• Sitemap
  • Advance Search
Rural Prosperity

জনঔষধি কেন্দ্র মাসিক স্বাস্থ্যবিধিকে নতুন সংজ্ঞা দিচ্ছে

যখন ১ টাকার একটি প্যাড হয়ে ওঠে আত্মবিশ্বাস ও পরিবর্তনের প্রতীক

Posted On: 03 MAR 2026 4:32PM

নয়াদিল্লি, ০৩ মার্চ, ২০২৬

 

নিরাপদ ও সাশ্রয়ী মাসিক স্বাস্থ্যবিধি পণ্যে প্রবেশাধিকার শুধু স্বাস্থ্যগত বিষয় নয়, এটি মর্যাদারও প্রশ্ন। ভারত সরকারের প্রধান উদ্যোগ ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনা’ (পিএমবিজেপি)-র আওতায় সমগ্র দেশের প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রগুলিতে স্যানিটারি প্যাড মাত্র ১ টাকা প্রতি প্যাড দরে (প্রতি প্যাকেট ১০-১২ টাকা) উপলব্ধ। বহু নারী ও কিশোরীর কাছে এই ছোট গোলাপি প্যাকেট দ্বিধা, আর্থিক চাপ ও অনিরাপদ বিকল্প থেকে মুক্তির প্রতীক হয়ে উঠেছে। যা একসময় মাসিক আপসের বিষয় ছিল, তা আজ সাশ্রয়ী ও সহজলভ্য পছন্দে পরিণত হয়েছে।

 

প্রথম দর্শনে এগুলি হয়তো সাধারণ গোলাপি প্যাকেট মাত্র। কিন্তু বহু নারীর কাছে এটি সাশ্রয়, মর্যাদা ও স্বাচ্ছন্দ্যের প্রতীক। যাঁরা আগে ৬০-৭০ টাকা দামের প্যাকেট কিনতে গিয়ে দু’বার ভাবতেন, তাঁদের কাছে ১০-১২ টাকা দামের প্যাকেট প্রায় অবিশ্বাস্য মনে হয়।

চোদ্দ বছর বয়সী চাঁদনি জানায়, সে এবং তার সহপাঠিনীরা নিয়মিত এই প্যাড ব্যবহার করে। “এগুলি খুবই সাশ্রয়ী এবং আরামদায়ক ” সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে। স্কুলপড়ুয়া কিশোরীদের জন্য কম দামে স্যানিটারি প্যাডের সহজলভ্যতা মানে মাসিকের সময় কম দুশ্চিন্তা, স্কুলে অনুপস্থিতি কমে যাওয়া এবং শ্রেণীকক্ষে বেশি আত্মবিশ্বাস। যা একসময় অস্বস্তিকর আলোচনার বিষয় ছিল, তা এখন বন্ধুদের মধ্যে খোলামেলা কথোপকথনে পরিণত হয়েছে।

একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা মেমি প্রথমে ওষুধ কিনতে জনঔষধি কেন্দ্রে গিয়েছিলেন। একদিন তাঁর নজরে পড়ে কাউন্টারে রাখা একটি গোলাপি প্যাকেট। দোকানদার যখন জানান এর দাম মাত্র ১২ টাকা, তিনি বিস্মিত হন। তিনি ব্যবহার করে দেখার সিদ্ধান্ত নেন এবং এরপর থেকে নিয়মিত ব্যবহার করছেন। আগে একটি প্যাকেটের জন্য তাঁকে ৪০-৫০ টাকা খরচ করতে হতো। এখন তিনি শুধু নিজের জন্যই নয়, পাড়া ও স্কুলের অন্যান্য নারীদেরও মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করছেন। সচেতনতা কীভাবে ব্যক্তিকে পরিবর্তনের দূত করে তুলতে পারে, এটি তারই উদাহরণ।

জ্যোতি জানান, আগে বেশি মূল্যের কারণে অনেক নারী স্যানিটারি প্যাড কিনতে দ্বিধা করতেন অথবা কাপড় ব্যবহার করতেন।
তিনি বলেন, “যখন জানলাম একটি প্যাডের দাম মাত্র ১ টাকা , তখন সবকিছু অনেক সহজ হয়ে গেল। এখন মাত্র ১০ টাকা খরচে আমরা নিরাপদ ও আরামদায়ক বিকল্প পাচ্ছি।”

অসংখ্য নারীর কাছে এই প্রকল্প আর্থিক চাপ কমিয়েছে এবং মাসিক স্বাস্থ্যবিধি চর্চায় ইতিবাচক পরিবর্তন এনেছে। সাশ্রয়ী স্যানিটারি প্যাডের প্রাপ্যতা দ্বিধার পরিবর্তে আত্মবিশ্বাস এবং আপসের পরিবর্তে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছে।

‘মর্যাদা ও স্বাস্থ্যের পথে এক পদক্ষেপ’

এই উদ্যোগ শুধুমাত্র সাশ্রয় নয়; এটি সহজলভ্যতা, সচেতনতা ও মর্যাদার প্রশ্ন। প্রতি প্যাড ১টাকা দরে গুণমানসম্পন্ন স্যানিটারি প্যাড নিশ্চিত করে সরকার বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের নারীদের স্বাস্থ্যের সুরক্ষায় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

চাঁদনি, মেমি, জ্যোতি এবং আরও অনেকের কাছে এটি কেবল একটি প্রকল্প নয়; এটি দৈনন্দিন জীবনের সক্ষমতা। সাশ্রয়ী মূল্যে নারীদের মাসিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা পিএমবিজেপি-র অন্যতম বড় সাফল্য।

২০২৫-এর ৩০ নভেম্বর পর্যন্ত জনঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে ৯৬.৩০ কোটিরও বেশি জনঔষধি সুবিধা স্যানিটারি প্যাড বিক্রি হয়েছে। এর মধ্যে কেবল ২০২৫ সালেই (৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত) ১৭.৯০ কোটিরও বেশি প্যাড বিক্রি হয়েছে।

তথ্যসূত্র 

Ministry of Chemicals and Fertilizers

Click here to see PDF

 

SSS/AS......

(Features ID: 157643) आगंतुक पटल : 4
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी
Prime Minister mygov.in Content Link
National Portal Of India
STQC Certificate