প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে ভারতের যাত্রাপথে নিরন্তর সংস্কার ও বিনিয়োগ সংক্রান্ত একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 25 NOV 2026 1:37PM by PIB Kolkata


নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর সভাপতি শ্রী আর মুকুন্দনের লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন। কীভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ধারাবাহিক সংস্কার ও বিনিয়োগের মাধ্যমে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর দিকে ভারতের যাত্রা এগিয়ে চলেছে, নিবন্ধটিতে তা তুলে ধরা হয়েছে।

শ্রী মুকুন্দন পরিকাঠামোগত বিনিয়োগ, জিএসটি, ডিজিটাল গণ পরিকাঠামো, কর্পোরেট কর সংস্কার, পিএলআই প্রকল্প এবং বাণিজ্য চুক্তির মাধ্যমে গড়ে ওঠা ভিত্তিগুলির উপর আলোকপাত করেছেন। তিনি ভারতের অর্থনৈতিক সম্ভাবনাকে দীর্ঘস্থায়ী সমৃদ্ধিতে রূপান্তর করার লক্ষ্যে ‘টিম ভারত’ হিসেবে সরকার ও শিল্পক্ষেত্রের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন।


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়েছে:

"বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ধারাবাহিক সংস্কার ও বিনিয়োগের মাধ্যমে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর দিকে ভারতের যাত্রা এগিয়ে চলেছে।

সিআইআই-এর সভাপতি আর মুকুন্দন পরিকাঠামোগত বিনিয়োগ, জিএসটি, ডিজিটাল পাবলিক পরিকাঠামো, কর্পোরেট কর সংস্কার, পিএলআই প্রকল্প এবং বাণিজ্য চুক্তির মাধ্যমে গড়ে ওঠা ভিত্তিগুলি নিয়ে লিখেছেন।

তিনি ভারতের অর্থনৈতিক সম্ভাবনাকে দীর্ঘস্থায়ী সমৃদ্ধিতে রূপান্তর করতে ‘টিম ভারত’ হিসেবে সরকার ও শিল্পক্ষেত্রের একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেছেন।


https://www.business-standard.com/opinion/columns/the-article-a-cii-president-will-write-in-2047-a-roadmap-for-industry-126112401097_1.html

https://x.com/PMOIndia/status/2125491279245222265?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2125491279245222265%7Ctwgr%5E2cf6ad9a668c1bb618992df6be73e38f449d34af%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2341108reg%3D48lang%3D2

 

 

SC/MP/SB…


(রিলিজ আইডি: 2341304) ভিজিটরের কাউন্টার : 18