বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

শিল্প ক্ষেত্রে বাণিজ্যিকীকরণে গতি আনা এবং পরিবেশ-বান্ধব বিকাশের উপযোগী দেশজ প্রযুক্তি নিয়ে এল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ

পোস্ট করার দিনক্ষণ: 19 NOV 2026 11:08AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬

 

নতুন দিল্লিতে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ – এর সদর দপ্তরে প্রযুক্তি হস্তান্তর এবং সমঝোতা স্বাক্ষরের একটি অনুষ্ঠানের আয়োজন হ’ল। নিয়মিত ভিত্তিতেই শিল্প ক্ষেত্রের বাণিজ্যিকীকরণে গতি আনা এবং পরিবেশ-বান্ধব বিকাশের উপযোগী দেশজ প্রযুক্তি হস্তান্তর করে থাকে এই সংস্থা। এইসব প্রযুক্তিগত প্রকৌশল মূল তৈরি হয় ঐ সংস্থার চেন্নাই, নতুন দিল্লি, ভোপাল এবং দেরাদুণ কেন্দ্রে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও শিল্প গবেষণা দপ্তরের সচিব তথা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ – এর মহানির্দেশক ডঃ এন কেলাইসেলভি।

স্বাগত ভাষণ দেন চেন্নাইতে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ – এর স্ট্রাকচারাল ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টার – এর অধিকর্তা ডঃ এন আনন্দভাল্লি। গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প মহলের ঘনিষ্ঠ অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন তিনি। বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি প্রকৌশল হস্তান্তর করা হয় এই অনুষ্ঠান মঞ্চে। এ সংক্রান্ত গবেষণায় গতি আনতে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ দুটি সমঝোতাপত্র স্বাক্ষর করে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2338616) ভিজিটরদের কাউন্টার : 10
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Tamil