আয়ুষ
azadi ka amrit mahotsav

জীবাণু নাশকের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনরা প্রসারের লক্ষ্যে জাতীয় স্তরের কর্মসূচি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির

পোস্ট করার দিনক্ষণ: 19 NOV 2026 3:28PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬

 

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের আওতাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি (সিসিআরএইচ) আজ নতুন দিল্লিতে জীবণু নাশকের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে জাতীয় স্তরে একটি কর্মসূচির আয়োজন করে। এর থিম হ’ল – ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন: প্রিভেন্ট এএমআর নাও’। অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স – এর বিপদ মোকাবিলায় সমন্বিত প্রয়াসের ডাক দেওয়া হয়।

এই উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আয়ুষ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব বলেন, অ্যান্টিবায়োটিক্স – এর যথেচ্ছ ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। সাধারণ জ্বর, সর্দি কিংবা ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে না। কিন্তু, বহু ক্ষেত্রেই মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন এবং এরফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিপদ দেখা দেয়। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি উত্থাপন করেছিলেন বলে শ্রী যাদব উল্লেখ করেন।

সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন, উপযুক্ত খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার উপর জোর দেন তিনি। এছাড়া, প্রতিষেধক কর্মসূচি, নজরদারি এবং গবেষণা পরিকাঠামোর প্রসারও একান্ত জরুরি বলে তিনি মনে করিয়ে দেন।

অনুষ্ঠানে ভাষণ দেন আয়ুষ মন্ত্রকের যুগ্মসচিব আলারমেলমাঙ্গাই ডি, সিসিআরএইচ – এর মহানির্দেশক ডঃ সুভাষ কৌশিক প্রমুখ। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিষয়ে সিসিআরএইচ – এর একটি ওয়েবপেজেরও সূচনা হয় এই অনুষ্ঠানে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2338596) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Assamese