প্রকাশিত:
25 NOV 2026 4:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬
নেপালের সলঝানদিতে নেপাল আর্মি ব্যাটল স্কুলে ভারত-নেপাল ২০তম যৌথ সামরিক মহড়া ‘সূর্যকিরণ’ শুরু হয়েছে। ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এই যৌথ মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্টের ৩৩৪ জন সৈনিক থাকবেন। নেপাল সেনাবাহিনীর শ্রী জাওলা দল ব্যাটেলিয়নের সমসংখ্যক সৈনিকও মহড়ায় যোগ দিয়েছেন। নেপালের সেনাবাহিনীর মধ্য-পশ্চিম বিভাগের জেনারেল অফিসার কম্যান্ডিং মেজর জেনারেল পূর্ণ বাহাদুর ক্ষত্রী উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে অভিবাদন জানিয়েছেন।
দু’দেশের সেনাবাহিনীর মধ্যে পরিচালনগত সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়াকে শক্তিশালী করাই এই মহড়ার উদ্দেশ্য। দুর্গম অঞ্চলে জঙ্গিবাদের মোকাবিলার ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এখানে। এর পাশাপাশি বিভিন্ন বিপর্যয় মোকাবিলা, চিকিৎসা সংক্রান্ত নানা প্রশিক্ষণও থাকছে। ভারত ও নেপাল পর্যায়ক্রমে বার্ষিক এই সামরিক মহড়ার আয়োজন করে থাকে।
SC/CB/DM