প্রকাশিত:
10 NOV 2026 1:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ নভেম্বর ২০২৬
জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বহুপাক্ষিক উদ্যোগের পক্ষে ফের সওয়াল করল ভারত। তুরস্কের আন্তালিয়ায় ইউএনএফসিসিসি কপ৩১-এ ন্যায়সংগত প্রস্তাব গৃহীত হবে বলে আশা করে নতুন দিল্লি।
কপ৩১-এ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সচিব শ্রী নরেন্দ্র ভূষণ ভারতের এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। কপ৩১-এর নেতৃত্বের ক্ষেত্রে তুরস্ক ও অস্ট্রেলিয়ার ভূমিকাকে স্বাগত জানান তিনি। জি৭৭ ও চীন, এলএমডিসি এবং BASIC গোষ্ঠীর বক্তব্যকে সমর্থন জানান তিনি।
ভারতের বক্তব্য হল, ইউএনএফসিসিসি এবং প্যারিস চুক্তি অনুযায়ী প্রতিটি দেশের মতামতকে গুরুত্ব দেওয়া এই সময়ের দাবি। উষ্ণায়নের মাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড পেরিয়ে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ বলে ভারত আবারও মনে করিয়ে দিয়েছে। দক্ষিণ বিশ্বের দেশগুলির উন্নয়নের চাহিদা এবং জলবায়ু পরিবর্তন রোধ কর্মসূচির মধ্যে সামঞ্জস্য বজায় রাখার ওপরও নতুন দিল্লি জোর দিয়েছে।
SC/AC/NS…