Social Welfare
সিনেমা, সৃজনশীলতা এবং এআই-এর সমন্বিত ভবিষ্যৎ
Posted On:
09 MAR 2026 9:58AM
০৯ মার্চ, ২০২৬
'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ চলচ্চিত্র নির্মাণে এআই-এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এআই যদিও চিত্রনাট্য, দৃশ্যকল্প এবং দর্শকদের পছন্দ সম্পর্কে পূর্বাভাস দিতে পারে, তবুও সিনেমা মূলত মানুষের স্মৃতি, আত্মপরিচয় এবং বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই তৈরি হয়ে থাকে। এই বিতর্কের মূল কেন্দ্রবিন্দু ছিল কীভাবে এআই মানুষের গল্প বলার ক্ষমতাকে প্রতিস্থাপন না করে সৃজনশীলতাকে নতুন রূপ দিতে পারে।
বিবর্তন থেকে উদ্ভাবন
শব্দ, রঙ এবং ডিজিটাল ক্যামেরার মতো প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথে সিনেমার ইতিহাস বিবর্তিত হয়েছে। এআই হল, পরবর্তী বড় রূপান্তর, যা সরাসরি সৃজনশীল কর্মপ্রবাহে প্রবেশ করছে; বিশেষ করে প্রাক-নির্মাণ (pre-production) এবং নির্মাণ-পরবর্তী (post-production) কাজে এটি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি, সৃজনশীল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে।

ঐতিহ্যের সাথে এআই-এর মেলবন্ধন: মহাভারতের নতুন রূপ
প্রসার ভারতী এবং কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্কের যৌথ উদ্যোগে 'মহাভারত' সিরিজের উপস্থাপনা উন্নত করতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রকল্পটি দেখিয়ে দিয়েছে যে কীভাবে এআই গল্পের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে কাহিনীকে আধুনিক রূপ দিতে পারে।
ভারতের সৃজনশীল অর্থনীতি এবং এআই
ভারতের বহুভাষিক চলচ্চিত্র শিল্প তাদের ক্রমবর্ধমান সৃজনশীল অর্থনীতির অংশ হিসেবে এআই-কে গ্রহণ করছে। এআই এখন কেবল একটি নির্মাণ সরঞ্জাম নয়, বরং ভারতের সামগ্রিক ডিজিটাল প্রবৃদ্ধি এবং বিনোদন ব্যবস্থার একটি কৌশলগত উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে।
ইন্ডিয়া এআই (IndiaAI) মিশন এবং জাতীয় এআই কৌশল
ভারতের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল ("AI for All") এবং 'ইন্ডিয়া এআই মিশন' এআই গ্রহণের প্রয়োজনীয় পরিকাঠামো প্রদান করছে। এই উদ্যোগগুলি কম্পিউটিং ক্ষমতা, ডেটাসেট, স্টার্টআপ এবং ডিজিটাল উদ্ভাবনকে উৎসাহিত করছে, যা সিনেমা ও মিডিয়া-সহ বিভিন্ন ক্ষেত্রে এআই-এর দায়িত্বশীল ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।
এভিজিসি (AVGC) এবং গেমিং ক্ষেত্রের প্রসার
ভারত তার অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স (AVGC) ক্ষেত্রকে শক্তিশালী করছে:
* বস্তুত, ১,৯০০-এরও বেশি গেমিং কোম্পানিতে প্রায় ৬৬,০০০ পেশাদার কাজ করছেন।
* ১৫,০০০ স্কুল এবং ৫০০টি কলেজে 'AVGC ক্রিয়েটর ল্যাব' স্থাপনের মাধ্যমে এআই সরঞ্জাম এবং ডিজিটাল স্টোরিটেলিং কার্যক্রমকে যুক্ত করা হচ্ছে।
উদীয়মান মিডিয়া প্রযুক্তিতে দক্ষতা উন্নয়ন
প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রের মাধ্যমে ভারতের ক্রিয়েটিভ ও টেক জনবলকে দক্ষ করে তোলা হচ্ছে। 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস' (IICT) এবং ভিএফএক্স, গেমিং ও এক্সআর (XR)-এর মতো বিশেষ পাঠ্যক্রম নির্মাতাদের এআই-চালিত পরিবেশের উপযোগী করে তুলছে।
ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং এর ব্যাপ্তি
ভারতের ডিজিটাল ব্যবস্থার বিপুল পরিমাণ কন্টেন্ট তৈরি ও বিতরণে সহায়তা করছে। মোট ৯০০ মিলিয়ন ব্রডব্যান্ড সংযোগ এবং ৫৬২ মিলিয়নেরও বেশি স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে ভারত বিশ্বের বৃহত্তম ডিজিটাল মিডিয়া বাজারগুলির মধ্যে অন্যতম। ২০২৪ সালে মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের আয়ের ৩২% এসেছে ডিজিটাল মিডিয়া থেকে।
স্টার্টআপ এবং ইনোভেশন ল্যাবের ভূমিকা
ক্রিয়েটিভ-টেক স্টার্টআপ এবং উদ্ভাবন কেন্দ্রগুলি রিয়েল-টাইম রেন্ডারিং, ইমারসিভ মিডিয়া এবং এআই-চালিত প্রোডাকশন পাইপলাইন ব্যবহার করছে। সরকারি ইনকিউবেশন স্টার্টআপগুলিকে পরীক্ষামূলক পর্যায় থেকে বাণিজ্যিক প্রয়োগের দিকে নিয়ে যেতে সাহায্য করছে।
মানবিক সৃজনশীলতার গুরুত্ব
এআই দ্রুত চিত্রনাট্য, সংগীত বা দৃশ্য তৈরি করতে পারলেও সিনেমা শেষ পর্যন্ত মানুষের অন্তর্দৃষ্টি, আবেগ এবং সৃজনশীলতার ওপর নির্ভর করে। এআই বিভিন্ন সম্ভাবনার পথ দেখাতে পারে এবং প্রযুক্তিগত বাধা দূর করতে পারে, কিন্তু গল্পের অর্থ, পরিচালনা এবং আবেগ শেষ পর্যন্ত মানুষের মাধ্যমেই নির্ধারিত হয়।
উপসংহার
এআই চলচ্চিত্র নির্মাণে দক্ষতা, সহজলভ্যতা এবং পরিধি বাড়িয়ে এই শিল্পকে আমূল বদলে দিচ্ছে। তবে, সিনেমার ভবিষ্যৎ নির্ভর করবে নির্মাতারা কিভাবে মানুষের সৃজনশীলতা ও গল্প বলার শৈলীকে অটুট রেখে এআই-কে ব্যবহার করেন তার ওপর।
তথ্যসূত্র
Click here to see PDF
****
SSS/PK/6.3.26
(Features ID: 157745)
आगंतुक पटल : 9
Provide suggestions / comments