প্রকাশিত:
20 NOV 2026 11:38AM by PIB Kolkata
নয়াদিল্লি ২০ নভেম্বর, ২০২৬
ইস্পাত আমদানি নিয়ে আলোচনার জন্য ২৫ নভেম্বর নতুন দিল্লিতে এক সভার (ওপেন হাউস) আয়োজন করেছে ইস্পাত মন্ত্রক। নেতাজি নগরে স্টিল রুমের তৃতীয় তলায় এই সভা ডাকা হয়েছে। বিভিন্ন সংস্থা এবং সমিতিগুলি এই সভায় তাঁদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন। অংশগ্রহণের জন্য সংস্থাগুলি tech-steel@ nic.in-এ মেল পাঠাতে পারেন।
বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হবে এবং মেলের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিস্তারিত সূচি জানিয়ে দেওয়া হবে। প্রতিটি সংস্থা থেকে একজন করে প্রতিনিধি যোগ দিতে পারবেন। ২২ নভেম্বর সন্ধে ৬টার মধ্যে অংশগ্রহণকারীদের মেল করে যোগদানের বিষয়ে জানাতে হবে।
SC / MP /AG