প্রকাশিত:
11 NOV 2026 9:56AM by PIB Kolkata
নতুন দিল্লি ১১ নভেম্বর ২০২৬,
ভারতের স্বাস্থ্য পরিসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী বাহিনীকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনস — এনসিএএইচপি স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত কর্মীদের অস্থায়ীভাবে রেজিস্ট্রেশনের জন্য একটি শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার প্রস্তাব করেছে। এই কাঠামোতে দক্ষতা বৃদ্ধি, যোগ্যতা মূল্যায়ন এবং নিয়মিত রেজিস্ট্রেশনের জন্য সুস্পষ্ট নির্দেশের সংস্থান রয়েছে।
প্রস্তাবিত এই কাঠামোর লক্ষ্য হলো পেশাগত রেজিস্ট্রেশনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনা। পাশাপাশি যোগ্য কর্মীদের জন্য নির্ধারিত মান অনুযায়ী তাদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সুযোগ তৈরি করাও এর আরেকটি উদ্দেশ্য।
এই লক্ষ্যে, এনসিএএইচপি ‘ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনস অ্যাক্ট, ২০২১’-এর অধীনে ‘ড্রাফট প্রভিশনাল রেজিস্ট্রেশন অফ অ্যালাইড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনালস রেগুলেশনস, ২০২৬’-এর সম্পর্কে সংশ্লিষ্ট ক্ষেত্রে যুক্ত ব্যক্তি সহ সর্বসাধারণের মতামত আহ্বান করেছে।
খসড়া প্রস্তাবটি এনসিএএইচপি -এর সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে: https://ncahp.abdm.gov.in/
ncahp.regulations@ncahp.mohfw.gov.in এই ঠিকানায় আগামী চৌঠা ডিসেম্বরের মধ্যে আগ্রহী ব্যক্তিরা তাদের মতামত জমা দিতে পারেন।
প্রস্তাবটি চূড়ান্ত করার আগে প্রাপ্ত মতামতগুলিকে বিবেচনা করা হবে।
প্রস্তাবিত এই উদ্যোগটি আরও বেশী স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং যোগ্যতা-ভিত্তিক নিয়ন্ত্রক ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে এই কাঠামো পেশাগত উন্নয়নে সহায়ক হবে।
SC/CB/DM