প্রকাশিত:
23 NOV 2026 2:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় এইচপিভি টিকাদান অভিযানের প্রশংসা করেছেন। এই অভিযানটি নয় মাসেরও কম সময়ের মধ্যে ১ কোটি ডোজ টিকা প্রদানের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে এবং এর আওতায় যোগ্য কিশোরীদের বার্ষিক সংখ্যার প্রায় ৮৭ শতাংশকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।
শ্রী মোদী উল্লেখ করেন, এই সাফল্য ভারতের কন্যাশিশুদের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার মাধ্যমে এক স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংশ্লিষ্ট সকল অংশীদার যারা এই অভিযানটিকে সফলভাবে বাস্তবায়িত করেছেন তাদের সম্মিলিত অঙ্গীকার এবং সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন এই মাইলফলক।
শ্রী মোদী এক্স-এ লিখেছেন:
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার পথে আমাদের যাত্রায় এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।
প্রতিটি ডোজ কিশোরীদের জরায়ুমুখের ক্যান্সার থেকে রক্ষা করার এবং তাদের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করার পথে একটি পদক্ষেপ।
আমি সেই সকল অংশীজনকে সাধুবাদ জানাই, যাদের প্রচেষ্টায় এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।
বিস্তারিত দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/narendramodi/status/2124707476616675534?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2124707476616675534%7Ctwgr%5E289eb94d4521bcfd46bbfbdd1a28520b43a09f47%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2340298reg%3D48lang%3D1
SC/AP/SKD