পোস্ট করার দিনক্ষণ:
18 NOV 2026 4:01PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯ নভেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপমে বেলা ১১টার সময় ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-র বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি এই অনুষ্ঠানে ভাষণও দেবেন।
এবারের সম্মেলনের মূল ভাবনা “ভারত ২০৪৭”। এই সম্মেলনে শিল্প জগতের প্রথম সারির ব্যক্তিত্ব, বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিবিদ এবং নীতি নির্ধারক সহ ২,৫০০-র বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন। ২০২৬-২৭ সময়কালে ফিকির শতবার্ষিকী হচ্ছে। ২০২৭-এর ৭ এপ্রিল এই সংস্থার ১০০ বছর পূর্তি হবে।
১৯২৭ সালে ফিকি যখন প্রতিষ্ঠিত হয়, সেই সময় ভারতীয় শিল্পপতিদের আর্থিক নীতি নির্ধারণের ক্ষেত্রে নিজেদের মত প্রকাশের সুযোগ খুব কম ছিল। স্বাধীনতার পর থেকে ফিকি ভারতের আর্থিক পরিবর্তনের সঙ্গী হয়েছে এবং আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গেও ক্রমাগত একাত্ম হয়ে উঠেছে।
আজ সরকারি, বেসরকারি এবং বহুজাতিক ২ লক্ষ ৫০ হাজারের বেশি প্রতিষ্ঠান ফিকির সদস্য। এছাড়াও, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩০০-র বেশি আঞ্চলিক ও রাজ্যস্তরের শিল্প সংস্থা এই সংগঠনের সঙ্গে যুক্ত। ১০০-র বেশি দেশের ২৫০টি জাতীয় বাণিজ্যিক সংস্থার সঙ্গে ফিকির অংশীদারিত্ব রয়েছে।
*****
PS/AL