পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় বন্যপ্রাণী বোর্ডের স্থায়ী কমিটির ৯২তম বৈঠকে সভাপতিত্ব কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর

প্রকাশিত: 23 NOV 2026 1:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ নভেম্বর, ২০২৬ 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ডলাইফ-এর স্থায়ী কমিটির ৯২তম বৈঠকে সভাপতিত্ব করেন।

 

নীতিগত কর্মসূচির অংশ হিসেবে স্থায়ী কমিটি বন্যপ্রাণী সপ্তাহ ২০২৬ বিষয়ক প্রতিবেদনের ওপর পর্যালোচনা করেছে। মন্ত্রী বন্যপ্রাণী সপ্তাহ ২০২৬-এর সময় গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করেন। এর মধ্যে রয়েছে বক্সাতে বাঘের পুনর্বাসন, রাজস্থানে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের উন্মুক্ত পরিসর গড়ে দেওয়া এবং ‘প্রজেক্ট চিতা’র তৃতীয় একটি এলাকায় সম্প্রসারণ। 

 

এছাড়া, শ্রী যাদব বন্যপ্রাণী সপ্তাহে পুরস্কৃত ব্যক্তিদের অভিনন্দন জানান। বন্যপ্রাণী সংরক্ষণে দৃষ্টান্তমূলক কাজের সুবাদে মন্ত্রী সুরক্ষা ও চোরা শিকার প্রতিরোধের জন্য প্রয়াত বনোথ নবীন (তেলেঙ্গানা), হুকাই এইচ. ঝিমো (নাগাল্যান্ড) এবং ভি. কুমারেশন (তামিলনাড়ু)। বন্যপ্রাণী পর্যবেক্ষণ ও বিশেষ দক্ষতার জন্য উমেশ ভরত কালসারপে (মহারাষ্ট্র), অশ্বিনসিংহ কিরিতসিংহ জাদেজা (গুজরাট) এবং বাহরাইচ হিউম্যান-ওয়াইল্ডলাইফ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট গ্রুপ (উত্তরপ্রদেশ)। কমিউনিটি কনজারভেশন অ্যাওয়ার্ড দিয়েছেন হোয়েল শার্ক সংরক্ষণের জন্য ‘শ্রী মহাবীর মচ্ছিমার সমবায় মণ্ডলী লিমিটেড’, মাঙ্গলরোল (গুজরাট) এবং সিরুমালাই পাহাড়ের ‘পোনুরুভি ইকো-ট্যুরিজম ম্যানেজমেন্ট কমিটি’ (তামিলনাড়ু)।

 

এছাড়া, আসামের নমেরি টাইগার রিজার্ভ-কে ‘কনজারভেশন অ্যাসিওর্ড টাইগার স্ট্যান্ডার্ডস’-এর আওতায় স্বীকৃতি প্রদান করা হয়েছে।

 

এসসি-এনবিডব্লিউএল-এর ৯২তম সভার মূল বিষয়বস্তু ছিল ‘সামুদ্রিক সংরক্ষণ’। স্থল ও সামুদ্রিক — উভয় ধরনের বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র বিজ্ঞানীরা কয়েকটি বিষয়ে উপস্থাপন করেন। এগুলি হল : উপকূলীয় ও সামুদ্রিক সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কার্যকারিতা মূল্যায়ন; ভারতজুড়ে সামুদ্রিক কচ্ছপের অবস্থা নিরূপণ ও পর্যবেক্ষণ; ভারতে ডুগং (সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী) ও তাদের আবাসস্থল পুনরুদ্ধারের মাইলফলকসমূহ (২০১৬–২০২৬); এবং বন্যপ্রাণীর ওপর সড়ক, রেলপথ, বিদ্যুৎ সঞ্চালন লাইন ইত্যাদির প্রভাব কমানো।

 

সভায় বেশ কয়েকটি পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। মন্ত্রী স্মল ক্যাটস সংরক্ষণ সংক্রান্ত একটি ডকুমেন্ট — 'ফিল্ড ম্যানুয়াল অন স্মল ক্যাটস'ও প্রকাশ করেন।

 

স্থায়ী কমিটি সারা দেশ থেকে আসা ১৩৩টি প্রস্তাবও পর্যালোচনা করেছে। রাস্তাঘাট, প্রতিরক্ষা পরিকাঠামো, পানীয় জল সরবরাহ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় উন্নয়নমূলক কাজ, যার জন্য বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২ অনুযায়ী ছাড়পত্রের প্রয়োজন রয়েছে সে বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। এগুলির পরিবেশগত প্রভাব, জনকল্যাণ ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব, এবং বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপগুলি কতটা কার্যকর, তা নিয়েও পর্যালোচনা করা হয়। সেইসঙ্গে, বনাঞ্চল বিকাশের ওপরও জোর দেওয়া হয়েছে।

 

SC/AB/DM


(রিলিজ আইডি: 2340344) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil