প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জ্ঞানার্জনে বিশ্বাস, নিষ্ঠা ও আত্মশৃঙ্খলার গুরুত্ব নিয়ে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 17 NOV 2026 10:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী, জ্ঞানের সাধনায় বিশ্বাস, নিষ্ঠা এবং আত্মশৃঙ্খলার গুরুত্বের উপর জোর দিয়ে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক্স হ্যান্ডেলে সংস্কৃত সুভাষিতমটি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী; 
“श्रद्धावाँल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः।
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति”।।
শ্লোকটির অর্থ হল,যাঁরা বিশ্বাসের সঙ্গে জ্ঞানার্জনের পথে অবিচল থাকেন এবং নিজেদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখেন - তাঁরাই প্রকৃত প্রজ্ঞা লাভ করেন। এই প্রজ্ঞা লাভে পরম শান্তি লাভ হয়। 
এটি সেই চিরন্তন বার্তাকেই সুদৃঢ় করে যে, বিশ্বাস, নিষ্ঠা ও আত্মসংযমের সঙ্গে জ্ঞানান্বেষণ অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক পূর্ণতার পথে নিয়ে যায়।

https://x.com/narendramodi/status/2122510036903813243?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2122510036903813243%7Ctwgr%5E83525eb9444106d0dbb49c7b32f7e7981df69b62%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2337270reg%3D48lang%3D1

 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2337338) ভিজিটরের কাউন্টার : 13