পোস্ট করার দিনক্ষণ:
16 NOV 2026 3:55PM by PIB Agartala
নতুন দিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ইসরো-এর প্রাক্তন চেয়ারম্যান শ্রী সোমনাথ শ্রীধর পানিক্করের লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন।
কীভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং একটি সুস্পষ্ট জাতীয় দৃষ্টিভঙ্গি ভারতের মহাকাশ সংক্রান্ত উচ্চাশাকে বাস্তবায়িত করতে সাহায্য করেছে তারই প্রতিফলন ঘটেছে এই নিবন্ধটিতে। এতে ‘ইন্ডিয়ান স্পেস পলিসি ২০২৩’-এর গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের প্রবেশের পথ প্রশস্ত করেছে। এছাড়া, মানববাহী মহাকাশ মিশন, ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’ এবং চাঁদ নিয়ে আরও গভীর অনুসন্ধানের মতো ভারতের ভবিষ্যৎ অভিযানগুলির রূপরেখা নিয়েও আলোচনা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স-এ পোস্ট করা হয়েছে:
“চাঁদের উদ্দেশে এক বিশাল পদক্ষেপ এবং তার চেয়েও বড় লক্ষ্য মহাকাশে ভারতের ভবিষ্যতের জন্য!
প্রাক্তন @isro চেয়ারম্যান সোমনাথ শ্রীধর পানিক্কর লিখেছেন, কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং একটি সুস্পষ্ট জাতীয় দৃষ্টিভঙ্গি ভারতের মহাকাশ সংক্রান্ত উচ্চাশাগুলিকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে।
তিনি ‘ইন্ডিয়ান স্পেস পলিসি ২০২৩’-এর গুরুত্ব তুলে ধরেছেন, যা মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের প্রবেশের সুযোগ তৈরি করেছে। পাশাপাশি, তিনি মানববাহী মহাকাশ মিশন, ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’ এবং চাঁদ নিয়ে আরও গভীর অনুসন্ধানের মতো ভারতের ভবিষ্যৎ অভিযানগুলির রূপরেখা নিয়ে আলোচনা করেছেন।”
বিস্তারিত দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন-
https://x.com/PMOIndia/status/2122225921155571999?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2122225921155571999%7Ctwgr%5E217250438a2211b43865b61be87b5d19150845c9%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336909reg%3D48lang%3D1