প্রকাশিত:
17 NOV 2026 3:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ নভেম্বর ২০২৬
ভারতীয় বৈদ্যুতিন পণ্য রপ্তানি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে এই রপ্তানির পরিমাণ ছিল ২২২০ মার্কিন ডলার। বর্তমান অর্থবর্ষে ওই একই সময় তা ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১৯৭ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এই বৈদ্যুতিন পণ্য সামগ্রির মধ্যে সবথেকে বেশি রপ্তানি হয়েছে স্মার্ট ফোন। তবে স্মার্ট ফোন ছাড়া অন্যান্য বৈদ্যুতিন সামগ্রীর রপ্তানি হারও বৃদ্ধি পেয়েছে।
২০২৫-২৬ এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে ১৩৩৮ কোটি মার্কিন ডলারের স্মার্ট ফোন রপ্তানি হয়েছে। এই একই সময়কালে বর্তমান অর্থবর্ষে তা ৩৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮১৭ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। মোট বৈদ্যুতিন সামগ্রীর মধ্যে স্মার্ট ফোনের পরিমাণ ৬০.৩ শতাংশ থেকে ৫৬.৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করে।
এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে ২০২৫-২৬ অর্থবর্ষে স্মার্ট ফোন নয় এ ধরনের বৈদ্যুতিন সামগ্রী রপ্তানি হয়েছে ৮৮১ কোটি মার্কিন ডলার। এই একই সময়কালে বর্তমান অর্থবর্ষে তা ৫৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৭৯ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এই একই সময়কালে ভারত থেকে রপ্তানি হওয়া স্মার্ট ফোন ছাড়া অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী রপ্তানির পরিমাণ ৩৯.৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪৩.২ শতাংশে পৌঁছেছে। মাউন্টেড প্রিন্টেড সার্কিট বোর্ড ২০২৫-২৬ অর্থবর্ষে ৬ কোটি ৩৩ লক্ষ মার্কিন ডলার রপ্তানি হয়েছে। এ বছর তা ৩২১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। সিঙ্গাপুর সবথেকে বেশি এ ধরনের বোর্ড আমদানি করেছে, যার পরিমাণ ছিল ১৮৭ কোটি মার্কিন ডলার। এরপর চিনের আমদানি করা বোর্ডের পরিমাণ ১১ কোটি ১৫ লক্ষ মার্কিন ডলার। স্টাফড প্রিন্টেড সার্কিট বোর্ডের রপ্তানি ৩০৪ শতাংশ বেড়ে ৮৬৪১ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। ট্রান্সমিশন এবং রুটিং-এর কাজে ব্যবহৃত সরঞ্জাম বিক্রিও প্রায় ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভারতের বৈদ্যুতিন পণ্য সামগ্রী রপ্তানির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে এটি স্পষ্ট যে এদেশে নানা ধরনের উৎপাদিত বৈদ্যুতিন পণ্য আন্তর্জাতিক বাজারে দ্রুত জায়গা করে নিচ্ছে।
SC/CB/NS