প্রকাশিত:
11 NOV 2026 3:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৬
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ সংবিধান সদনের সেন্ট্রাল হল-এ মৌলানা আবুল কালাম আজাদকে তাঁর জন্মদিনে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। সংসদ বিষয়ক ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শ্রী কিরেন রিজিজু সহ প্রাক্তন ও বর্তমান সাংসদরাও তাঁর প্রতিকৃতিতে মাল্যার্পণ করেছেন। লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং এবং রাজ্যসভার মহাসচিব শ্রী পি সি মোদীও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
অনুষ্ঠানে লোকসভার সচিবালয় থেকে মৌলানা আবুল কালাম আজাদের ওপর হিন্দি ও ইংরেজি ভাষায় রচিত একটি পুস্তিকা উপস্থিত সকলের হাতে তুলে দেওয়া হয়। ১৯৪৯ সালের ১৬ ডিসেম্বর পূর্বতন সংসদ ভবন বা বর্তমানের সংবিধান সদনের সেন্ট্রাল হল-এ তদানিন্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ মৌলানার এই প্রতিকৃতিটির আবরণ উন্মোচন করেন।
https://x.com/ombirlakota/status/2120391871004565859?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2120391871004565859%7Ctwgr%5Eba1f146b7f53987412fa36cf77dbdec8e954ca56%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2334965reg%3D3lang%3D1
SC/CB/DM