Economy
ইন্ডিয়াহ্যান্ডমেড : ভারতের হস্তশিল্পের ডিজিটাল বিপণন মঞ্চ
प्रविष्टि तिथि:
06 JUL 2026 14:22 PM
নয়াদিল্লি, ০৬ জুলাই, ২০২৬
ইন্ডিয়াহ্যান্ডমেড ভারতের হস্ততাঁত ও হস্তশিল্পের জন্য একটি বিশেষ ডিজিটাল বিপণন মঞ্চ। এটি কারিগর ও তাঁতিদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত করে, বাজারের পরিধি বাড়ায় এবং জীবিকা ও ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে। এখানে জিআই স্বীকৃত ও ওডিওপি-র পণ্য-সহ নানা ধরনের হস্তনির্মিত সামগ্রী প্রদর্শিত হয়।
ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে কারিগরদের ক্ষমতায়ন
ভারতে প্রায় ৬৪.৬৬ লক্ষ হস্ততাঁত ও হস্তশিল্পের কারিগর রয়েছেন। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত হস্ততাঁতের ৭১ শতাংশ এবং মোট কারিগরের ৬৪ শতাংশই মহিলা। ২০২৩ সালে বস্ত্র মন্ত্রকের অধীনে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন এই মঞ্চ শুরু করে।
প্রধান বৈশিষ্ট্য
কারিগর ও তাঁতিদের জন্য বিশেষ ডিজিটাল বিপণন মঞ্চ
ক্রেতার সঙ্গে সরাসরি সংযোগ, মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমানো
হস্তনির্মিত পণ্যের বৃহত্তর বাজারে পৌঁছানোর সুযোগ
ডিজিটাল বাণিজ্যে অংশগ্রহণের জন্য প্রযুক্তিগত সহায়তা
জীবিকা ও আয়ের সুযোগ বৃদ্ধি
ভারতের হস্তশিল্পের ঐতিহ্য সংরক্ষণ
কি কি পণ্য পাওয়া যায়
পোশাক, গৃহসজ্জার সামগ্রী, আসবাব, চিত্রকলা, গয়না, বাদ্যযন্ত্র, ব্যাগ, জুতো-সহ নানা ধরনের হস্তনির্মিত পণ্য। পাশাপাশি, জিআই স্বীকৃত ও ওডিওপি পণ্যের জন্যও বিশেষ স্থান রয়েছে।
ক্রেতা ও বিক্রেতার সুবিধা
বিনামূল্যে পণ্য পাঠানোর সুবিধা, নিরাপদ অর্থপ্রদান ও ক্রেতা সহায়তা
সহজ নিবন্ধন ব্যবস্থা
জিএসটি নিবন্ধন না থাকলেও এনরোলমেন্ট আইডি-র মাধ্যমে নিজ রাজ্যের মধ্যে পণ্য বিক্রির সুযোগ
আগামী লক্ষ্য
ইন্ডিয়াহ্যান্ডমেড-এর লক্ষ্য ৬০ লক্ষেরও বেশি কারিগরকে যুক্ত করা। এই উদ্যোগ আত্মনির্ভর ভারত-এর লক্ষ্যকে শক্তিশালী করার পাশাপাশি, ভারতের সমৃদ্ধ হস্তশিল্পের ঐতিহ্যকে ডিজিটাল যুগে আরও বিস্তৃত করছে।
তথ্যবিবরণী
Ministry of Electronics & Information Technology:
https://www.digitalindia.gov.in/initiative/india-handmade/
Ministry of Commerce & Industry:
https://ipindia.gov.in/page-content/geographical-indications-an-introduction
Ministry of Textiles:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152551®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1919216®=48&lang=2
Ministry of Development of North-East Region:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201421®=48&lang=2
Indiahandmade Platform:
https://www.indiahandmade.com
https://www.indiahandmade.com/marketplace/?srsltid=AfmBOookWpSt6aCR_kyx8SK_SyVuchTGhk8pJGa7WO7Bq1SdXhXPQ1vL&utm_source=chatgpt.com#account_info
https://www.indiahandmade.com/static/version1782981084/frontend/ESHILP/theme/en_US/images/SOP_Seller-Registration-English.pdf
PIB Archives:
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=156396&id=156396&lang=1®=3
Click here to see pdf
*****
SSS/AS.....
(तथ्य सामग्री आईडी: 150732)
आगंतुक पटल : 10
Provide suggestions / comments