মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

পরিকল্পনা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তরের ভিত্তিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কামরাজার পোর্ট লিমিটেডে দ্বিতীয় কন্টেনার টার্মিনাল গড়ে তোলার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 25 NOV 2026 3:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কামরাজার পোর্ট লিমিটেডে দ্বিতীয় কন্টেনার টার্মিনাল গড়ে তোলার প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। পরিকল্পনা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তরের ভিত্তিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এটি গড়ে তোলা হবে। এর জন্য ব্যয় হবে ৪,২৮৮ কোটি ২৬ লক্ষ টাকা। ৯০০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার চওড়া এই কন্টেনারে বার্ষিক ২০ লক্ষ টিইইউ (টোয়েন্টি ফুট ইক্যুইভ্যালেন্ট ইউনিট = টিইইউ) পণ্য ওঠানো-নামানোর কাজ করা যাবে। এটি বাস্তবায়িত হবে দুটি পর্বে। 

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নির্মিত এই প্রকল্পের প্রথম পর্বে ব্যয় হবে ২,৪২৯ কোটি ৩২ লক্ষ টাকা। দ্বিতীয় পর্বে ব্যয় হবে ১,৮৫৮ কোটি ৯৪ লক্ষ টাকা। কামরাজার পোর্ট লিমিটেড পৃথকভাবে ৪৫০ কোটি টাকা ব্যয়ে বন্দর অঞ্চলে পলি তোলার কাজ করবে।

এই টার্মিনালটি নির্মিত হলে ২৪৩৪৬ টিইইউ পর্যন্ত পণ্য ওঠানো-নামানো সম্ভব হবে। এর ফলে কামরাজার বন্দরের পণ্য পরিবহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে। চেন্নাই-এন্নোর শিল্পাঞ্চল এর ফলে উপকৃত হবে। কামরাজার বন্দরে ২০২৫-২৬ অর্থবর্ষে ৪ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার টন পণ্য পরিবহণ হয়েছে। বর্তমানে এই বন্দর থেকে প্রতি বছর ৮০ লক্ষ টিইইউ পণ্য ওঠানো-নামানো সম্ভব হয়। ৪০ বছরের মেয়াদে এই কন্টেনার টার্মিনালটি পরিকল্পনা, নির্মাণ, অর্থায়ন, পরিচালন ও হস্তান্তর প্রক্রিয়ার আওতায় থাকবে। এর মধ্যে প্রথম দু’বছর সময়কালে এটি নির্মাণ করা হবে। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে এই প্রকল্প সহায়ক হবে। তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ সংশ্লিষ্ট অঞ্চলে শিল্পকেন্দ্রগুলি প্রকল্পটি থেকে সুবিধা পাবে।

 

SC/CB/DM...


(রিলিজ আইডি: 2341313) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Bengali-TR , Assamese , Gujarati , Tamil , Kannada