প্রকাশিত:
10 NOV 2026 3:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ নভেম্বর ২০২৬
রাজস্ব গোয়োন্দা বিভাগ (ডিআরআই)জেএনপিটি বন্দরে তল্লাশি চালিয়ে ৪ কোটি টাকারও বেশি মূল্যের প্রায় ১৩০০০ ই-সিগারেট বাজেয়াপ্ত করেছে।
২০১৯ সালের আইন অনুযায়ী ইলেক্ট্রনিক সিগারেট এবং সব ধরনের ইলেক্ট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ভারতে নিষিদ্ধ।
২০২৬-২৭ অর্থবর্ষে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বন্দর ও বিমান বন্দরে তল্লাশি অভিযানে ১৩৫ কোটি টাকারও বেশি মূল্যের প্রায় ৩ লক্ষ ৫৫০০০ ই-সিগারেট বাজেয়াপ্ত করেছে রাজস্ব গোয়োন্দা বিভাগ। এইসব মাদক পণ্যের চোরাচালান রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
SC/AC/NS….