Rural Prosperity
পরিচর্যাকারী থেকে পরিবর্তনের পথপ্রদর্শক
জনঔষধির মাধ্যমে নারী উদ্যোক্তপতিদের জন্য নতুন দিগন্তের উন্মোচন
Posted On:
07 MAR 2026 9:45AM
নয়াদিল্লি, ৭ মার্চ ২০২৬
পরিবারের স্বাস্থ্যসেবার প্রতি এক নারীর নিষ্ঠা ধীরে ধীরে বৃহত্তর সামাজিক দায়িত্বে রূপ নিয়েছে। নীতা, একজন স্নাতক, দিল্লির সেক্টর–২০ এলাকায় একটি জনঔষধি কেন্দ্রের মালিক। কেন্দ্রটি গত দুই বছর ধরে পরিচালিত হচ্ছে। তাঁর যাত্রা গৃহিণী থেকে আত্মবিশ্বাসী ও বিশ্বস্ত জনঔষধি মিত্রে পরিণত হওয়ার কাহিনী।

কয়েক বছর আগে নীতার শাশুড়ি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের প্রেসক্রিপশনের সঙ্গে ওষুধের ব্যয়ও অত্যন্ত বেশি ছিল। মানসিক উদ্বেগের সঙ্গে আর্থিক চাপও বাড়ছিল। সেই সময় তিনি জানতে পারেন একই মানের ওষুধ জনঔষধি কেন্দ্রে ৫০ থেকে ৮০ শতাংশ কম দামে পাওয়া যায়। এই তথ্য তাঁর স্বস্তি ফিরিয়ে আনে। পরিস্থিতি সামলে ওঠার পর তিনি ভাবতে শুরু করেন নিজের এলাকায় একটি জনঔষধি কেন্দ্র খুললে কেমন হয়, যাতে অন্যরাও প্রয়োজনে উপকৃত হন।
গত দুই বছরে এই কেন্দ্রের মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে এক বিশ্বস্ত স্বাস্থ্য মিত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। একজন যোগ্য ফার্মাসিস্ট কেন্দ্রের দৈনন্দিন কাজ পরিচালনা করেন। পরিষেবা সুশৃঙ্খলভাবে প্রদান করা হয়।
নিজের অভিজ্ঞতা স্মরণ করে নীতা বলেন, “প্রতিদিন ৩০ থেকে ৪০ জন মানুষ এই কেন্দ্রে আসেন। অনেকেই অসুস্থতার উদ্বেগ ও চিকিৎসা ব্যয়ের চিন্তা নিয়ে প্রবেশ করেন। কিন্তু যখন তারা জানতে পারেন ৫০ থেকে ৮০ শতাংশ সাশ্রয় হচ্ছে, তখনই তাদের মুখের অভিব্যক্তি বদলে যায়। পরিবারের সদস্যদের সেই স্বস্তির মুখ দেখে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। গত দুই বছরে বুঝেছি, এটি শুধু ওষুধ বিক্রির কাজ নয়। প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানো, আশা জাগানো এবং মর্যাদা ফিরিয়ে দেওয়াই আসল উদ্দেশ্য।”
নীতার সাফল্য প্রমাণ করে যে, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্পের উদ্যোক্তা মডেল কেবল জীবিকা সৃষ্টি করছে না, স্থানীয় স্তরে স্বাস্থ্যসেবা-ও শক্তিশালী করছে। পারিবারিক পরিচর্যা থেকে শুরু করে এলাকার সাশ্রয়ী স্বাস্থ্যসেবার ভরসা হয়ে ওঠা, নীতার যাত্রা আলোকপাত করে যে, সুযোগ, সচেতনতা ও প্রবেশাধিকার মানুষের জীবন বদলে দিতে পারে।
সারা দেশে ১৮,০০০-র বেশি জনঔষধি কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রায় ৪৪ শতাংশ, অর্থাৎ, ৮,০০০-র বেশি কেন্দ্র মহিলারা পরিচালনা করেন। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্প সাশ্রয়ী ও উচ্চমানের ওষুধ সরবরাহের পাশাপাশি, নারীদের ক্ষমতায়ন-ও সুদৃঢ় করছে।
তথ্যসূত্র
Ministry of Chemicals and Fertilizers
Click here to see PDF
*****
SSS/SS
(Features ID: 157720)
आगंतुक पटल : 29
Provide suggestions / comments