোগ নয়, এটি আসলে পরিচ্ছন্নতার অভিযান। এর মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মানসিকতা গড়ে ওঠে। দেশ নতুন উদ্যমে স্বচ্ছতা হি সেবা ২০২৫-এ অংশ নিয়েছে। পরিচ্ছন্নতার অভিযানকে নাগরিকদের যৌথ প্রয়াসে পরিণত করাই এর মূল উদ্দেশ্য।
স্বচ্ছোৎসবের ভাবনায় স্বচ্ছতা হি সেবা –
২০১৭ সালে স্বচ্ছ ভারত মিশনের সূচনা হয়। এরই ফলশ্রুতিতে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবছর নাগরিকরা দেশ জুড়ে তাদের পারিপার্শ্বিক স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নানা কর্মসূচি পালন করেন। স্বচ্ছতা হি সেবা ২০২৫-এর মূল ভাবনা - স্বচ্ছোৎসব । নাগরিকরা নিজেদের কর্তব্যবোধে আনন্দের সঙ্গে এই কর্মসূচিতে যোগদান করেন। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১৫ দিন ধরে চলে। শেষ হয় ২ অক্টোবর। এই সময়কালে লক্ষ লক্ষ হাত এবং হৃদয় একযোগে পরিচ্ছন্নতার অভিযানে অংশ নেয়। অন্ত্যোদয় সে সর্বোদয় – নীতি অনুসরণ করে এই কর্মসূচি পালিত হয়। দেশের প্রতিটি গ্রাম এবং শহরে মর্যাদার সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান সংগঠিত হয়। সুস্বাস্থ্যের দিকটি বিবেচনা করে এই অভিযানে সকলে অংশ নেন।
তথ্যসূত্র :
আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166814
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157950
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167622
https://sbmurban.org/swachh-bharat-mission-progess
https://swachhatahiseva.gov.in/
https://swachhatahiseva.gov.in/campaign-dashboard
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2137594
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118321
জলশক্তি মন্ত্রক
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166952
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2162878
শিল্প ও বাণিজ্য মন্ত্রক
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2168070
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2167733
সমবায় মন্ত্রক
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2167644
সংসদ বিষয়ক মন্ত্রক
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2167640
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2167625
প্রধানমন্ত্রীর দপ্তর
https://www.pmindia.gov.in/en/news_updates/pm-participates-in-swachh-bharat-diwas-2024
https://www.pmindia.gov.in/en/major_initiatives/swachh-bharat-abhiyan/
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2061214
প্রেস ইনফরমেশন ব্যুরো
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153227&ModuleId=3
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc2025925646401.pdf
SSS/CB /SG
(Explainer ID: 155424)
आगंतुक पटल : 34
Provide suggestions / comments