প্রকাশিত:
14 NOV 2026 3:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ নভেম্বর, ২০২৬
লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা আজ সংবিধান সদনের সেন্ট্রাল হলে প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
রাজ্যসভায় বিরোধী দলনেতা শ্রী মল্লিকার্জুন খাড়গে, সাংসদগণ, প্রাক্তন সাংসদবৃন্দ, লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং এবং রাজ্যসভার মহাসচিব শ্রী পি. সি. মোদীও এই উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
১৯৬৬ সালের ৫ মে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ড. এস. রাধাকৃষ্ণন সংবিধান সদনের (তৎকালীন সংসদ ভবন) সেন্ট্রাল হলে পণ্ডিত জহরলাল নেহরুর প্রতিকৃতি উন্মোচন করেছিলেন।
SC/MP/AS/