Rural Prosperity
এইমস থেকে আইজিএইচ - তরুণ ফার্মাসিস্টদের উদ্যোগে প্রেসক্রিপশন থেকে সম্ভাবনার পথ
Posted On:
06 MAR 2026 11:03AM
নয়াদিল্লি, ৬ মার্চ ২০২৬
দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর ব্যস্ত প্রাঙ্গণে স্থিত প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের অন্দরে নীরবে ঘটে চলেছে রূপান্তরের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ হাসপাতাল করিডর ও উদ্বিগ্ন রোগীর ভিড়ের মধ্যে তরুণ ফার্মাসিস্টরা ভরসায় পরিণত হয়েছেন। প্রেসক্রিপশনকে তাঁরা পরিবর্তিত করছেন স্বস্তিতে আর চিকিৎসা ব্যয়কে পরিণত করছেন সাশ্রয়ে।

এই কেন্দ্র প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ জন গ্রাহককে পরিষেবা দেয়। সকালবেলা ভিড় সবচেয়ে বেশি। দীর্ঘ সারি তৈরি হয় ভোর থেকেই। সংগীতা এবং অন্যান্য কর্মীরা, যাদের অধিকাংশই তরুণ, অবিরাম পরিশ্রম করে পরিষেবা নির্বিঘ্ন রাখেন।
প্রেসক্রিপশন যাচাই, ওষুধের মজুত ব্যবস্থাপনা, বিল প্রস্তুত করা এবং রোগীদের ধৈর্য ধরে পরামর্শ দেওয়া, সব কাজই দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। কাজের গতি দ্রুত, কিন্তু লক্ষ্য একটাই, সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা।
একই সেবার মনোভাব দেখা যায় তরুণ ফার্মাসিস্ট বরুণ আগরওয়ালের মধ্যেও। সম্প্রতি তিনি ফার্মেসি শিক্ষাক্রম সম্পন্ন করেছেন। অধ্যয়নের সময়ই তিনি জনঔষধি উদ্যোগ সম্পর্কে জানতে পারেন এবং এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি গর্বের সঙ্গে জনঔষধি কেন্দ্রে কাজ করছেন।
ইন্দিরা গান্ধী হাসপাতালে অবস্থিত জনঔষধি কেন্দ্রের ফার্মাসিস্ট পিয়ূষও এই উদ্যোগের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন। প্রতিদিন এই কেন্দ্রেও প্রায় ১৫০ থেকে ২০০ জন গ্রাহক পরিষেবা গ্রহণ করেন, যা সাশ্রয়ী স্বাস্থ্যসেবার প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। তাঁর কথায়,
“জনঔষধির অংশ হওয়া মানে শুধু ওষুধ বিতরণ নয়। যে মানুষটি এখানে প্রবেশ করেন তিনি উদ্বেগ নিয়ে আসেন, আর বেরিয়ে যান স্বস্তি নিয়ে। সেই পরিবর্তনই এই কাজকে সত্যিই অর্থবহ করে তোলে।”
দিল্লিতে প্রায় ৬০০টি জনঔষধি কেন্দ্রের মধ্যে প্রায় ৭০ শতাংশ কর্মীই তরুণ। এতে স্পষ্ট হয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তরুণ প্রজন্ম কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কেন্দ্রগুলি এমন জায়গা, যেখানে উদ্বেগের জায়গায় আসে আশ্বাস, সাশ্রয়ী চিকিৎসা ফিরিয়ে আনে মর্যাদা, আর তরুণ পেশাজীবীরা তাঁদের কর্মজীবনকে রূপ দেন অর্থবহ জনসেবায়।
একজন রোগীর স্বস্তির হাসি এবং এক তরুণ ফার্মাসিস্টের আত্মবিশ্বাসী পদক্ষেপে সজীব হয়ে ওঠে জনঔষধি উদ্যোগের প্রকৃত চেতনা, স্বাস্থ্যপরিষেবা, যা আরোগ্যের সঙ্গে সঙ্গে আশাও সঞ্চার করে।
তথ্যসূত্র
Ministry of Chemicals and Fertilizers
Click here to see pdf
****
SSS/SS
(Features ID: 157702)
आगंतुक पटल : 35
Provide suggestions / comments