প্রকাশিত:
18 NOV 2026 11:00AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬
ভারতীয় নৌ-বাহিনী আজ ১৮ নভেম্বর দূরপাল্লার নজরদারি ব্যবস্থার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। সমুদ্রে নিরাপত্তার ক্ষেত্রে ভারতীয় নৌ-বাহিনীর এয়ার স্কোয়াড্রন ‘অ্যালবাট্রস’ আজ থেকে পাঁচ দশক আগে তার যাত্রা শুরু করে। ১৯৭১-এর যুদ্ধে সমুদ্রে আকাশপথে নজরদারির গুরুত্ব উপলব্ধি করা হয়। সেই সময়ে নৌ-বাহিনীর রণতরীগুলি এবং হেলিকপ্টার দূরপাল্লার নজরদারি ব্যবস্থার জন্য টহল শুরু করে। ১৯৭৬ সালের ১৮ নভেম্বর গোয়ায় আইএনএস হানসায় ইন্ডিয়ান নাভাল এয়ার স্কোয়াড্রন বা আইএনএএস-৩১২ অন্তর্ভুক্ত হয়। ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি লকহিড সুপার কন্সটিলেশন এয়ারক্র্যাফট নৌ-বাহিনীকে হস্তান্তর করা হয়।
১৯৭৭ সালে ইলিউসিন টু-৩৮ নৌ-বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে ১৯৮৮ সালে টুওপোলেভ টিউ-১৪২এম, ২০১৩ সালে আইএনএস রাজালিতে বোয়িং পি-৮১ অন্তর্ভুক্ত করা হয়। এভাবে নৌ-বাহিনীর দূরপাল্লার নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা হয়।
গত পাঁচ দশকে ভারতীয় নৌ-বাহিনীর এই শক্তিশালী নজরদারি ব্যবস্থা অপারেশন ক্যাকটাস, বিজয়, পরাক্রম এবং সিন্দুর-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, জলদস্যুদের বিরুদ্ধে অভিযান ও সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কাজেও এটি যথেষ্ট সহায়ক হয়েছে। আজ আইএনএস রাজালিতে আইএনএএস-৩১২র-র পি-৮১ এয়ারক্র্যাফট এবং গোয়ায় আইএনএস হানসায় আরাক্কোনম ও আইএনএএস-৩১৬ ভারতীয় মহাসাগর এবং সংলগ্ন অঞ্চলে কঠোর নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে, ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষিত হচ্ছে।
SC/CB/DM