পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাজ্য পর্যায়ে পরিসংখ্যানের সুযোগ বাড়াতে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক ই-সাংখ্যিকিতে স্টেট ড্যাশবোর্ড চালু করলো

প্রকাশিত: 26 NOV 2026 12:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৬ 

 

পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সরকারি পরিসংখ্যানের জন্য ওয়ান-স্টপ উইন্ডো হিসেবে ব্যবহৃত ই-সাংখ্যিকি পোর্টাল। এর মাধ্যমে ব্যবহারকারীরা ডেটাসেট অনুসন্ধান করতে পারেন।এ'ছাড়াও ইন্টারঅ্যাক্টিভ ভিজ্যুয়ালাইজেশনের সাহায্যে বিভিন্ন সূচক বিশ্লেষণ করতে পারেন এবং সংশ্লিষ্ট তথ্যের বিবরণ দেখতে পারেন। ব্যবহারকারীরা মেশিন-রিডেবল ফরম্যাটে সরাসরি ডেটা ডাউনলোড করতে পারেন অথবা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) - এর মাধ্যমে ডেটা সংগ্রহ করে অন্যান্য অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারেন। বর্তমানে ই-সাংখ্যিকি পোর্টালে ৪৩টি পরিসংখ্যানগত উপাদানের অধীনে ১১০৯টি ডেটাসেট রয়েছে, যাতে ১৩ কোটি ৯০ লক্ষেরও বেশি রেকর্ড অন্তর্ভুক্ত আছে।
বিকশিত ভারত ইনিশিয়েটিভ ফর স্ট্যাটিস্টিক্যাল ট্রান্সফরমেশন, অ্যানালিটিক্স অ্যান্ড রিসার্চ (বিস্তার) উপ-জাতীয় স্তরে পরিসংখ্যান শক্তিশালী করার ওপর জোর দিয়েছে। পরিসংখ্যান প্রক্রিয়ার প্রতিটি ধাপে, তথ্য প্রচারও যার অন্তর্ভুক্ত—ডিজিটাল সরঞ্জামের ব্যবহার সম্প্রসারণের ওপর তা গুরুত্বারোপ করে। এই উদ্যোগে পরিসংখ্যান শক্তিশালীকরণ সহায়তা অংশের মাধ্যমে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা জেলা পর্যায়সহ আরও সুনির্দিষ্ট ও বিস্তারিত পরিসংখ্যান তৈরি করতে পারে এবং স্থানীয় পরিকল্পনা ও নীতি নির্ধারণে তা ব্যবহার করতে সক্ষম হয়।
উপ-জাতীয় পরিসংখ্যান এবং ডিজিটাল প্রচারের ওপর এই গুরুত্বের সাথে সামঞ্জস্য রেখে, পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক ই-সাংখ্যিকি পোর্টালে স্টেট ড্যাশবোর্ড চালু করেছে। এই ড্যাশবোর্ডটি পোর্টালে থাকা বিভিন্ন পরিসংখ্যানগত উপাদান থেকে বাছাইকৃত সূচকগুলোর রাজ্যভিত্তিক তথ্যকে একত্রিত করে। এটি ইনস্টিটিউট ফর কম্পিটিটিভনেস-এর সহযোগিতায় তৈরি করা হয়েছে।
বর্তমানে এই ড্যাশবোর্ডে কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও মজুরি, এবং লিঙ্গ ও অন্তর্ভুক্তিকরণের মতো ১০টি নানা বিষয়ের আওতায় ২১টি পরিসংখ্যানগত পণ্যের ২৮৩টি সূচক উপস্থাপন করা হয়েছে। ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট রাজ্য ও বিষয় নির্বাচন করে সেখানকার উপলব্ধ সূচকগুলো দেখতে পারেন, অথবা বিভিন্ন রাজ্যের প্রেক্ষাপটে কোনো একটি নির্দিষ্ট বিষয় বিশ্লেষণ করতে পারেন। ইন্টারঅ্যাক্টিভ চার্ট ও ফিল্টারগুলো ডেটা অনুসন্ধানে সহায়তা করে, আর এর সাথে থাকা তথ্য ও পরিসংখ্যানগত নোটগুলো তথ্যগুলো সঠিকভাবে বোঝার জন্য প্রয়োজনীয় প্রেক্ষাপট প্রদান করে। এছাড়া, ব্যবহারকারীরা মূল ডেটা ও মেটাডেটা ডাউনলোড করতে পারেন এবং ভিজ্যুয়ালাইজেশনগুলো ডাউনলোড বা শেয়ার করতে পারেন। বিভিন্ন পরিসংখ্যানগত পণ্য থেকে সূচকগুলোকে একত্রিত করে সুসংহত ও বিষয়ভিত্তিক রাজ্য প্রোফাইল তৈরির মাধ্যমে, এই স্টেট ড্যাশবোর্ড কেবল ডেটার প্রাপ্যতা নিশ্চিত করা থেকে বেরিয়ে এসে সেগুলোর কার্যকর ব্যবহারের দিকে উত্তরণকে আরও শক্তিশালী করে তোলে। এই উদ্যোগের মাধ্যমে, পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন মন্ত্রক দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে সরকারি পরিসংখ্যানকে আরও সহজলভ্য, স্বচ্ছ, আন্তঃকার্যক্ষম এবং সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের উপযোগী করে তোলাই এর লক্ষ্য। এই ড্যাশবোর্ডটিকে পর্যায়ক্রমে সম্প্রসারিত করা হবে এবং এতে আরও নতুন সূচক যুক্ত করা হবে।
স্টেট ড্যাশবোর্ডটি https://esankhyiki.mospi.gov.in  ওয়েবসাইটে থাকা eSankhyiki পোর্টালের মাধ্যমে দেখা যাবে।

 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2341969) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali-TR , Tamil