Infrastructure

নমামি গঙ্গে প্রকল্পের অধীনে বর্জ্য জল শোধন

Posted On: 21 OCT 2026 4:16PM

২১ অক্টোবর, ২০২৬

 

শহরগুলির দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বর্জ্য জলের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় ২০১৪ সালে নমামি গঙ্গে কর্মসূচি (NGP) চালু করা হয়, যার মূল লক্ষ্য গঙ্গা নদীর দূষণ হ্রাস ও সংরক্ষণ। এই কর্মসূচির আওতায় পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ১৯১টি পয়োনিষ্কাশন প্রকল্প অনুমোদিত হয়েছে, যার লক্ষ্য দৈনিক ৫,২৭০ মিলিয়ন লিটার (MLD) নতুন শোধন ক্ষমতা তৈরি করা।


নমামি গঙ্গে-র প্রযুক্তি-নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি

এই কর্মসূচি স্থানীয় প্রয়োজনের ওপর ভিত্তি করে প্রযুক্তি নির্বাচন করে। প্রথাগত পদ্ধতির পাশাপাশি NEREDA, সয়েল বায়োটেকনোলজি এবং বহু-তলীয় STP-এর মতো উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করা হয়, যা বিভিন্ন ভৌগোলিক পরিস্থিতিতে জল শোধন সহজ করে তোলে।


ফুড চেইন রিয়েক্টর এবং ইলেকট্রোকোয়গুলেশন

ফুড চেইন রিয়েক্টর (FCR) কম জায়গা ও বিদ্যুৎ খরচে পুষ্টি উপাদান অপসারণ করতে সাহায্য করে। বর্তমানে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে বেশ কয়েকটি FCR-ভিত্তিক প্ল্যান্ট চালু রয়েছে। অন্যদিকে, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি অঞ্চলে দূষণ দূর করতে ইলেকট্রোকোয়গুলেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

উৎসস্থলে শোধন এবং বহু-তলীয় STP

উৎসস্থলের কাছাকাছি জল শোধনের জন্য বারাণসীতে উন্নত জারণ প্রক্রিয়া (AOP) চালু করা হয়েছে। এছাড়া, মুনি কি রেতিতে দেশের প্রথম চারতলা বিশিষ্ট STP নির্মিত হয়েছে, যা সীমিত জায়গায় নদীর বর্জ্য জল শোধনে কার্যকর ভূমিকা পালন করছে।


প্রকৃতি-ভিত্তিক ও বিকেন্দ্রীকৃত শোধন

ছোট বসতিগুলিতে কম খরচে বর্জ্য জল শোধনের জন্য কনস্ট্রাক্টেড ওয়েটল্যান্ডস (CWs) এবং জোহকাসৌ (Johkasou)-এর মতো বিকেন্দ্রীকৃত ও প্রকৃতি-ভিত্তিক সমাধান ব্যবহার করা হচ্ছে। উত্তরপ্রদেশের বিথুরে এবং উত্তরাখণ্ডে এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা গেছে।


NEREDA, সয়েল বায়োটেকনোলজি এবং মল ব্যবস্থাপনা

NEREDA প্রযুক্তির মাধ্যমে কম শক্তিতে জৈব বর্জ্য শোধন করা হয়। পাশাপাশি, দেবপ্রয়াগে সয়েল বায়োটেকনোলজি এবং চুনারে ফেকাল স্ল্যাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (FSTP) মাধ্যমে স্যানিটেশন শৃঙ্খল উন্নত করা হচ্ছে।


শক্তি পুনরুদ্ধার, সজল কাদা ব্যবস্থাপনা এবং সম্পদের ব্যবহার

বর্জ্য জলের কাদা অবাত পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে বায়োগ্যাস উৎপন্ন করে। বারাণসী এবং প্রয়াগরাজের STP-গুলিতে এই বায়োগ্যাস থেকে প্ল্যান্টের শক্তির একটি বড় অংশ উৎপাদিত হচ্ছে, যা শক্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


সবুজ STP: শক্তি দক্ষতা এবং সুস্থায়ী পরিচালনা

পরিবেশবান্ধব ও শক্তি-দক্ষ করে তুলতে STP-গুলিতে অন-সাইট সৌর বিদ্যুৎ এবং স্লাজ ইনসিনেরেশনের মতো পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করে।


পুনর্বাসন

পুরনো পরিকাঠামো উন্নত করতে প্রধান নর্দমাগুলির সংস্কার এবং হাইব্রিড অ্যানুইটি মডেল (HAM)-ভিত্তিক পিপিপি (PPP) মডেলের মাধ্যমে নতুন ও পুরনো পরিকাঠামোকে একত্রিত করা হয়েছে, যা দীর্ঘমেয়াদী জবাবদিহিতা নিশ্চিত করে।


বর্জ্য জল শোধন থেকে বর্জ্য জল ব্যবস্থাপনা

নমামি গঙ্গে কর্মসূচি কেবল পয়োনিষ্কাশন প্ল্যান্ট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উন্নত প্রযুক্তি, বিকেন্দ্রীকৃত সমাধান এবং সম্পদ পুনরুদ্ধারের মাধ্যমে একটি বর্জ্য জল ব্যবস্থাপনা পরিকাঠামো গড়ে তুলছে।

তথ্যবিবরণী:

Ministry of Jal Shakti

https://nmcg.nic.in/NamamiGanga.aspx

https://ejalshakti.gov.in/misc/Innovative_LRT_S.aspx/1000

https://nmcg.nic.in/pdf/NGP-At%20a%20Glance%20(Final%20Version%20Printed).pdf

Others

https://gwilws.gujarat.gov.in/web/public/content/cms.portal.document/302/document/Sewage-Treatment-Technologies.pdf

https://www.niti.gov.in/node/306

Click here to see pdf

 

*******

SSS/PK/Kol/...

(Features ID: 160541) आगंतुक पटल : 2
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Telugu , Kannada