প্রকাশিত:
26 NOV 2026 1:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৬
ভারতীয় সেনার চারটি বিমান ২৪ নভেম্বর ২০২৬ গুজরাটের পাটনে অমৃতসর-জামনগর ইকোনমিক করিডর (এনএইচ-৭৫৪ এ)-এ সফলভাবে অবতরণ করলো। এই বিমান অবতরণ দেখালো উপযুক্ত নকশা করা জাতীয় সড়ক বিশেষ কাজের প্রয়োজনে - বিশেষ করে জরুরি ক্ষেত্রে ও কৌশলগত কারণে ব্যবহার করা যেতে পারে। বিমান চারটি (দুটি ফিক্সড উইং মাইক্রোলাইট বিমান এবং দুটি পাওয়ার্ড হ্যাং গ্লাইডার)ভারতীয় সেনার মাউন্টেন ইগলস্ বাহিনীর। এগুলি উইং অফ ভেলার অ্যান্ড উইনিটি এক্সপিডিশন ২০২৬-এর অঙ্গ হিসেবে কান্ডলা বিমানবন্দর থেকে উড়ে আসে। এর আয়োজক ছিল মিলিটারি কলেজ অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং –এর আর্মি অ্যাডভেনচার নোডাল সেন্টার।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গডকরি এই সফল প্রদর্শনের জন্য অভিনন্দন জানান মাউন্টেন ইগলস্, এনএইচএআই এবং সংশ্লিষ্ট সকলকে। এই সফল বিমান অবতরণ নজর টানলো করিডরের কারিগরী সক্ষমতার দিকে এবং উপযুক্ত জাতীয় সড়ককে বিশেষ বিশেষ কাজে ব্যবহার করার সম্ভাবনার দিকেও।
SC / AB/AG